Free

Tell me the difference between Agreement and MoU? - ৪৩তম বিসিএস ভাইভা প্রশ্ন

Administrator 27 July 2026
৪৩তম বিসিএস
সিরিয়াল: ২
চয়েজ: ফরেন, পুলিশ, এডমিন
সময়: ২৩-২৫ মিনিট
ফলাফল: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রম: ১৫
(রুমে ঢুকে সালাম দেয়ার পর স্যার বসতে বললেন।)
চেয়ারম্যান স্যার: আপনি রিয়াজ খান, বুয়েট থেকে পড়াশুনা করেছেন।
আমি: জি স্যার।
চেয়ারম্যান স্যার: এখন কী করছেন?
আমি: উত্তর দিলাম।
চেয়ারম্যান স্যার: আচ্ছা, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি দল বাংলাদেশে এসে বলেছে যে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, এর কারণ কী?
আমি: (প্রথমে শুধু ফান্ডিং স্বল্পতার কথা বলি। পরে আরও শুনতে চাইলে বলি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না তাতে তারা নিশ্চিত নয়।)
চেয়ারম্যান স্যার: আপনার ফার্স্ট চয়েজ ফরেন, আচ্ছা আপনাকে এখন একটা কঠিন প্রশ্ন করবো।
আমি:
চেয়ারম্যান স্যার: রিসেন্টলি কানাডা ভারতের মধ্যে যে সমস্যা হচ্ছে তা খুব কম সময়ে সঠিকভাবে বলে এর ভবিষ্যৎ কী তা বললেন? এই ঘটনার প্রভাব পশ্চিমা বিশ্বে কীরকম? কুইক!
আমি: শিখ নেতা হারদীপ সিং নিজ্জরের মৃত্যু থেকে শুরু করে কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কারের কথা বললাম। আর এই সমস্যা যাতে বিভক্তি তৈরি না করে তা পশ্চিমা দেশগুলো সবাই সচেষ্ট, কেউ সরাসরি কারো পক্ষ অবলম্বন করে সমস্যা দীর্ঘায়িত করবেনা। (সম্ভবত সন্তুষ্ট হলেন)
চেয়ারম্যান স্যার: আচ্ছা, বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? ম্যাপে দেখান। (প্রশ্ন করে স্যার চেয়ার থেকে উঠে ম্যাপের সামনে চলে আসলেন। আমি আর্জেন্টিনা দেখানোর পর আবার ম্যাপ থেকে প্রশ্ন করলেন।)
আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যে একটা দ্বীপ নিয়ে ঝামেলা হয়, দ্বীপটির নাম কী? ম্যাপে দেখান।
আমি: ফকল্যান্ড দ্বীপ (ম্যাপে সঠিকভাবে দেখালাম)।
চেয়ারম্যান স্যার: সম্প্রতি আফ্রিকার দুইটি দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। দেশ দু'টি দেখান।
আমি: নাইজার ও গ্যাবন (ম্যাপে সঠিকভাবে দেখালাম)।
চেয়ারম্যান স্যার: এসব দেশের সামরিক অভ্যুত্থানের সাথে অন্য সামরিক অভ্যুত্থানের পার্থক্য কোথায়?
আমি: অন্যান্য সামরিক অভ্যুত্থানে মিলিটারি জান্তারা জনগণের সাপোর্ট পায়না, কিন্তু এসব অভ্যুত্থানে জনগণকে উল্লাস করতে দেখা যায়। এর কারণ হিসেবে ফ্রান্সের ঔপনিবেশিক মানসিকতা, পাপেট সরকার বসানোর কারণে আফ্রিকার এসব দেশের অনেক প্রাকৃতিক সম্পদ থাকা স্বত্তেও আর্থ-সামাজিক অবস্থার করুণ দশা এবং তা থেকে মুক্তির আশার কথা বলেছিলাম।
চেয়ারম্যান স্যার: (চেয়ারে বসলেন, আমাকেও বসতে বললেন) Now tell me about Taiwan conflict? What does China want? What does Taiwan want? Do they need to be independent? Why is the USA interested in this matter?
আমি: Answered.
চেয়ারম্যান স্যার: What is the interest of China in Myanmar? How Rohingya crisis a regional crisis? Which countries are being affected by it?
আমি: Answered.
চেয়ারম্যান স্যার: Tell me the difference between Agreement and MoU?
আমি: Answered.
