বোর্ড: জনাব এস.এম. গোলাম ফারুক স্যার
তারিখ: ০২.০৬.২০২৪
সময়: ২৪-২৫ মিনিট আনুমানিক
সিরিয়াল: ৮/৯ (৬ জন অনুপস্থিত ছিল ১৫ জনের মধ্যে)
বিষয়: গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চয়েজ: প্রশাসন, পুলিশ, কর, নিরীক্ষা ও হিসাব, তথ্য ।
প্রার্ডী:বিন আমিন
অনুমতি নিয়ে প্রবেশ করলাম। এরপর সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম। এক্স-২ আমাকে বসতে বললেন... ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান : আপনার নাম......বনি.........
মী: মো: বনি আমিন ইসলাম।
চেয়ারম্যান: আপনি মাস্টার্স শেষ করেছেন ২০১৭ সালে এখন কোথায় আছেন?
মী: স্যার, আমি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি তে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মরত আছি।
চেয়ারম্যান: কবে জয়েন করেছেন, আপনার প্রবেশন পিরিয়ড কতদিনের?
মী: স্যার, আমি ১ ফেব্রুয়ারী, ২০২৪ জয়েন করেছি, প্রবেশন পিরিয়ড ১ বছর।
চেয়ারম্যান: ১ বছর পরে আপনার ডেজিগনেশন কী হবে?
মী: স্যার, ১ বছর পরে আমার ডেজিগনেশন হবে অফিসার।
চেয়ারম্যান: কেন আপনি সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি পাবেন না?
মী: না, স্যার। কনফরমেশন হওয়ার পরে আমাকে অফিসার হিসেবে ৩ বছর চাকুরী করতে হবে, তারপরে আমাকে সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি দেয়া হবে।
এরপরে প্রাইভেট সেক্টরে প্রমোশন এত স্লো কেনো এসব নিয়ে কিছু কথা বললেন। (মূলত এই অংশটা ছিলো আইস ব্রেকিংয়ের মতো)
চেয়ারম্যান: আপনার চয়েজলিস্ট বলেন।
মী: বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস কর, বিসিএস নিরীক্ষা ও হিসাব, বিসিএস তথ্য.......
√√√চেয়ারম্যান: আপনার জেলা খুলনা।
মী: জ্বি, স্যার।
√√√চেয়ারম্যান: আপনার জেলা শত্রুমুক্ত হয় কবে?
মী: ১৭ ডিসেম্বর, ১৯৭১।
চেয়ারম্যান: ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কবে?
√√√√মী: স্যার, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
√√√চেয়ারম্যান: খুলনা কেন ১ দিন পরে শত্রুমুক্ত হয়?
মী: স্যার, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করলেও হায়াত খান তা না মেনে তার বাহিনীকে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখেন।
চেয়ারম্যান: খুলনার কোথায় হয় এই যুদ্ধ?
মী: এ সময় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর মুখোমুখি যুদ্ধ হয় খুলনার শিরোমণি, গল্লামারী রেডিও স্টেশন (খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা), লায়ন্স স্কুল, বয়রার পোস্ট মাস্টার জেনারেলের কলোনি এলাকা, ৭ নম্বর জেটি এলাকা, নূরনগর ওয়াপদা (পানি উন্নয়ন বোর্ড) ভবন, গোয়ালপাড়া, গোয়ালখালি, দৌলতপুর, টুটপাড়া, নিউ ফায়ার ব্রিগেড স্টেশনসহ বিভিন্ন এলাকায়।
√√√চেয়ারম্যান : এই যুদ্ধের একটি বিশেষ নাম আছে বলেন তো সেই নামটা কী?
মী: শিরোমনি ট্যাংক যুদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে এটিকে শিরোমনি সম্মুখ সমর নামে ডাকা হয়।
চেয়ারম্যান: এই যুদ্ধে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কে?
√√√মী: এই যুদ্ধে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মেজর মঞ্জুর।
√√√চেয়ারম্যান: এই যুদ্ধে মেজর মঞ্জুরের অবদান কী?
