47 BCS ভাইভা অভিজ্ঞতা | BCS Admin (Rec)
Tareq Ahmed
Date: 11-05-2026
Subject: CSE
Cadre Choice: BCS Admin, BCS Police, BCS Customs & Excise, BCS Taxation, BCS Audit.
Board: Dr. Shujayet Ullah Sir.
SL: 13
Duration: প্রায় ২৩ মিনিট
আমার 47তম BCS Viva Experience শেয়ার করছি। হয়তো এটি ভবিষ্যৎ BCS পরীক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে।
চেয়ারম্যান স্যারঃ
প্রশ্নঃ আপনার নাম?
উঃ মোঃ তারেক আহমেদ।
প্রশ্নঃ এখন কী করছেন?
উঃ বর্তমানে একটি এডটেকে ম্যাথ ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি।
প্রশ্নঃ এডটেক কী?
উঃ এডুকেশনাল টেক। মানে শিক্ষায় টেকনোলজি ইন্টিগ্রেট করে পাঠদান পদ্ধতি।
এক্সটারনাল-১ঃ
প্রশ্নঃ প্রশাসন প্রথম চয়েস দিয়েছেন কেন?
উঃ Because I love to connect with people and always try to learn something from them. I think admin is the best suitable option to get that opportunity.
প্রশ্নঃ Omburdsman আর Administrative Tribunal এর মধ্যে পার্থক্য কি?
উঃ Omburdsman is a position that mentioned in article 77. Main task of this position is to make inquiry on govt. officers, MPs etc. On the other hand, Administrative tribunal is mentioned in article 117. It is a place where govt. officers get the opportunity to fight against charges or allegations.
[English speaking এ উইক। তাই ভালোভাবে বলতে পারি নি]
প্রশ্নঃ National Media এর এখন কি অবস্থা?
উঃ Sir, According to the global journalist report-2025, we are at 149th . But I am optimistic about the growth of our national media.
প্রশ্নঃ Why are you so optimistic (With a smiling face)?
উঃ Sir, I think in recent past many independent journalists are trying to uprise the position of national media with the help of facebook or youtube. As a result, national media is expanding and people need not to rely on just tv news.
প্রশ্নঃ Mention the article numbers of the state principles.
উঃ Sir, from 8 to 25.
প্রশ্নঃ Tell some of them.
[ এ পর্যন্ত পুরো কনভারসেশন ইংরেজিতে হয়েছিলো।]
উঃ Sir, can I ans this in bangla? এরপর কিছু রাষ্ট্রীয় মূলনীতি বললাম।
[এক্সটারনাল-১ স্যার খুবই কাইন্ড ছিলেন। এরপর বাকি সবাই সব প্রশ্ন বাংলায় করেছিলেন। ]
এক্সটারনাল-২ ম্যামঃ
প্রশ্নঃ বুয়েটের প্রতি মানুষের এতো ক্রেজ থাকে, এরপরেও আপনার বুয়েট থেকে বের হয়ে কেন বিসিএস এ আসছেন?
উঃ আমি মনে করি ম্যাম, এডমিশন সময়টায় বাবা-মা এর স্বপ্নটাই বেশি কাজ করে। আর প্রতিটা বাবা মা চায় তার সন্তান ভালো জায়গায় পড়ুক। এজন্য সব বাবা- মা রাই তার ছেলেকে বুয়েটে দেখতে চায় আর মেয়েদেরকে মেডিকেল এ দেখতে চায়। তবে গ্র্যাজুয়েশনের সময় আমরা বুঝতে পারি আসলে আমাদের স্ট্রেন্থটা কোথায় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই।
প্রশ্নঃ ২য় চয়েস পুলিশ কেন?
উঃ পলিশে বিভিন্ন ধাঁচের মানুষের সাথে মেশার সুযোগ পাওয়া যায়। এছারাও আমার গ্রামের যখন আমি যাই তখন দেখি তারা আমাকে পুলিশ হিসেবে দেখতে চায়। যাতে আমি তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি।
প্রশ্নঃ জেলা প্রশাসকের কাজ কি?
উঃ জেলার পলিসি মেক করা। বিভিন্ন সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা। জেলা ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করা। জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা।
প্রশ্নঃ ( হেসে হেসে) তাহলে আপনি মানুষের সমস্যা সমাধান করবেন কিভাবে?
উঃ ম্যাম, তাদের জন্য পলিসি মেক করে।
প্রশ্নঃ এক্সাম্পল দেন।
উঃ যেমন ম্যাম, বর্তমানে গ্রামে অনলাইন বেটিং এর প্রবনতা অনেক বেড়ে গেছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকিতে ফেলতে পারে। তাই আমি জেলা প্রশাসক হলে ঐ জেলায় একটি সেন্টার তৈরি করবো , যেখানে এই ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয় বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো।
প্রশ্নঃ (হেসে হেসে) এটা তো স্কুল গুলোতেই করা যায়। আলাদা সেন্টার করার দরকার কি।
উঃ চুপ করে ছিলাম কিছুক্ষণ।
প্রশ্নঃ আচ্ছা আপনি বই পড়েন?
উঃ খুব একটা পড়া হয় না ম্যাম। এটা বলার পর ম্যাডাম বলেন, অনলাইনে বেশি থাকেন মনে হয়। আমি সরি বললে, ম্যাডাম বলে It’s OK. সমস্যা নাই ।
আবার চেয়ারম্যান সারঃ
প্রশ্নঃ তারেক , তাহলে আপনার পাওয়ার দরকার, যাতে করে আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন , তাই তো?
উঃ এমনটি নয় স্যার। আসলে যদি কোনো কাজ আমার এথিক্স এর মধ্যে পড়ে এবং লিগ্যাল হয় তবেই আমি সেটা করবো। আর আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সৎ থাকবো।
প্রশ্নঃ তাহলে একটা ঘটনা বলে যেখানে আপনার অনেস্টির চেক হয়েছে।
উঃ (কিছুক্ষন ভেবে) সরি স্যার। সদ্য গ্র্যাজুয়েট করেছি তো, তাই এখনো অনেস্টির চেক হয় নি।
স্যার হেসে হেসে বলেন, “ কি বলেন , এখনো আপনার অনেস্টি চেক হয় নাই?
উঃ আমিও হেসে হেসে উত্তর দিলাম , না স্যার।
এরপর স্যার চলে যেতে বললেন। আমি সবাইকে সালাম দিয়ে প্রস্থান করলাম।