চেয়ারম্যান স্যার: আচ্ছা, বঙ্গবন্ধু ন্যাম সম্মেলনে কোন বছরের কোন মাসে কোথায় অংশগ্রহণ করেছিলেন?
আমি: (তারিখসহ উত্তর দিয়েছিলাম। সেপ্টেম্বরে ভাইবা ছিল, তাই সেপ্টেম্বরের ঘটনার একটা নোট করেছিলাম। সেখান থেকে সরাসরি কমন পড়েছিল।)
চেয়ারম্যান স্যার: মাননীয় প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন? জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যেসব ব্যাপারে কথা বলেছেন তার মধ্য থেকে ১০ টি পয়েন্ট বলেন।
আমি: (নোট থেকে ডিরেক্ট কমন ছিল। খুব কম সময়ে ১০ টা পয়েন্ট বলে ফেলি)
চেয়ারম্যান স্যার: এখন তোমাকে এই স্যার(এক্সটার্নাল-১ স্যার) প্রশ্ন করবেন। (বলেই তিনি ওই স্যারের অনেক প্রশংসা করলেন। এটাও জানলাম যে স্যার অবসরপ্রাপ্ত এডিশনাল সেক্রেটারি)
এক্সটার্নাল-১ স্যার: চেয়ারম্যান স্যার অনেক প্রশ্ন করলেন। আমি বেশি একটা প্রশ্ন করবোনা।
আচ্ছা আপনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে ভিন্ন কিছু বলেন।
আমি: (১৯৪৭ সালের দাঙ্গা, নাথুরাম গোটশের হিটলিস্টে তার থাকার কথা বললাম। ১৯৪৭ সালে ম্যাস মাইগ্রেশন ঠেকানোতে তার ভূমিকা তেমন আলোচিত হয়না। হিন্দু-মুসলমান বিদ্বেষের কারণে সেই ম্যাস মাইগ্রেশন হলে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি হিন্দু ধর্মাবলম্বী ভারতে গেলেও পূর্ব পাকিস্তানে প্রায় ৩ কোটি মুসলমানদের পুশ করা হতো। উত্তরে স্যার সন্তুষ্ট হলেন বলে মনে হল)
এক্সটার্নাল-১ স্যার: তিনি কোথায় মৃত্যুবরণ করেন এবং সমাধি কোথায়?
আমি: উত্তর দিলাম।
এক্সটার্নাল-১ স্যার: PRB সম্পর্কে কী জানেন বলুন।
আমি: উত্তর দিলাম।
এক্সটার্নাল-১ স্যার: ধন্যবাদ, আমি আর কিছু জিজ্ঞেস করবোনা। (তিনি এক্সটার্নাল-২ ম্যাডামকে প্রশ্ন করতে বললেন।)
এক্সটার্নাল-২ ম্যাডাম সম্ভবত ফরেন সার্ভিসে আছেন। সব প্রশ্ন ফরেইন অ্যাফেয়ার্স রিলেটেড এবং ইংলিশে ছিল।
এক্সটার্নাল-২ স্যার: Tell me about the Hard Power and Soft Power of Bangladesh.
আমি: Answered.
এক্সটার্নাল-২ স্যার: Which power is more suitable in case of Bangladesh?
Explain.
আমি: Answered.
এক্সটার্নাল-২ স্যার: What kind of system is existent now? Unipolar or multipolar?
আমি: Multipolar.
এক্সটার্নাল-২ স্যার: Which is better for Bangladesh and why?
আমি: Answered. (She was so sensitive in foreign affairs. Had to choose my words meticulously.)
এক্সটার্নাল-২ স্যার: What is QUAD and IPS?
আমি: Answered.
এক্সটার্নাল-২ স্যার: What are the 4 countries of QUAD?
আমি: Answered.
এক্সটার্নাল-২ স্যার: What is your thought about IPS? Should Bangladesh join? Explain your answer.
আমি: Answered.
এক্সটার্নাল-২ স্যার: That’s all from me. Thank you.
চেয়ারম্যান স্যার: আপনাকে আমাদের আর প্রশ্ন করার নেই। আপনি সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারেন।
আমি: ধন্যবাদ স্যার।
পুরো ভাইবায় হাসিমুখে এবং নির্ভার ছিলাম। ইংলিশে মোটামুটি ফ্লুয়েন্ট ছিলাম। স্যাররাও বেশ আন্তরিক ছিলেন।