Free

জেনারেল শিক্ষায় কী কী অসঙ্গতি আছে? - ৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

Administrator 27 July 2026
তারিখ: ১৬ মে, ২০২৪
বোর্ড: জনাব কে এম আলী আজম
প্রার্থী: মির্জা নাঈম সালেহ
বিষয়: লোক প্রশাসন
পছন্দক্রম: এডমিন, পুলিশ, অডিট.......
নিজ জেলা: নেত্রকোনা
সিরিয়াল: ১১তম ( ১৫ জনের মধ্যে)
ভাইভা বোর্ডে অবস্থানের ব্যপ্তি: ২৫+ মিনিট
ন্যুনতম প্রস্তুতি না থাকার খুব ভীত অবস্থায় প্রবেশ করে সালাম দিলাম। বোর্ডের তিনজনই খুব মনোযোগ দিয়ে কাগজপত্র দেখছিলেন বলে আমার দিকে তাকান নি। আমি তাই মুখে বসার অনুমতি না নিয়ে দাঁড়িয়ে থাকলাম উনাদের দৃষ্টি পড়া পর্যন্ত।
চেয়ারম্যান স্যার তাকালেন। বসতে বললেন। সাথে সাথেই জিজ্ঞেস করলেন: আপনাকে লোকজন কী নামে ডাকে??? আপনার নামের তো তিন অংশ।
আমি: স্যার আমার নামের তিন অংশেই আমাকে ডাক শুনতে হয়। কেউ ডাকে 'মির্জা' কেউ 'নাঈম' কেউ 'সালেহ'।
চে : যারা আপনাকে 'মির্জা ' নামে ডাকে তারা তো ভুল ডাকে। এটা তো আপনার বংশের নাম। আপনার পরিবারের লোকজন কী নামে ডাকে?
আমি: 'নাঈম' ডাকে স্যার।
চে: বলুন তো নাঈম নামের অর্থ কী?
আমি: সুন্দর করে দুটি অর্থ বলার পর স্যার খুব খুশি হতে গিয়েও বললেন --
চে: আপনি তো মাদ্রাসায় পড়েছেন আপনি তো পারবেনই।
আবার কাগজপত্র দেখে দেখে বললেন । আপনি সিজিডিএফ এ ছিলেন । CGDF এর পরিচয় দিন।
আমি: সংক্ষিপ্ত পরিচয় দিলাম
চে: এখন কিসে আছেন?
আমি: জনতা ব্যাংক পিএলসিতে। সিনিয়র অফিসার।
চে: আচ্ছা, বলুন তো Monetary Policy কী আর Fiscal Policy কী?
আমি: একদম সহজ সরল সংজ্ঞা দিলাম।
চে: দুটির মূল উদ্দেশ্য বলুন।
আমি: বললাম।
চে: Monetary Policy র Goal অর্জনে Fiscal Policy র Tool ব্যবহারের উদাহরণ দিন।
আমি: নার্ভাসনেস এর কারণে আগেই স্যরি বলে দিলাম। ( স্যার অভয় দিয়ে বললেন " আপনি পারবেন" পরে উনার সহায়তায় কোন রকম উত্তর দিলাম।)
চে: Policy Rate কী?
আমি: উত্তর দিলাম।
চে: এর সাথে ব্যাংক কতো বর্ধিত করতে পারে?
আমি: উত্তর দিলাম।
চে: NBFI কতটুকু বর্ধিত করতে পারে?
আমি: ভুল উত্তর দিলাম। স্যার ঠিক করে দিলেন।
এরপর চেয়ারম্যান স্যার Ex-1 স্যারকে উদ্দেশ্য করে বললেন আপনি কিছু জিজ্ঞেস করেন।
Ex-1: আমি আপনার কাগজপত্র দেখে যারপরনাই অবাক হয়েছি। আমি শাল্লা থানার ইউএনও ছিলাম। সে হিসেবে জানি আপনাদের যাতায়াত ও অন্যান্য সুবিধার দুরাবস্থার কথা। আপনি আমাকে বলুন এমন দুর্গম এলাকা থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেন কিভাবে? বিস্তারিত বলবেন।
আমি: আমার মতো করে গুছিয়ে বললাম। স্যার খুব অবাক হলেন আমার কঠিন জার্নির কথা শুনে।
( ফাঁকে চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন বর্তমান আইজিপি স্যারের গ্রাম চিনি কিনা)
Ex-1: আপনি আমাকে মাদরাসা শিক্ষার ত্রুটিগুলো বলুন। সাথে বলুন আপনাকে সর্ব ক্ষমতা প্রদান করা হলে আপনি কী কী পরিবর্তন আনবেন মাদ্রাসা শিক্ষায়?
আমি: বললাম।
Ex-1: জেনারেল শিক্ষায় কী কী অসঙ্গতি আছে?? কী কী পরিবর্তন আনা দরকার??
আমি: বললাম।
Ex-1: দুইটার যে কোন একটা রেখে একমুখী শিক্ষা নিশ্চিত করতে হলে আপনার পদক্ষেপ কী হবে?
আমি: উত্তর করলাম।
এবার এক্সটার্নাল -২ এর নিজ থেকে প্রশ্ন করলেন।
Ex-2: আপনাকে যদি খালিয়াজুরীর ( আমার উপজেলা) ইউএনও বানানো হয় আপনি সর্ব প্রথম কোন তিনটি কাজ করবেন?? কেন করবেন? বিস্তারিত বলুন।
আমি : উত্তর করলাম
Ex-2: বাংলাদেশে এতো এতো বিশ্ববিদ্যালয় ও এতো‌ এতো ডিগ্রিধারী থাকার পরও কেন ভারত, নেপাল পাকিস্তান থেকে আমাদের জনশক্তি আমদানি করতে হয়?
Ex-2: বেকারত্ব ঘুচানোর কিছু উপায় বলুন।
আমি: আমার মতো করে বললাম। তিনজনই হাসিমুখে কাগজপত্র নিয়ে যেতে বললেন।