Free

শাহজাহান আলী মোল্লা স্যারের বোর্ডে সফল ভাইভা অভিজ্ঞতা!

Administrator 26 July 2026
শাহজাহান আলী মোল্লা স্যারকে নিয়ে সবাই খুব চিন্তিত। তাকে Father of Non-cadre বলা হয়। মাস তিনেক আগে উনার বোর্ডেই ভাইভা দিয়েছি একটা। যদিও সেটা বিসিএস ভাইভা নয় তবুও অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করি ভীতি কিছুটা কমবে।
ভাইভা অভিজ্ঞতা
বোর্ডঃ শাহজাহান আলী মোল্লা স্যার
সময়ঃ ১৮-২০ মিনিট
তারিখ ঃ ২৫-১১-২০২০
অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম। সালাম দিলাম। বসতে বললে ধন্যবাদ দিয়ে বসলাম।
চেঃ কোন বিশ্ববিদ্যালয়?
আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
চেঃ মাস্টার্স এর রেজাল্ট বল
আমিঃ ৩.৭২
চেঃ মাস্ক খোলো। থিসিস স্টুডেন্ট?
সম্মতি জানানোর পর-
এক্সপার্ট ঃ থিসিস টপিক কি? বিস্তারিত বল।
আমিঃ ৩-৪ মিনিট বললাম। কয়েকটি প্রশ্ন করলো থিসিস এর ওপর। বললাম।
চেঃ CS and RS কি?
আমিঃ বললাম। খুব ভালো বলতে পারিনি।
স্যারঃ ২য় বিশ্বযুদ্ধ কবে হয়
আমিঃ ১৯৩৯ সালের ২রা সেপ্টেম্বর
স্যারঃ ১লা সেপ্টেম্বর থেকে। পক্ষ দুটি বল।
আমিঃ অক্ষশক্তি ও মিত্রশক্তি
স্যারঃ অক্ষশক্তিতে কোন কোন দেশ ছিল?
আমিঃ জাপান, জার্মানি
স্যারঃ হিরোশিমাতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে কবে?
আমিঃ ৬ আগস্ট, ১৯৪৫
স্যারঃ নাগাসাকিতে?
আমিঃ ৯ আগস্ট, ১৯৪৫
স্যারঃ অক্ষশক্তিতে জাপান জার্মানি ছাড়া আর কোন দেশ ছিল?
আমিঃ কনফিউজড ছিলাম তবুও একটু কষ্ট করেই বললাম ইতালি
স্যারঃ ভেরি গুড । জার্মানি আত্মসমার্পণ করে কবে?
আমিঃ ভুল বললাম।
চেঃ জিওলজিকাল টাইমস্কেল বল
আমিঃ দুঃখিত স্যার। ( আসলে বিস্তারিত জানা নাই এজন্য স্কিপ করতে চাইলাম?
চেঃ কিছু হিন্টস দিলেন। আবারও ওখান থেকেই প্রশ্ন করলেন।
আমিঃ কিছুটা পারলাম তবে সন্তোষজনক হলোনা।( মনে মনে, শুরুতেই দুঃখিত বলে সারেন্ডার করার পরও সেই টাইমস্কেল থেকে প্রশ্ন করাটা বড়ই অমানবিক)
চেঃ তোমরা যারা ঢাবির আবার রেজাল্টও ভালো তাদের থেকে আমাদের এক্সপেকটেশন থাকেও অনেক বেশি। এজন্য অনেক প্রশ্ন করলাম। এসো তাহলে এবার।
আমিঃ ধন্যবাদ ও সালাম জানিয়ে চলে আসলাম।
ফলাফলঃ
সহকারী শিক্ষিকা হিসাবে সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ ০২