Free

হরমুজ প্রণালীর গুরুত্ব বলুন - ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
হরমুজ প্রণালীর গুরুত্ব বলুন - ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা
ভাইভা তারিখঃ ৪ মার্চ, ২০২১ (রাইট, মেলা সময় আগে )
চেয়ারম্যানঃ শ্রদ্ধেয় ফজলুল হক স্যার ( অলরেডি রিটায়ার্ড)
পছন্দক্রমঃ ফরেইন,এডমিন,পোস্টাল,,,,,,,,
সিরিয়াল ছিল মোটামুটি ৭ নম্বরের দিকে এবং আমিই একমাত্র মেয়ে ছিলাম বোর্ডে। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। স্যার মাস্ক খুলে টেবিলে বসার পারমিশন দিলেন।
চেয়ারম্যান স্যারঃ
ডেপ্ট এবং ভার্সিটির নাম জিজ্ঞেস করলেন।
১. ইয়েমেন ক্রাইসিসের কারণ জানতে চাইলেন ( তখন অবস্থা তুঙ্গে ছিল ইয়েমেনের)
২. হরমুজ প্রণালীর গুরুত্ব?
৩. ডিপ্লোম্যাটদের ইমিউনিটি বলতে বললেন কয়েকটা।
৪. এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশের পৃথককারী প্রাকৃতিক এবং ম্যান মেইড ইলিমেন্টস কোনগুলো? তিনটা বলো।
প্রথম এক্সটার্নাল স্যারঃ
১. কোন কলেজ?
২. কোন জেলা?
৩. জেলার প্রিয় ব্যক্তিত্ব?
৪. ধীরেন্দ্রনাথ দত্তের মৃত্যু তারিখ? বাসায় কে কে আছেন? কেউ রাজনীতি করেন? পার্লামেন্টে ওনার দেয়া স্পিচটি বলুন।
দ্বিতীয় এক্সটার্নাল স্যারঃ
১. ডেভেলপমেন্ট কত প্রকার? উদাহরণ দিয়ে বলুন।
২. এলডিসির চ্যালেন্জ, উত্তরণের উপায়।
সবশেষে বের হওয়ার আগে দেয়ালে থাকা ম্যাপ থেকে চেয়ারম্যান স্যার মালাক্কা স্ট্রেইট এবং পার্ল হারবার দেখাতে বললেন।
সম্পূর্ণ ভাইভা ইংরেজিতে ছিল। ১২ মিনিট প্রায়। বোর্ড ফ্রেন্ডলি ছিল বেশ।