Free

ইরানের সাথে আমাদের কি কি দ্বিপাক্ষিক চুক্তি আছে? - ৪৫তম বিসিএস ভাইভার প্রশ্ন

Administrator 28 July 2026
৪৪তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা
তারিখ: ২৩ জুন, ২০২৫
সময়: সকাল ১০ টা
বোর্ড: অপ্রকাশিত থাকুক না হয়!
সিরিয়াল : ১০
ক্যাডার চয়েস: ফরেন, প্রশাসন, পুলিশ..............
দরজা খুলে সালাম দিয়ে ভিতরে যাওয়ার পারমিশন নিলাম। বসার চেয়ার পর্যন্ত যাবার আগেই.....
চেয়ারম্যান স্যার
চেয়ারম্যান স্যার: আপনি শাকিল আহমেদ?
আমি : জী স্যার।
চেয়ারম্যান স্যার : আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন?
আমি: জ্বি স্যার
চেয়ারম্যান স্যার : কোন হলে থাকতেন?
আমি: স্যার এ এফ রহমান হল
চেয়ারম্যান স্যার: ওনার পুরো নাম বলুন।
আমি: স্যার আহমেদ ফজলুর রহমান
চেয়ারম্যান স্যার : আচ্ছা বলুন উনি কেন বিখ্যাত ছিলেন আর কেনই বা ওনার নামে হল করা হয়েছে।
আমি; স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম বাংলাদেশি উপাচার্য ছিলেন এবং উপমহাদেশের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন।
চেয়ারম্যান স্যার: আচ্ছা আমি শেষে প্রশ্ন করবো!
এক্সটার্নাল একজন ম্যামকে বললেন প্রশ্ন করতে
এক্সটার্নাল ১
এক্সটার্নাল ১: আচ্ছা আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়েছেন তাই তো?
আমি: জ্বী ম্যাম
এক্সটার্নাল ১: কবে শেষ করেছেন?
আমি: ম্যাম শেষ তো হওয়ার কথা ছিল ২০১৯ এ কিন্তু কোভিডের কারণে মাস্টার্স শেষ হয় ২০২২ সালে।
এক্সটার্নাল ১: আচ্ছা বলেন DRP কী?
আমি: ম্যাম ডিজাস্টার রিকভারি প্লান. ডিজাস্টার রিকভারি প্লান হল এমন একটি পরিকল্পনা যা কোনো একটি ডিজাস্টার হবার পরে সার্বিক পরিস্থিতি পুনরুদ্ধারে ধাপে ধাপে গ্রহণ করা হয়।
এক্সটার্নাল ১: ডিজাস্টার ম্যানেজমেন্ট যত এপ্রোচ আছে তার মধ্যে কোনটা সবচেয়ে কার্যকর বলে আপনি মনে করেন?
আমি; ম্যাম আমি মনে করি কমিউনিটি বেইসড ডিজাস্টার ম্যানেজমেন্ট এপ্রোচ সবচেয়ে বেশি কার্যকর।
এক্সটার্নাল ১: এর কারণ বিস্তারিত বলুন
আমি: ম্যাম কমিউনিটি বেইসড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে ওই স্পেসিফিক কমিউনিটিতে কি কি ডিজাস্টার ঝুকি আছে তা আইডেন্টিফাই করার মাধ্যমে সেগুলো ম্যানেজ করতে লোকাল নলেজ, লোকাল জনবল, লোকাল রিসোর্স ব্যবহার করা যায়। এগুলোর এভেইল্যাবিলিটি থাকার কারণে দ্রুত প্রস্তুতি গ্রহণ সহ তৎক্ষণাৎ সাড়া প্রদান করা যায় যা অনেক কার্যকরভাবে দুর্যোগের ঝুকি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। এভাবে একটি টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কালচার গড়ে তোলা যায়।
এক্সটার্নাল ১: আপনার চয়েস গুলো বলুন
আমি: ম্যাম বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ..........
এক্সটার্নাল ১: তো আপনি ফরেনে আসতে চান!! আচ্ছা বলুন তো, এখন যে ইরান-ইসরাইল সংঘাত চলছে, আপনি যদি এখন ইরানে পোস্টেড থাকতেন তাহলে আপনার প্রধান দায়িত্ব কি হবে?
