Free

বাংলা কিউআরে কিভাবে অবৈধ লেনদেন হচ্ছে? বুঝিয়ে বলুন।

Administrator 16 September 2026

যারা ব্যাংকের জবে থেকে বিসিএস ভাইভা দিবেন তাদের জন্য ভাইভা প্রশ্নঃ

বাংলা কিউআরে কিভাবে অবৈধ লেনদেন হচ্ছে? বুঝিয়ে বলুন।

উত্তরঃ 

কিছু অসাধু মার্চেন্ট বা এমএফএস এজেন্ট কোনো পণ্য বা সেবা বিক্রি না করেই বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট চালাচালি করছেন এবং এর বিনিময়ে গ্রাহকদের অবৈধভাবে নগদ টাকা দিচ্ছেন। কারণ, এমএফএস থেকে সাধারণ উপায়ে টাকা তুলতে (ক্যাশ-আউট) হাজারে ১২ থেকে ১৮ টাকা পর্যন্ত চার্জ দিতে হয়, কিন্তু বাংলা কিউআরে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই চার্জ লাগে না।

আরও সহজ ভাষায়- ধরেন আমার একটি মার্চেন্ট বাংলা কিউআর আছে। যেটা দিয়ে মূলত আমার দোকানের কাস্টমারদের পেমেন্ট নিই। কিন্তু একজন বিকাশ থেকে ক্যাশ আউট করতে আসলো। তার ক্যাশ আউট করতে হাজারে খরচ হবে ১৮.৫ টাকা। কিন্তু সে যদি আমার মার্চেন্ট কিউআর দিয়ে ক্যাশআউট করে তার খরচ শূন্য টাকা। এতে তার খরচ কমে গেল। বড় এমাউন্ট ক্যাশআউট এর ক্ষেত্রে তার সাথে আমি নেগোশিয়েট করে তার কাছে টাকাও দাবি করতে পারি অথবা, তাকে কম টাকাও দিতে পারি।