Free

আপনার কি মনে হয় যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের তৃতীয় কোন দেশের সাহায্য নেয়া উচিত? - ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন

Administrator 27 July 2026
গ্রুপের সবার প্রতি কৃতজ্ঞতা থেকে শেয়ার করছি। ভাইভা ভালো হলে আরো আগেই শেয়ার করতাম। কিন্তু ভাইভা খুবই খারাপ হয়েছিল। ৩০% প্রশ্নের উত্তরও দিতে পেরেছি বলে মনে হয় না। আর যেটুকু দিতে পেরেছিলাম তাও আসলে কতটুকু গৃহীত হয়েছে, জানি না। তারপরও শেয়ার করছি যদি পরবর্তীতে কারো উপকারে আসে।
৪৩ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা (বোথ ক্যাডার)।
বোর্ডঃ শ্রদ্ধেয় হেলালুদ্দীন আহমদ স্যার।
সময়ঃ প্রায় ৩০ মিনিট
পছন্দঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ
বেল বাজলে দরজা খুলে ভেতরে ঢুকার অনুমতি চাইলাম। অনুমতি দিলে আমি ভেতরে ঢুকে চেয়ারের কাছে দাঁড়িয়ে সালাম দিলাম। স্যার সালামের উত্তর দিয়ে আমার নাম বলতে শুরু করলেন। এতক্ষণ স্যার নীচের দিকে তাকিয়ে ছিলেন। আমাকে দেখননি। নাম বলতে বলতে আমার দিকে তাকিয়ে দেখেন আমি তখনও দাঁড়িয়ে আছি। স্যার আমাকে সাথে সাথে বললেন,"Please have your seat!" আমি ধন্যবাদ দিয়ে বসলাম।
স্যারঃ আপনি তো বুয়েট থেকে পাস করেছেন। সিভিলে।
আমিঃ স্যরি স্যার, আমি আসলে ....... থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করেছি।
স্যারঃ ওহ, হ্যাঁ! আচ্ছা। আপনি সদ্য পাশ করেছেন।
আমিঃ স্যার আমি ২০১৮ সালের জানুয়ারি মাসে রেজাল্ট পেয়েছি। নভেম্বর ২০১৭ তে পরীক্ষা দিয়েছি।
স্যারঃ তাহলে এখন আপনি কী করছেন?
আমিঃ স্যার, বর্তমানে আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর আগে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরিরত ছিলাম।
স্যারঃ তার মানে আপনি এখন কোথাও জব করছেন না।
আমিঃ জ্বী স্যার।
স্যারঃ আপনার প্রথম পছন্দ ফরেইন, এরপর প্রশাসন আর পুলিশ। যেহেতু আপনার প্রথম পছন্দ পররাষ্ট্র তাই আমি শুধু পররাষ্ট্র থেকেই আপনাকে প্রশ্ন করব। প্রথমে নরমাল কোয়েশ্চেন দিয়েই শুরু করি, যেটা সাধারণত করা হয়। Why do you want to join Bangladesh Civil Service as a Foreign Cadre?
Me: Thank you sir. There are several reasons and inspirations behind this. First of all Sir, I will be given an excellent opportunity to represent my country in the international arena. Secondly Sir, I will be directly involved in the policy and decision making body of the republic according to the foreign policy of Bangladesh. Also, sir it will be an honor for me when these policies will be implemented in different issues of the world politics to achieve the country's interest. And last but not the least, it offers a great and smooth career graph, which will be a huge opportunity for me.
Sir: Good. You know, a few days back our PM visited saudi arabia at a conference?
Me: Yes sir.
Sir: What was it about?
Me: Sir, it was about the participation of women in Islam.
স্যারঃ শুধু এটুকু বলেই ছেড়ে দিলেন? আরও কিছু বলেন। একটু শুনি।
আমিঃ Sir, the honorable Prime Minister Sheikh Hasina has proposed a 5 points proposal for the development of women in Islam. I am extremely sorry sir, I can not remember the points right now.
