Free

আমরা এমন একজন প্রার্থীকে সার্ভিসে নিতে চাই, যার মধ্যে ইন্টেগ্রিটি এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা রয়েছে। আপনার জীবনের কোনো বাস্তব ঘটনার মাধ্যমে প্রমাণ করুন যে, এই গুণাবলি আপনার মধ্যেও বিদ্যমান

Administrator 07 August 2026

স্যার, আমার জীবনের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা বলছি।

বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ অ্যাসাইনমেন্টের সময় আমাদের একজন সদস্য কাজ না করেও নিজের নাম জমা দেওয়া রিপোর্টে রাখতে চেয়েছিল। সময় খুব কম ছিল এবং তখন আমার সামনে দুটি বিকল্প ছিল—বিষয়টি এড়িয়ে গিয়ে সবাইকে সমান ক্রেডিট দেওয়া, অথবা ন্যায্য সিদ্ধান্ত নেওয়া।

আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে, কারও প্রতি ব্যক্তিগত বিরূপতা না দেখিয়ে প্রথমে তাকে কাজ সম্পন্ন করার একটি নির্দিষ্ট দায়িত্ব ও স্বল্প সময় দেব। একই সঙ্গে অন্য সদস্যদের কাজও পুনর্বণ্টন করি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ হয়। পরে শিক্ষককে আমরা প্রত্যেকে কে কতটুকু কাজ করেছি, সেটিও স্বচ্ছভাবে জানাই।

স্যার, আমার কাছে Integrity মানে শুধু সৎ কাজ না করা নয়; বরং নিজের জন্য অসুবিধা হলেও সঠিক ও ন্যায্য অবস্থান ধরে রাখা। আর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ মানে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া নয়; সীমিত সময়ের মধ্যে পরিস্থিতি বুঝে ন্যায়সংগত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।

আমি মনে করি, ওই ঘটনায় আমি এই দুটি গুণই প্রয়োগ করার চেষ্টা করেছি।