Free

Why did you choose administration as your first choice? - ৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

Administrator 28 July 2026
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
=======================
বোর্ড চেয়ারম্যান: মো: মুনির হোসেন
সাবজেক্ট : সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
পছন্দক্রম: প্রশাসন,কাস্টমস ও ডিউটি,ট্যাক্স,অডিট এন্ড একাউন্টস,PWD,RHD...
চেয়ারম্যান:
প্রশ্ন:তুমি পাশ করেছ কবে?
উত্তর : ২০২১
প্রশ্ন: এতোদিন কি করেছ?
উত্তর : স্যার আমি এতোদিন সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছি, তবে ৪৬ বিসিএস রিটেনের পর সিদ্ধান্ত নিয়েছি কোথাও জয়েন দেয়া উচিত। তাই, আমি আমার অনেক বড় ভাইদের বলে রেখেছি যদি তারা ভালো কোনো প্রাইভেট জব পায় তাহলে আমাকে জানাতে। এছাড়াও, স্যার আমি বাংলাদেশের বিভিন্ন জব পোর্টাল যেমন বিডি জবসে এপ্লাই করছি যাতে একটা উপযুক্ত জব পাওয়া যায়।
প্রশ্ন:এটা কি প্রথম বিসিএস ?
উত্তর : হ্যাঁ স্যার। (প্রথমে মনে করছিলাম স্যার জিজ্ঞেস করছে কয়টা বিসিএস দিয়েছি তাই শুরুতে ৪৫,৪৬,৪৭ এর কথা বলছি ও কোয়ালিফাই করছি, এক্সটার্নাল ০২ এসিস্ট দিয়ে বললো প্রথম বিসিএস কিনা তা বলো )
প্রশ্ন:Why did you choose administration as your first choice?
উত্তর : Sir I chose bacause administration cadre is a dynamic cadre.
The promotion is fast.Besides, i can keep to work with people closely with administration cadre.
প্রশ্ন:Differences between leadership and management।
উত্তর :
The leadership is where the leader shows dream and wants to change the current state while the management is where the manager wants to improve the current state and doesn’t generally want to change the current state.
প্রশ্ন:একজন সরকারি কর্মকর্তার কোনটি হওয়া প্রয়োজন লিডার নাকি ম্যানেজার ?
উত্তর : আমি বলেছিলাম দুইটাই প্রয়োজন।
স্যার বললো লিডার হতে হবে,ঠিক আছে?
প্রশ্ন: চয়েস লিস্ট বলো।
উত্তর :Done
প্রশ্ন: তোমার মধ্যে এমন কি কি যোগ্যতা আছে যার জন্য তোমাকে আমরা বিসিএস এডমিনে সুপারিশ করবো?
উত্তর :Answered ;প্রথমে আমি আমার জীবনের একটা ভলান্টিয়ারিং কাজের উদাহরণ দিয়ে বলতে লাগছিলাম পরে স্যার বললো কি জন্য তা জানতে চাচ্ছি তখন Dedication, Integration, public service মন-মানসিকতা ও টিম ওয়ার্কে কাজ করার মন-মানসিকতা রয়েছে সেইজন্য এটিই বললাম ।
প্রশ্ন:জনপ্রশাসনের সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বলো।
উত্তর :Done
প্রশ্ন: ৪ টি প্রাদেশিক ব্যবস্থায় বিভক্ত করার সুবিধা-অসুবিধা কি কি?
উত্তর : সুবিধা :
ঢাকামুখী চাপ কমবে,
মানুষ সরকারি সেবা সহজেই পাবে,
ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে
অসুবিধা
ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি,
এক্সাটার্নাল ০১:
প্রশ্ন:তোমার ডিপার্টমেন্টের নাম বলো,
উত্তর :প্রথমে বাংলা বললাম (পুর ও পরিবেশ কৌশল বিভাগ,পরে না বুঝাতে Civil and Environmental Engineering বললাম)
প্রশ্ন :পাশ করেছ কই থেকে?
উত্তর :Done
প্রশ্ন: বুয়েটের সিভিলের নামের সাথে এনভায়রনমেন্টাল নাই কিন্ত তোমাদেরটার সাথে আছে কেন? কোনো বিশেষত্ব?
উত্তর: প্রেক্ষাপট বললাম।
প্রশ্ন: তোমাদের ওইখানে কি পিউর সিভিল আছে?