স্যারঃ হ্যাঁ, সেটা তো ঠিক আছে। কিন্তু আর কিছু বলেন নি উনি?
আমিঃ আমি দুঃখিত স্যার। আমার এই মুহূর্তে মনে পড়ছে না।
স্যারঃ আচ্ছা, I am assuming that you are aware of the recent attack of Hamas at Israel.
Me: Yes sir. I am aware of that.
Sir: Do you know the name of the operation?
Me: আমার শুধু "ফ্লাড" কথাটা মাথায় খেলতেছিল। "আল আকসা" একেবারেই মনে আসতেছিল না। কারণ স্যার যখন প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুটা তুললেন, সাথে সাথে আমার মাথায় হিট করে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কনফারেন্সটায় যোগ দিয়েছিলেন তার আরেকটি এজেন্ডা ছিল প্যালেস্টাইনে সংঘটিত নারী ও শিশুদের ওপর সহিংসতা। আর স্যারকে এটা বলতে পারলেই স্যার প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে যেতেন। এই দুটো ব্যাপার একসাথে মাথায় কাজ করায় একেবারেই এই সহজ ব্যাপারটা মনে আসছিল না। একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। কিন্তু না ঘাবড়িয়ে ও কালক্ষেপণ না করে আমি সরাসরি স্যারকে মোটামুটি ৫ সেকেন্ডের মাথায় স্যরি বলে দিই।
স্যারঃ বেশ ডিজাপয়েন্টেড হয়ে বললেন, আপনার ফার্স্ট চয়েস যেহেতু ফরেন, আমি আশা করেছিলাম আপনি রিসেন্ট ইস্যুগুলো পারবেন। (এটা শুনে আমার কলিজায় আর পানি ছিল না। এরপরও আশা না ছেড়ে দিয়ে স্যারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি)
স্যারঃ যাই হোক। ব্যাপার না। আপনি বর্তমানে ইসরায়েল প্যালেস্টাইনের সামগ্রিক অবস্থার একটা ধারণা দিন ইংরেজিতে।
আমিঃ Sir, according to the last news the israeali army has reached the center of Gaza city and declared not to stop untill they take down the last soldier of hamas.
স্যারঃ আবারও এক লাইনে শেষ করে দিলেন? আরও কিছু বলেন। আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর অবস্থান যুদ্ধে হতাহত নিয়ে কিছু বলেন। একটু শুনি না।
আমিঃ আমি ৬ টি আরব দেশ ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ব্যাপার ও ফলাফল বললাম। জাতিসংঘ মহাসচীবের বক্তব্য নিয়ে বললাম। আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর অবস্থান বললাম। ইসরায়েলের অবস্থান বললাম। সাথে সর্বশেষ কতজন নারী শিশু মারা গিয়েছিল আর একটা সম্ভাব্য ফিউচার প্রেডিকশন নিয়ে বললাম। এই আন্সারটা স্যার খুব ভালোভাবে নিলেন এবং আমার সাথে সহমত প্রকাশ করে পরের প্রশ্নে গেলেন।
এবার থেকে সব ইংরেজীতে প্রশ্ন করলেন। তবে সুবিধার জন্য আমি বাংলাতেই লিখে দিলাম।
স্যার এরপর চায়না ও তাইওয়ান ইস্যু বর্ণনা করতে বলেন। আমি একবারে ১৯৪৯ থেকে বর্তমান পর্যন্ত একটা সামারি আকারে বলি। স্যার এটাও সন্তুষ্ট হন।
স্যারঃ আচ্ছা, আপনার কি মনে হয় যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের তৃতীয় কোন দেশের সাহায্য নেয়া উচিত?
