Free

এখানে আসতে পেরে আপনার অনুভূতি কেমন? - ৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

Administrator 28 July 2026
৪৪তম বিসিএস ভাইভা ও সম্ভাব্য উত্তর (২২.০৪.২৫) Management
মনির হোসেন স্যার, বোর্ড
সিরিয়াল: ১১ (১৩ জনের মধ্যে)
সময়: ১৮-২০ মিনিট
বিষয়: ম্যানেজমেন্ট (ঢাবি)
১. আপনি কি নাভার্স?
উত্তর: না স্যার, আমি নাভার্স নই।
২. এখানে আসতে পেরে আপনার অনুভূতি কেমন?
উত্তর: স্যার, আমি খুবই গর্বিত ও কৃতজ্ঞ। এটা আমার জীবনের অন্যতম বড় সুযোগ এবং আমি চেষ্টা করবো নিজেকে সেরা ভাবে উপস্থাপন করতে।
৩. আপনার ক্যাডার পছন্দ কী কী?
উত্তর: প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার, দ্বিতীয় পছন্দ পুলিশ ক্যাডার।
৪. প্রশাসন ক্যাডার কেনো প্রথম পছন্দ?
উত্তর: প্রশাসন ক্যাডার হলো রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ। নীতিনির্ধারণ, জনগণের সেবা, এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রাখার সুযোগ এখানে বেশি। ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসায় নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সংগঠন পরিচালনায় দক্ষতা কাজে লাগাতে পারবো।তাই প্রশাসন ক্যাডারকে প্রথমে রেখেছি।
Join us BCS Mission
What’s App 01521498184
৫. পুলিশ ক্যাডার কেনো দ্বিতীয় পছন্দ?
উত্তর: পুলিশ ক্যাডারকেও আমি জনগণের সেবায় একটি অত্যন্ত গঠনমূলক ক্ষেত্র মনে করি। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখা যায়, যা উন্নয়নের জন্য অপরিহার্য। প্রশাসনের মতো এখানেও জনসেবার সুযোগ আছে, তাই এটি আমার দ্বিতীয় পছন্দ।
৬. আপনি ম্যানেজমেন্ট পড়েছেন, প্রশাসন ও ব্যবস্থাপনার সম্পর্ক বলুন।
উত্তর: প্রশাসন হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের decision-making and implementation process আর ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠান বা সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রক্রিয়া। উভয় ক্ষেত্রেই পরিকল্পনা, সংগঠন, দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৭. প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটি?
উত্তর: মন্ত্রিপরিষদ সচিব (Cabinet Secretary)।
৮. মন্ত্রিপরিষদ সচিবের কাজ কী?
উত্তর: মন্ত্রিপরিষদ সচিব সরকারের সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন। তিনি নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করেন।
৯. মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদা সংসদ সদস্যের চেয়ে বেশি না কম?
উত্তর: সংসদ সদস্যের মর্যাদা সাংবিধানিক, মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদা প্রশাসনিক — সাংবিধানিকভাবে সংসদ সদস্যের মর্যাদা বেশি।
Join us BCS Mission
What’s App 01521498184
১০. আপনার Strength ও Weakness বলুন।
উত্তর:
Strength: নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, সময় ব্যবস্থাপনায় সক্ষমতা।
Weakness: মাঝে মাঝে অতিরিক্ত পারফেকশনিস্ট হয়ে যাই, ফলে সময় একটু বেশি লাগে।
Ex-1 (ইংরেজিতে প্রশ্ন)
১১. Which job did you do in Biman?
Answer: I worked in the operations/logistics unit where I was responsible for ground handling and administrative support.
১২. Why did you leave the job? Where are you working now?
Answer: I left the job to fully focus on BCS preparation. Currently, I’m not engaged in any full-time job as I’m preparing for public service.
১৩. Difference between Management and MIS?
Answer:
• Management: Focuses on planning, organizing, leading, and controlling resources.
• MIS: Involves using information systems and technology to support management decision-making.
১৪. ব্যাংক নোট কী কী আছে?
উত্তর: ব্যাংক নোট হলো:১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা।
১৫. যোগফল কত? (৫ সেকেন্ড সময়)
উত্তর: ১৮৮০