মী: ওই রাত থেকেই মেজর মঞ্জুরের নেতৃত্বে শুরু হয় সর্বাত্মক সম্মুখ সমর। মেজর মঞ্জুর রাতের অন্ধকারে লুঙ্গী পরে স্যান্ডো গেঞ্জি গায়ে খালি পায়ে মাথায় গামছা বেঁধে শ্রমিকের বেশে দুই হাতে দুইটা স্টেনগান নিয়ে অসীম সাহসের সাথে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি ট্যাংক বহরের ভেতরে, প্রতিটা ট্যাংকের ভেতরে খুঁজে খুঁজে একজন একজন করে গানম্যানকে হত্যা করে স্তব্ধ করে দেয় পাকিস্তানি ট্যাঙ্কবহরকে। সারারাত ধরে চলা যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির মুখে এক পর্যায়ে ১৭ ডিসেম্বর ভোরে পর্যুদস্ত পাকবাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়।
√√√√চেয়ারম্যান: এই যুদ্ধে ভারতীয় বাহিনীর কেজুয়ালিটিস কত জানেন?
মী: সরি, স্যার।
চেয়ারম্যান: আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলছি না তবে ধারনা দিচ্ছি। আপনি বাসায় গিয়ে জেনে নেবেন। ভারতীয় বাহিনীর সবচেয়ে বেশি সদস্য নিহত হয় এই যুদ্ধে। কারন তারা মেজর মঞ্জুরের পরামর্শ শুনেননি। তারা নিজেদের মত করে এগোতে থাকে।
মী: স্যার, আমি বাসায় গিয়ে অবশ্যই এই বিষয়ে আরও পড়াশোনা করব।
√√√চেয়ারম্যান: খুলনা জেলার কোথায় এই সময় গণহত্যা হয়?
মী: স্যার, এসময় খুলনা শহরের গল্লমারীতে গণহত্যা হয়। (উত্তর নিলেন না)
পূণরায় বললাম, স্যার এসময় খুলনা জেলার চুকনগরে গণহত্যা হয়। (এবার তিনি উত্তর নিলেন)
√√√√চেয়ারম্যান: কবে হয় চুকনগর গণহত্যা?
মী: ১৯৭১ সালের ২০ মে। (কনফিউশান ছিল কিন্তু তিনি উত্তর নিলেন)
√√√চেয়ারম্যান: এই গণহত্যার ক্যাজুয়ালিটিস কত?
মী: এই গণহত্যায় ক্যাজুয়ালিটিস প্রায় ১৫ হাজার।
চেয়ারম্যান: আরো বেশি ছিলো।
মী: সরি স্যার, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই।
চেয়ারম্যান: আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় একজন √√√√বীরশ্রেষ্ঠ খুলনায় শহীদ হন, উনার নাম কী?
মী: স্যার, মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন খুলনার রূপসা নদীর তীরে শহীদ হন।
চেয়ারম্যান : উনি কোন বাহিনীর সদস্য ছিলেন?
মী: স্যার, উনি নৌবাহীনির সদস্য ছিলেন।
চেয়ারম্যান: উনার পদবী কী ছিল?
√√√মী: স্যার, উনার পদবী ছিল ইঞ্জিন রুম আর্টিফিশার।
√√√√চেয়ারম্যান: উনাকে কোথায় সমাহিত করা হয়?
মী: স্যার, রূপসা ঘাট থেকে মাত্র ৫০ গজ দূরে রূপসা নদীর তীরে উনাকে সমাহিত করা হয়।
চেয়ারম্যান: উনার সমাধিতে গিয়েছেন?
মী: জ্বি স্যার, আমার উনার সমাধিতে যাওয়ার সুযোগ হয়েছে।
√√√√চেয়ারম্যান: সাইমন ড্রিং কে?
মী: স্যার ১৯৭১ সালে যে সকল বিদেশি সাংবাদিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন তাদের মধ্যে সাইমন ড্রিং অন্যতম।
চেয়ারম্যান: তিনি তখন কোন পত্রিকায় কাজ করতেন?
মী: লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কাজ করতেন।
চেয়ারম্যান: মুক্তিযুদ্ধের সময় উনার অবদান কী?
মী: স্যার, সাইমন ড্রিং জীবনের ঝুঁকি নিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের গণহত্যার খবর সংগ্রহ করেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেন।
√√√চেয়ারম্যান: কী শিরোনামে তিনি ওই খবর বিশ্ববাসীকে জানান?