আমিঃ স্যার, রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য নতুন কিছু না। এর আগেও রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে এবং রিপ্যাট্রিয়েশনও হয়েছে জান্তা সরকারের আমলে। তবে এবার পরিস্থিতি কিছুটা অন্যরকম। জান্তা সরকারের তরফ থেকে আমরা তেমন কোন পদক্ষেপ দেখতে পারিনি ক্যু এর পর থেকে। এমনকি গণতান্ত্রিক সরকারের সময়ও আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার কেস ফাইল করার পরও ইফেক্টিভ কিছু আসে নি। তবে রিসেন্টলি চায়নার তরফ থেকে কিছুটা প্রেসার আসায় মায়ানমার ৩২ সদস্যের একটি টিম পাঠিয়েছে। যদিও তাদের সাথে রোহিঙ্গা প্রতিনিধির রাখাইনে পরিদর্শনের পর মায়ানমার সরকারের ব্যাবস্থা পছন্দ হয় নি এরপরও এটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি। তাই আমার মনে হয় চায়না ও আমারিকার মত তৃতীয় কোন দেশ, যাদের মায়ানমারের ওপর প্রভাব রয়েছে তারা চাপ দিলে ইস্যুটায় অগ্রগতি হবার আশা আছে।
স্যারঃ আচ্ছা, ভারত আর চীনের মধ্যে বেছে নিতে বলা হলে আপনি কাকে বেছে নিবেন।
আমিঃ স্যার চায়না।
স্যারঃ কেন? চায়না কেন?!
আমিঃ স্যার, কারণ মায়ানমারের ওপর চায়নার প্রভাবটা ভারতের থেকে.....
স্যারঃ না, আমি মায়ানমার ইস্যু থেকে জিজ্ঞেস করিনি। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্সের প্রেক্ষিতে জিজ্ঞেস করেছি।
আমিঃ দুঃখিত স্যার। স্যার আমি দুজনকেই বেছে নেব। কারণ দুজনই আমাদের গুরুত্বপূর্ণ অংশিদার। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ও বাণিজ্য অংশীদার। অপরদিকে ভারতও আমাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তাই দুজনের সাথেই সম্পর্ক গুরুত্বপূর্ণ।
স্যারঃ (এক আঙ্গুল দেখিয়ে) যেকোন একজনকে বেছে নিন।
আমিঃ স্যার, ইকোনমিক্যালি বা ভূরাজনৈতিকগত দিক থেকে যেভাবেই চিন্তা করি না কেন আমি দুজনের সাথেই সুসম্পর্ক বজার রাখব। (ভাইভা দিয়ে বের হয়ে বুঝতে পারলাম স্যার আসলে "Friendship to all and malice to none" আর সংবিধানের article 25 দিয়ে ব্যাখ্যা শুনতে চেয়েছিলেন। এখানেও ধরা।) স্যার এবার কিছুটা ডিজাপয়েন্টেড হয়ে এক্সটারনাল ১ এর কাছে দিয়ে দিলেন।
এক্সটারনাল ১ ছিলেন আমার সাবজেক্ট এক্সপার্ট। উনি ইলেকট্রিক্যালের ৩ টা বেসিক প্রশ্ন আমাকে করেন। আমি একটার উত্তর দিয়েও স্যারকে খুশি করতে পারিনি। স্যার আমার উপর একেবারেই সন্তুষ্ট ছিলেন না।