উত্তর ; জ্বী স্যার
প্রশ্ন: তোমাদের সিভিল কি বুয়েটের মতো কোনো অর্জন আছে (এই টাইপের একটা প্রশ্ন ছিলো)
উত্তর : আমি বলছি, স্যার আমাদের ডিপার্টমেন্ট বুয়েটের মতো ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি কিন্ত ভালো কিছু করার চেষ্টায় আছে।
প্রশ্ন:Soil Pollution এর সাথে তোমার অধ্যয়নকৃত Environmental Engineering এর কোনো সম্পর্ক আছে কিনা?
উত্তর : সম্পর্ক স্থাপন করতে গিয়ে দেখলাম হচ্ছে না, আসলে কোনো সম্পর্ক নেই, পরে সরি বলেছি।
প্রশ্ন: এনভায়রনমেন্ট এর সাথে প্রজেক্ট নির্মাণের সম্পর্ক কিরূপ? উদাহরণ দাও।
: Done ,রামপাল পাওয়ার প্লান্ট নির্মাণের ফলে যে জীববৈচিত্র‍্য ও লোকালয়ের ক্ষতি তা বলেছি,
প্রশ্ন:স্যার বললো তুমি কি বাংলা মিডিয়ামে পড়েছো?
উত্তর : না, স্যার।
প্রশ্ন: তাহলে জীববৈচিত্র্য, কয়লার দহন এইসব বাংলায় বলছো কেন, ইংলিশে বল।
উত্তর :তখন Biodiversity and Combustion বললাম।
প্রশ্ন: কয়লার দহনের ফলে পরিবেশের যে ক্ষতি হয় তা কি তোমাদের পড়িয়েছে?
উত্তর :আমি বলছি, না স্যার।
প্রশ্ন: তোমার অধ্যয়নকৃত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে প্রয়োগ আছে এইরকম একটা বাস্তবিক উদাহরণ দাও।
উত্তর : তখন আমি বললাম নদী তীরে অবস্থিত চামড়া ও কলকারখানা থেকে নির্গত বর্জ্যপানি ও হেভিমেটাল ব্যবস্থাপনা।
প্রশ্ন : যখন বন্যা হয় তখন তো বন্যার পানি
নদীর সব হেভি মেটাল নিয়ে যায়,স্ট্যাগন্যান্ট কোনো বর্জ্যই তো থাকে না, সব তো ওয়াশ-আউট হয়ে চলে যায়, তাহলে বর্জ্য কি নদীর জীববৈচিত্র্যের উপর কোনো প্রভাব ফেলবে ?
উত্তর : কিছুক্ষণ চিন্তা করছি কিন্ত যথাযথ উত্তর মাথায় আসেনি, তাই দুঃখিত বলছি।
(এক্সটার্নাল ০১ একটু পেঁচিয়েছে)
উনার বেশিরভাগ প্রশ্নই পরিবেশ নিয়ে এনালাইটিক্যাল ছিল।
এক্সটার্নাল ০২:
প্রশ্ন:What is AI? Some Negative impacts of AI in our society.
উত্তর : With Very poor English দিয়েছি।
AI is a thing which is completely driven by computer and information technology.
The negative impacts of AI in our society are:
(1) It has deprived of our jobs in Bangladesh and
(2) It has been damaging our analytical skills and knowledge )
প্রশ্ন:SDG এর goals ও কয়টি?
উত্তর :১৭ ও ১৬৯
প্রশ্ন:SDG এর Indicators কয়টি?
উত্তর : পারিনি
প্রশ্ন: প্রশাসনের পদসোপান বলো।
উত্তর : প্রথমে আমি সহকারী কমিশনার,উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়ে বলা শুরু করলে তখন চেয়ারম্যান ও এক্সটার্নাল-০২ দুইজনই বললো পদসোপান বলতে বলেছি।
তখন সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব.... সচিব বললাম।বললো হ্যাঁ এটিই।
প্রশ্ন:SDG goals এ ৫টি P দ্বারা কি নির্দেশ হয়?
উত্তর : পারিনি
প্রশ্ন:SDG goals সমূহকে ব্রড সেন্সে ৩ ভাগে ভাগ করা যায়, বলো।
উত্তর : পারিনি
প্রশ্ন:জনপ্রশাসন সংস্কার কমিশনের উল্লেখযোগ্য ৩ টি সুপারিশ বলো।
উত্তর : পারছি।
প্রশ্ন: তোমার শেষ প্রশ্ন,জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশ নিয়ে সরকারি কর্মকর্তারা বিরোধিতা করছিলো,তা কি জানো?
উত্তর : পারিনি।
চেয়ারম্যানসহ এক্সটার্নাল ০২ বললো, ঠিক আছে,ও চলে যাক। তুমি যেতে পারো।