মী: সরি, স্যার আমার এই মুহুর্তে মনে পড়ছে না। ( উত্তর হবে ম্যাসাক্যার ইন ঢাকা)
চেয়ারম্যান: আপনি গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা বলুনতো Yellow Journalism কী?
মী: মিথ্যা ও রোমাঞ্চকর তথ্য পরিবেশন করাকে হলুদ সাংবাদিকতা বলে, মূলত পত্রিকার কাটতি বাড়াতে মিথ্যা, ভিত্তিহীন, দাঙ্গা-হাঙ্গামা, সেক্স ও সেনসেশনাল বিষয়কে উপজীব্য করে যে সংবাদ পরিবেশন করা হয় তাকে হলুদ সাংবাদিকতা বলে।
চেয়ারম্যান: এটা কোথায় উদ্ভব হয়?
মী: স্যার, ১৮৮০-১৯০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হলুদ সাংবাদিকতার উদ্ভব হয়। জোসেফ পুলিৎজার ও উইলিয়াম হার্স্ট এই হলুদ সাংবাদিকতার জনক। (এই পর্যন্ত বলে থেমে গেলাম, স্যারের অভিব্যক্তি দেখে বুঝলাম উনি আরো জানতে চাচ্ছেন তারপর আনার কন্টিনিউ করলাম) জোসেফ পুলিৎজার ছিলেন নিউইয়র্ক ওয়ার্ল্ড এবং উইলিয়াম হার্স্ট ছিলেন নিউইয়র্ক জার্নালের সম্পাদক। তখন নিউইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় 'হোগান'স এ্যালি' নামে একটি জনপ্রিয় কমিক স্ট্রিপ ছাপা হতো। এটি ছিলো মূলত কয়েকটি শিশুদের নিয়ে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক রচনা। এখানে একটি চরিত্র ছিল হলুদ পোশাক পরিহিত তার নাম ছিলো 'ইয়োলো কীডস' এর ফলে ওই পত্রিকার বিক্রি বেড়ে যায়। তখন উইলিয়াম হার্স্ট বেশি অর্থ দিয়ে নিউইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার কার্টুনিস্ট কল্ট আউটওয়ার্ড কে তার পত্রিকায় নিয়ে আসেন। দুজনের মধ্যে তখন এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়৷ যেহেতু ইয়োলো কীডসকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা তাই নিউইয়র্ক সান পত্রিকার সম্পাদক চার্লস এ ডেনা এর নামকরন করেন ইয়োলো জার্নালিজম।
চেয়ারম্যান: আপনার পছন্দ বিসিএস প্রশাসন, আচ্ছা বলুনতো আমাদের সংবিধানের কোথায় স্থানীয় শাসন সম্পর্কে বলা আছে?
মী: আমাদের সংবিধানের ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় শাসন সম্পর্কে বলা আছে।
√√√√চেয়ারম্যান: কী বলা আছে ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে?
মী: স্যার, ৫৯ নম্বর অনুচ্ছেদে স্থানীয় প্রশাসন গঠন সংক্রান্ত এবং ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় শাসনের ক্ষমতা সম্পর্কে বলা আছে।
চেয়ারম্যান: এক্সাটলি কী বলা আছে?
মী: (একটু সময় নিয়ে) স্যার, ৫৯ নম্বর অনুচ্ছেদটি আমার এই মুহুর্ত মনে পড়ছে না৷ তবে ৬০ নম্বর অনুচ্ছেদটি বলতে পারব।
চেয়ারম্যান: বলেন।
√√√√মী: স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করিবার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করা হইল।
√√√চেয়ারম্যান: অর্থবিল কী? কত নম্বর অনুচ্ছেদে আছে?
মী: (একটু সময় নিয়ে) সরি স্যার, আমি অর্থবিল সম্পর্কে এইমুহুর্তে মনে করতে পারছি না। কিন্তু আমাদের সংবিধানের ৮১ নম্বর অনুচ্ছেদে অর্থবিল সম্পির্কে আছে।
√√√চেয়ারম্যান: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার কত?
মী: ২০২৩-২৪ অর্থবছে বাজেটের আকার ৭ লক্ষ ৬১ হাজার ৭৮১ কোটি টাকা।
√√√√চেয়ারম্যান: রাজস্ব আয় কত ছিল?
