বোর্ডঃ শ্রদ্ধেয় ফয়েজ আহমেদ স্যার
তারিখঃ ২৭/০৯/২০২১
সিরিয়ালঃ ১২
সময়ঃ ১০/১২ মিনিট
পড়াশোনাঃ এনভায়রনমেন্টাল সায়েন্স,
খুলনা বিশ্ববিদ্যালয়।
চেয়ারম্যান স্যারঃ কোন সাবজেক্ট?
উত্তরঃ বললাম!
চেয়ারম্যান স্যারঃ বায়ুদূষণের জন্য দায়ী কী?
উত্তরঃ বললাম!
চেয়ারম্যান স্যারঃ PPM কী?
উত্তরঃ বললাম!
চেয়ারম্যান স্যারঃমাছ পানিতে কত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে?
উত্তরঃ সরি স্যার!!
চেয়ারম্যান স্যারঃ শব্দ দূষণ পরিমাপের একক কী? উত্তরঃ বললাম!
চেয়ারম্যান স্যারঃ আবাসিক এলাকায় শব্দ দূষণের মাত্রা কত?
উত্তরঃ বললাম!
চেয়ারম্যান স্যারঃ করোনার সাথে সম্পর্কিত আমাদের ফুসফুসের ভেতরে থাকে কী?
উত্তরঃ নানা ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। স্যার কোনোভাবেই নিলেন না। বললো সবাই জানে পারবা। স্যারের কথায় সাহস সঞ্চার করে উত্তর দিলাম। চেয়ারম্যান স্যার হেসে উঠলেন এবং মেম্বার - ১ স্যারকে বললেন স্যার আপনি তো পরিবেশের ডিজি। প্রশ্ন করেন। মেম্বার -১ স্যার বললেন তিনি পর্যটনের ডিজি। আর আমি প্রাণ ফিরে পেলাম!!
মেম্বার -১ঃ Do you know about SAARC?
উত্তরঃ Sorry sir ( আমি শুনেছিলাম Shark)
মেম্বার -১ঃ পুনরায় প্রশ্ন রিপিট করলেন এবং কোনো কথায় সে বাংলায় বললেন না সুতরাং আমারও সব ইংরেজিতে উত্তর দিতে হলো!!
উত্তরঃ yes sir. I know about SAARC.
মেম্বার -১ঃ When did war of Afghanistan start?
What is the meaning of Taleban?
What will happen in our country for taleban reign in Afghanistan?
Who will be the winner of USA vs Taleban war?
Why did USA leave Afghanistan?
উত্তরঃ সকল প্রশ্নের উত্তর ইংরেজিতে যথাসম্ভব ব্যাখ্যা করতে হলো এবং স্যার অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন।
মেম্বার -১ঃ Do it. (Make it passive voice)
উত্তরঃ বললাম!
মেম্বার-১ঃ Do কোন পার্টস অফ স্পিস?
উত্তরঃ আমি ভালোভাবে শুনতে না পারায় চেয়ারম্যান স্যার প্রশ্নটা রিপিট করলেন এবং আমি উত্তর টা দিলাম।
মেম্বার -২ঃ আরবান প্লান রিলেটেড সাবজেক্ট পড়েছেন তো!! ঢাকায় ডেঙ্গু মশা বেড়ে যাওয়ার কারণ কী কী?
উত্তরঃ বললাম!
মেম্বার-২ঃ এর জন্য দায়ী কে?
উত্তরঃ বললাম। স্যার বললেন আরো স্পেসিফিক করে বলেন বললাম। কিন্তু স্যারের মন মতো হলো না। স্যার আরো স্পেসিফিক উত্তর চান! আমি সরি বললাম!! স্যার বললেন ঢাকা শহরের ড্রেন নির্মাণের প্লানিং এর সমস্যার কারণে ডেঙ্গু বাড়ছে। আমি বললাম জি স্যার।
স্যার বললেন আপনি আসতে পারেন। আপনার ডকুমেন্টস নিয়ে যান। আমি ডকুমেন্টস নিয়ে সালাম দিয়ে বের হয়ে এলাম।
রাসেল মুন্সী
বিসিএস (প্রশাসন) [সুপারিশপ্রাপ্ত]
মেধাক্রমঃ ১১৩ তম
৪০ তম বিসিএস
Free