আমি: ম্যাম আমার একদম ফার্স্ট প্রায়োরিটি হবে, ইরানে যারা বাংলাদেশি আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা।
এক্সটার্নাল ১: সেটা কিভাবে করবেন?
আমি: ম্যাম আমি প্রথমে তথ্য সংগ্রহ করবো যে ইরানে বাংলাদেশী কারা কারা কোথায় অবস্থান করছে। তাদের খোঁজ নিবো এবং সতর্ক করবো খুব আপাতত খুব বেশী বাইরে বের না হবার জন্য, যেকোনো সমস্যায় আমাদের অফিসে যোগাযোগ করার জন্য। পরিস্থিতি বেশি খারাপ হলে সবাইকে দেশে পাঠানোর ব্যবস্থা করবো।
এক্সটার্নাল ১:আচ্ছা এবার বলেন তো বাংলাদেশ এর মানুষ কেন ইরানে যায়?
আমি:ম্যাম ইরানে ভালো বেতনে কাজের সুযোগ আছে, ব্যবসায়িক উদ্দ্যেশ্যেও অনেক যায় তবে এখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সমূহে যাবার যে প্রবণতা সেই তুলনায় কম। এছাড়া ধর্মীয় উদ্দ্যেশ্য কারণ হিসেবে বলা যায়।
এক্সটার্নাল ১: ইরানের সাথে আমাদের কি কি দ্বিপাক্ষিক চুক্তি আছে?
আমি: সরি ম্যাম, এই মূহুর্তে মাথায় আসছে না।
এক্সটার্নাল ১: দ্বিপাক্ষিক ছাড়া কোন কোন সংগঠন বাংলাদেশ ও ইরান উভয় রাষ্ট্র আছে?
আমি : ম্যাম ডি এইট, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইত্যাদি।
এক্সটার্নাল ১: বিমসটেক and ব্রিকস এর নাম শুনেছেন?
আমি: জ্বী ম্যাম।
এক্সটার্নাল ১: বিমসটেক এর পূর্ণরূপ বলুন
আমি: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
এক্সটার্নাল ১: বাংলাদেশ বিমসটেক নাকি ব্রিকস এ ভালো করবে? লিডারশীপ এর ক্ষেত্রে কোনটাতে ফোকাস দিতে পারে?
আমি: ম্যাম আমার মতে বিমসটেক
এক্সটার্নাল ১: থ্রি জিরোস তত্ত্ব সম্পর্কে বলুন।
আমি: ম্যাম থ্রি জিরোস তত্ত্ব এর প্রবক্তা আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস। এখানে তিনটি উদ্দেশ্যর কথা বলে হয়েছে। জিরো বেকারত্ব, জিরো দারিদ্র্য এবং জিরো কার্বন এমিশন ( এখানে জিরো হাঙ্গার ভুলে বলে ফেলেছিলাম কিন্থ পরে আবার ঠিক করে নিয়েছিলাম)
এক্সটার্নাল ২
এক্সটার্নাল ২: শাকিল আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এ পড়েছেন। এত সুন্দর গবেষণা ফ্রেন্ডলি সাব্জেক্ট কিন্তু আপনি বিসিএস এ আসতে চান। কেন?
আমি স্যার: স্যার আমি একদম মন থেকে রিজনটা যদি বলি তাহলে বলবো আমরা গ্রামে নিম্নবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে এই পর্যন্ত। আমাদের পরিবার সমাজ থেকে শেখানো হয়েছে সরকারি চাকরি করো, এখানে সম্মান আছে, স্বস্তি আছে, নিরাপত্তা আছে। বাবা মা আত্মীয়রা সবাই চায় সরকারি চাকরি করি৷ আমরা সমাজের প্রভাবের বাইরে নই। সমাজের হিংসা করা বা গর্ববোধ করা উভইতেই আমাদের শান্তি লাগে। তাই আমার চিন্তা সরকারি চাকরি যদি করতেই হয় তাহলে টপ ক্লাস চাকরিই করবো ইন শা আল্লাহ। তাই বিসিএস এর দিকে আসা।
এক্সটার্নাল ২: যারা বেসরকারি চাকরি করছে তারা কি ভালো নেই?