মী: সরি স্যার, আমি এইমুহুর্তে মনে করতে পারছি না
√√√√চেয়ারম্যান: প্রধানমন্ত্রীর বিশেষ কিছু উদ্যোগ আছে। এর মধ্যে কোনো উদ্যোগ কি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে?
মী: জ্বি স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিক উদ্যোগটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
√√√চেয়ারম্যান: জাতিসংঘ উদ্যোগটির একটি বিশেষ নাম দিয়েছে, কী নাম দিয়েছে বলতে পারবেন?
মী: স্যার, জাতিসংঘ উদ্যোগটির না দিয়েছে "দ্য শেখ হাসিনাস ইনিশিয়েটিভ"
চেয়ারম্যান: প্রধানমন্ত্রীর আরেকটি বিশেষ উদ্যোগ আছে "একটি বাড়ি একটি খামার" এর পরিবর্তিত নাম কী?
√√√√মী: আমার বাড়ি আমার খামার।
চেয়ারম্যান : বর্তমানে এটি কী অবস্থায় আছে?
মী: সরি স্যার। (পল্লী সঞ্চয় ব্যাংকের কথা জানতে চেয়েছিলেন) মনে করতে পারছিলাম না।
√√√√চেয়ারম্যান : এটার সাথে সংবিধানের কোন অনুচ্ছদের সাদৃশ্য আছে?
মী: স্যার, ১৬ নং অনুচ্ছেদের মিল আছে।
চেয়ারম্যান : ১৬ নং অনুচ্ছেদে কী বলা আছে?
মী: গ্রামীণ ও শহর উন্নয়
√√√√চেয়ারম্যান : গ্রামীণ ও শহর উন্নয়ন?
মী: সরি স্যার, গ্রামীণ ও কৃষি উন্নয়ন, দ্রুত বিদ্যুতায়ন....
চেয়ারম্যান: (আমাকে থামিয়ে দিয়ে বললেন) এটা সম্পর্কে ভালো করে জেনে নেবেন। আমি বিনয়ের সাথে বললাম, স্যার, আমি অবশ্যই এটা সম্পর্কে জেনে নেব।
চেয়ারম্যান: Your second Choice is BCS Police, Tell me the major challenges of Police.
Me: Sir the majro challenges of Police are.... 1. Cyber Attac
√√√2. Lack of technological knowledge 3. 4IR 4. Terrorism 5.. Man power crisis
Chairman:Man Power crisis? Do you have any data to support this statement?
Me: Sorry sir.
Chairman : I'm not rejecting your statement I'm accepting it but try to establish your statement with proper source....
√√√√মী: এখানে ট্যুরিস্ট পুলিশ, কমিউনিটি পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ ইত্যাদি বিভিন্ন ইউনিটের কথা বললাম এবং এখানে যে জনবলের ঘাটতি আছে সেটা বুঝানোর চেষ্টা করলাম। কিন্তু উত্তর নিলেন না।
√√√√চেয়ারম্যান : What is mob and what is crowd?
Me: এখানে গুলিয়ে ফেলেছিলাম, পরে সরি বলেছি।
চেয়ারম্যান: Your third choiche is BCS Taxation, tell me what is tarrif, para tarrif and customs?
মী: এইখানেও উত্তের দিতে গিয়ে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেছিলাম। পরে সরি বলেছিলাম।
এছাড়াও চেয়ারম্যান স্যার আরো দু'য়েকটি প্রশ্ন করেছিলেন কিন্তু ভুলে গিয়েছি।
এরপর এক্সটার্নাল ১ এর কাছে দিলেন..
এক্স-১: যেহেতু আপনি স্যারের (চেয়ারম্যান স্যারের দিকে নির্দেশ) প্রশ্নের উত্তরে গল্লামারী ও চুকনগর গণহত্যার কথা বলেছেন, এখন কী আছে সেখানে, আপনি গিয়েছেন সেখানে?
√√√মী: স্যার এখন সেখানে গল্লামারী বধ্যভূমি ও চুকনগর বধ্যভূমি আছে। কিন্ত স্যার আমার সেখানে যাওয়া হয়নি। তবে আমি এবার খুলনা গেলে অবশ্যই সেখানে যাব। (যাইনি শুনে এক্স-১ অবাক হলেন)
এক্স-১: আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আর এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথেই কিন্তু আপনি যাননি?