এক্সটারনাল ২ ম্যাডাম আমাকে ইলেক্ট্রিক্যাল থেকে এক্সপ্লেনেশান মূলক প্রশ্ন করেন। আর বলেন যে ধরেন আমি একটা বাচ্চা। আমি কিছু বুঝি না। সহজ ভাষায় বুঝান। আমি আমার মত করে বুঝালাম। ম্যাডাম খুশি হলেন। এরপর ইনফ্লেশন নিয়ে কিছুক্ষণ প্যাঁচালেন। এরপর কল মানি রেট কি জিজ্ঞেস করলেন। আমি এটার উত্তর ১০০% সিওর না থাকায় স্যরি বলে দিই। তখন শ্রদ্ধেয় হেলালুদ্দীন স্যার ম্যাডামকে হেসে দিয়ে বললেন,"ও তো ইলেক্ট্রিক্যালের। ও এসব কিভাবে পারবে?" ম্যাডামও হেসে দিয়ে বললেন," স্যার ইলেকট্রিক্যালের হয়েও তো জেনারেল চয়েস দিয়েছে।" তখন আমি হালকা হেসে স্যরি বলে দুজনকেই বললাম আমার আসলে এটা পারা উচিত ছিল। এরপর ম্যাডাম জিজ্ঞেস করলেন বাংলাদেশের বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো বিদেশ চলে যায়। আপনি এরকম প্ল্যান করেননি? আমি বললাম কখনও সেভাবে চেষ্টা করিনি। আমার বাবা এবং আমার বড় ভাইয়াকে সরকারি চাকুরীতে দেখেছি। তাই আমার মনমানসিকতা সেভাবেই গড়ে তুলেছি। ম্যাডাম বললেন বিসিএসে না হলে আপনার কি প্ল্যান। বললাম আবার চেষ্টা করব যতদিন চাকুরীর বয়স আছে। ম্যাডাম বললেন বয়স শেষে কি করবেন? বললাম দেশেই থাকার ইচ্ছা আছে ম্যাডাম। ম্যাডাম বললেন যদি দেশে পরিকল্পনা মোতাবেক কাজ না করে তাহলে কী করবেন? বললাম তখন ভেবে দেখব। এরপর জিজ্ঞেস করলেন আপনার তো দেখছি ব্যচেলরে ইকোনমিকস এর কোর্স ছিল। কি পড়েছেন এতে কিছু কি মনে আছে? যদিও এতদিন পরে মনে থাকার কথা নয়, তারপরও কি কিছু মনে পড়ে। আমি ৫ সেকেন্ডের মত ভেবে কিছু কিছু জিনিস বলার পর বললাম দুঃখিত ম্যাডাম। এই মুহূর্তে এর বেশি আমার মনে পড়ছে না। এরপর ম্যাডাম আমাকে ধন্যবাদ দিয়ে চেয়ারম্যান স্যারের কাছে দিয়ে দিলেন। চেয়ারম্যান স্যার আমাকে বললেন আপনার পরীক্ষা শেষ। বেস্ট অব লাক। আমি ধন্যবাদ দিয়ে উঠতে যাব এমন সময় স্যার বললেন,"আচ্ছা বাঙ্গালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কী?" এটার উত্তর আমি যা দিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে আমি লজ্জাবোধ করছি। তাই আর শেয়ার করলাম না। তবে এটুকু বলব, উত্তরটার জন্য শ্রদ্ধেয় স্যার যে আমাকে ফেইল করিয়ে দেন নি তার জন্য আমি তাঁর কাছে চির কৃতজ্ঞ থাকব। তবে আমার উচিত ছিল যে তথ্যের ভিত্তিতে আমি উত্তরটা দিয়েছি তা স্যারের কাছে ক্লিয়ার করা। যাই হোক। কাগজপত্র নিয়ে বেরোনোর সময় আমি পুরো বোর্ডের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি আমার বেশিরভাগ উত্তর না পারার জন্য এবং স্বীকার করি যে আমার অনেক কিছুর উত্তর পারা উচিত ছিল। সবাই হেসে বললেন এটা কোন ব্যাপার না। আমার জন্য শুভ কামনা করে আমাকে প্রস্থান করার অনুমতি দিলেন।
ভাইভার পুরো সময়টা বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল। বিশেষ করে চেয়ারম্যান স্যার আমাকে বারবার সুযোগ দিয়েছিলেন যেন আমি আমার প্রুডেন্স দেখাতে পারি। কিন্তু গোড়াতেই গলদ করার দরুন কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে পরের দিকে সিচুয়েশন সামলে নিতে পেরেছিলাম।
আলহামদুলিল্লাহ!
সুপারিশপ্রাপ্তঃ এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)