অনেকেই ইদানিং MBBS ও ডেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশাসন ক্যাডার প্রথম চয়েস হিসেবে রাখতে চান। তাদের প্রায়শই viva board-এ "চিকিৎসক হওয়া সত্ত্বেও কেন প্রশাসন ক্যাডারে আসতে চান?" — এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। বোর্ডে আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করবে।
উত্তর দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মূল পেশাকে বিন্দুমাত্র ছোট না করে, প্রশাসনিক পদে আপনার বিস্তৃত প্রভাব (macro-level impact) ও আগ্রহ তুলে ধরা। আমার অভিজ্ঞতা থেকে কিভাবে বলতে পারেন তার একটা নমুনা তুলে ধরছি।
স্যার, চিকিৎসা পেশা অত্যন্ত সম্মানজনক এবং এখানে সরাসরি রোগীর সেবা করার যে আত্মতৃপ্তি, তা অতুলনীয়। তবে একজন চিকিৎসক হিসেবে আমার কাজ মূলত রোগ কেন্দ্রিক বা ব্যক্তিভিত্তিক (Individual level)।
আমি প্রশাসন ক্যাডারে আসতে চাই কারণ এখানে নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে পুরো সমাজ বা জনগোষ্ঠীর পর্যায়ে (Policy implementation at population level) কাজ করার সুযোগ রয়েছে।
উদাহরণস্বরূপ, একজন ডাক্তার হিসেবে আমি হাসপাতালে প্রতিদিন ৩০-৪০ জন রোগীকে সেবা দিতে পারি; কিন্তু মাঠ প্রশাসনে ইউএনও বা এসিল্যান্ড হিসেবে কাজ করলে পুরো উপজেলার প্রাথমিক স্বাস্থ্যসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা, ভেজালবিরোধী অভিযান এবং জনস্বাস্থ্য সচেতনতা সমন্বয় করে হাজার হাজার মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।
এছাড়া ডাক্তারি জীবনের চাপ সামলানো, সংকটময় মুহূর্তে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং মানবিক দৃষ্টিভঙ্গি—এই দক্ষতাগুলো আমাকে একজন সংবেদনশীল ও দক্ষ মাঠ প্রশাসক হতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।"
যেসব কথা ভুলও বলা যাবে না (Red Flags):
২. "মেডিকেলে প্রমোশন বা সুযোগ-সুবিধা কম।"
৩. "চিকিৎসা পেশায় এখন আর আগের মতো সম্মান নেই।"
বোর্ড সবসময় দেখতে চায় আপনি নিজের পেশাকে সম্মান করেন কি না। কোনো ক্ষোভ থেকে নয়, বরং কাজের পরিধি বা স্কোপ বাড়াতেই এই পরিবর্তন—এটাই আপনার মূল যুক্তি হওয়া উচিত।৫০ তম ভাইভার জন্য শুভ কামনা রইল।