মী: স্যার, আমার বাসা খুলনা জেলায় কিন্তু আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এক্স-১: আচ্ছা, আমি ভেবেছি আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
মী: তবে স্যার আমি খুলনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র গণহত্যা জাদুঘরে গিয়েছি।
√√√এক্স-১: এটা খুলনার কোথায় অবস্থিত?
মী: খুলনার ২৬ সাউথ সেন্ট্রাল রোডের একটি দ্বিতল বাড়িতে অবস্থিত।
এখানে চেয়ারম্যান মাঝখানে আবার ফ্লোর নিয়ে বললেন উনার বাসা খুলনা বলেই আমি খুলনা দিয়ে উনাকে প্রশ্ন শুরু করেছি....
এক্স-১: খুলনায় অনেক বিখ্যাত ব্যক্তি আছেন তার মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর উনার স্ত্রীর নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী কিন্তু উনার প্রকৃত নাম কী ছিল?
মী: (আশালতা দেবী আর ভবতারিণী দেবীর মধ্যে প্যাচ লেগে গিয়েছিল তাই সরি বলেছিলাম)। উত্তর: ভবতারিণী দেবী।
এক্স-১: আপনার জন্য আমার পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন, রবীন্দ্রনাথের ৫ টি কাব্যগ্রন্থের নাম বলুন।
মী: মানসী, বলাকা, সোনারতরী, গীতাঞ্জলি, অনন্তপ্রেম।
এক্স-১: অনন্ত প্রেম?
মী: সরি, স্যার। অনন্ত প্রেম উনার৷ মানসী কাব্যগ্রন্থের একটি কবিতা।
কথা এরপর এক্সটার্নাল ২ এর দিকে ঈঙ্গিত করলেন...
এক্স-২: খুলনা ডিভিশনে কী কোন বীরশ্রেষ্ঠ জন্মগ্রহণ করেছিলেন?
মী: জ্বি স্যার৷ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ।
এক্স-২: না, হয়নি৷ না জেনে উত্তর করা যাবে না। এটা আপনি আজকেই বাসায় গিয়ে জেনে নেবেন।
মী: (পরক্ষণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের কথা মনে পড়ল কিন্তু ম্যাম উত্তর প্রদানে বাধা দিলেন।)
এক্স-২: রিচার্ড ফ্রস্ট কে? উনার সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কী?
মী: স্যার, উনি কী ডেভিড ফ্রস্ট হবেন?
এক্স-২: ওহ, সরি। ডেভিড ফ্রস্ট...
√√√মী: ডেভিড ফ্রস্ট বিবিসির একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি ডেভিড ফ্রস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নেন।
এক্স-২: উনি ওই সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে একটি প্রশ্ন করেন, প্রশ্নটি কী?
মী: ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুকে ৭ মার্চের ঘোষণা নিয়ে প্রশ্ন করেন, "আপনি কি সেদিন মনে মনে স্বাধীনতার ঘোষণার কথা ভেবেছিলেন?
এক্স-২: হচ্ছে না... প্রশ্নটি ভালো করে জেনে নেবেন বাসায় গিয়ে।
মী: (যদিও আমার উত্তরটি সঠিক ছিল, ) বিনয়ের সাথে বললাম স্যার আমি এটা নিয়ে আমার জানার আগ্রহ আছে, আমি জেনে নেব
এক্স-২: PAN কী/
মী: PAN এর পূর্ণরূপ হলো Personal Area Network. সাধারণত স্বল্প দূরত্বে যোগাযোগের জন্য এই নেটওয়ার্ক ব্যবহৃত হয়। যেমন ব্লু-টুথ, টিভি রিমোট কন্ট্রোল ইত্যাদি PAN এর উদাহরণ।
চেয়ারম্যান : আপনি এখন আসতে পারেন। আপনার পেপারসগুলো নিয়ে যান..
মী: আমি পেপারসগুলো নিয়ে সালাম দেয়ার পরিবর্তে ধন্যবাদ দিয়ে পরক্ষণে আবার সালাম দিয়ে বের হয়ে আসলাম
Free