৪৪ তম ভাইভা প্রার্থীদের জন্য কিছু পরামর্শ :
১) সর্বপ্রথম সমসাময়িক প্রেক্ষাপট এবং আর্থ সামাজিক বিষয় গুলোর উপর সবচেয়ে বেশি জোর দিন।
২) সমসাময়িক প্রেক্ষাপট এবং আর্থ সামাজিক বিষয়ে আপনার মতামত প্রদান করার ক্ষমতা বাড়ান মানে এ্যানালাইটিক্যাল প্রশ্ন করা হলে সেই বিষয়ে আপনার মতামত( পক্ষে/বিপক্ষে) রেডি করুন। মনে রাখবেন মুখস্থ প্রশ্নের চেয়ে এ্যানালাইটিক্যাল প্রশ্নই আপনাকে বেশি করা হবে। এজন্য পেপারে পড়ার কোনো বিকল্প নেই।
৩) নিজ জেলার বেসিক জিনিস পড়ুন, হাবিজাবি পড়ে সময় নষ্ট করবেন না। নিজ জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তি থাকলে এবং মুক্তিযুদ্ধের কোনো বিশেষ ঘটনা থাকলে তা সম্পর্কে জানুন ভালো করে। গুরুত্বপূর্ণ ব্যাক্তি থাকলে তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা কৃতিত্ব সম্পর্কে বিস্তারিত জানবেন। এর বেশি জেলা সম্পর্কে পড়া দরকার নেই। জেলা নিয়ে এখন খুব কমই প্রশ্ন করা হয়।
৪) যেকোন টপিকের ক্ষেত্রে উত্তর দেওয়ার জন্য ইউনিক এবং বাস্তবিক কিছু চিন্তা করুন, সবাই যা বলছে বা বলবে তা থেকে বেরিয়ে আসুন। এই জন্য একটা টপিক সিলেক্ট করে নিজেকে নিজে প্রশ্ন করুন, এই প্রশ্নের বিপরীতে আপনি পক্ষে বিপক্ষে মতামত দিন।
নিম্নে আমি কিছু এ্যানালাইটিক্যাল প্রশ্ন দিলাম, আপনারা চিন্তা করবেন:
>> দিন দিন শিশু সহিংসতা বাড়ছে, শিশু গ্যাং বাড়ছে, এই শিশু সহিংসতা বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি আপনার মতে?
>> দেশের সর্বত্র নারীর ক্ষমতায়ন বাড়ছে, আমার প্রশ্ন হলো আপনি ৬০ বছরের বৃদ্ধাকে কিভাবে নারীর ক্ষমতায়নের আওতায় আনবেন?আর কি দেখে আপনি বুঝতে পারবেন যে নারীর ক্ষমতায়ন হয়েছে?
>> পরিবেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে, এর জন্য আমাদের সরকারের পদক্ষেপ কি, এই পদক্ষেপ গুলো কতটুকু কার্যকরী হবে আপনার মতে? আপনার নিজস্ব ভুমিকা কি? একজন ইউএনও হিসাবে আপনার উপজেলায় তাপমাত্রা হ্রাস করতে আপনি সাধারণ মানুষের মধ্যে কিভাবে আগ্রহ জাগাবেন? এই ভাবে চিন্তা করে নিজে আরো প্রশ্ন তৈরি করুন।
>> ডেল্টা প্ল্যান সম্পর্কে তো জানেন, বলুন তো আপনার জেলা কোন হটস্পট এর আওতার? তাপমাত্রা নিয়ন্ত্রণে এই প্ল্যান কিভাবে কাজ করবে? বাংলাদেশ কি পাড়বে সফল হতে?
>> বর্তমান নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অনেক বিতর্ক চলছে, এই বিষয়ে আপনি কি মনে করেন?এই কারিকুলাম দীর্ঘমেয়াদে আমাদের জন্য কতটুকু সফলতা আনবে?
>> আচ্ছা আমরা তো শান্তিতে বিশ্বাসী, সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ অনুয়ায়ী, এই শান্তির কথা ২৫ ছাড়া আর কোথায় আছে সংবিধানে?বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কি ২৫ নং অনুচ্ছেদে অটল থাকতে পাড়বে?
প্রিয় ভাইভা প্রার্থীরা, এই ভাবে নিজে প্রশ্ন তৈরি করুন আর ভাবুন। সমসাময়িক প্রক্ষাপট এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট গুলো সম্পর্কে খুব ভালো করে জানবেন। পক্ষে বিপক্ষে মতামত রেডি রাখুন। এই বিষয় গুলো থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি হয়।
আর সর্বোপরি নিজেকে সুস্থ রাখুন, টেনশন করবেন না, টেনশন এর জন্য দেখা যাবে পাড়া জিনিসও ভুল করে ফেলবেন,ভাইভা রুম টাকে এনজয় করবেন দেখবেন ভাইভা সহজ হয়ে যাবে, সমসময় মুখে হাসি রাখবেন, কিছুই পারছেন না তারপর মুখে হাসি রেখে সরি বলবেন। দেখবেন অনেক কিছু সহজ হবে যাবে। আপনাদের আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুক।
Nazmul Shadath
Assistant Superintendent of Police ( Recommended)
43rd BCS
Free