আমি: আছে স্যার অবশ্যই। আমি নিজেই প্রাইভেট ব্যাংকে জব করি। এখানেও সবই আছে!
এক্সটার্নাল : কোন ব্যাংকে আছেন?
আমি: স্যার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক!
এক্সটার্নাল ; আচ্ছা এখনকার ব্যাংকগুলোতে একাউন্ট করেও শান্তি নেই। এত এত চার্জ কাটে!!
আমি: চুপ করে ছিলাম
এক্সটার্নাল ২: আচ্ছা এই ভূমিকম্প নিয়ে আমাকে একটু বুঝায়ে বলেন তো। ঠিক কি কারণে হয়?
আমি: স্যার ভূমিকম্প মূলত টেকটোনিক প্লেটের চলাচল এর কারণে হয়ে থাকে। পৃথিবীর ভূ-ত্বক ৫টি বড় বড়সহ অনেক ছোট ছোত টেকটোনিক প্লেটে বিভক্ত হয়ে আছে।এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, পিছনে সরে যায় বা একে অপরের নিচে ঢুকে যায়।এই চলাচল ও ঘর্ষণে শক্তি জমে এবং হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প ঘটে।
আবার চেয়ারম্যান স্যার
চেয়ারম্যান স্যার: এটা কততম বিসিএস আপনার
আমি: স্যার থার্ড ভাইবা
চেয়ারম্যান: আগের গুলোতে না হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?
আমি: স্যার লিখিত পরীক্ষা আশানুরূপ হয়নি
চেয়ারম্যান স্যার: এবার কি অবস্থা
আমি: স্যার আলহামদুলিল্লাহ আগের গুলোর চেয়ে অনেক ভালো হয়েছে।
চেয়ারম্যান স্যার: গুড। আচ্ছা পররাষ্ট্র মন্ত্রণালয় এর দুটি সংযুক্ত প্রতিষ্ঠান এর নাম বলুন.
আমি: স্যার একটি ফরেন সার্ভিস একাডেমি আর একটা বলতে পারছি না স্যার সরি।
চেয়ারম্যান স্যার: আচ্ছা ভারত পাকিস্তান দুইজন পররাষ্ট্র সচিবের নাম বলুন। ভারত পাকিস্তান এর মধ্যে যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা তৈরী হল তাতে পাকিস্তান এর পররাষ্ট্র সচিব কি বলেছেন আর ভারতের পররাষ্ট্র সচিব কি বিবৃতি দিয়েছেন?
আমি: সরি স্যার, এটা আমার জানা নেই।
চেয়ারম্যান স্যার: ওকে শাকিল আপনি তাহলে যেতে পারেন। সব পারতে হবে এমন কোনো ব্যাপার না। আমরা যখন ভাইবা দিতাম আমরাও সব পারতাম না। আপনি বাইরে যাবেন কারো সাথে কথা না বলে সোজা চলে যাবেন।
আমি ওকে স্যার বলে সবাইকে সালাম দিয়ে বের হয়ে গেলাম।
....….................................
শাকিল আহমেদ
প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
৪৪তম বিসিএস



বোর্ড: অধ্যাপক ডা. এ.টি.এম. ফরিদ উদ্দীন
সিরিয়াল: 4
চয়েজ: কাস্টমস, ট্যাক্স, অডিট
ফরিদ স্যার:
১. চয়েজ লিস্ট
২. সাবজেক্ট একাউন্টিং তাই এগুলা পছন্দ? ব্যাখ্যা দিলাম।
৩. কাস্টমস এর কাজ কি?
৪. ট্যাক্স জিডিপি রেশিও কত?
কত থাকা উচিৎ? বাড়াতে কি করণীয়?
৫. বর্তমান রিজার্ভ কত?
৬. বাংলাদেশের মানুষ ট্যাক্স দিতে অনাগ্রহী কেনো?
৭. কর আহরণ বাড়াতে করণীয় কি?
এক্সটার্নাল ১:
=➤ বর্তমান কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
১. ১ বিলিয়নে কয়টি শুন্য?
২. ব্যালেন্স অব পেমেন্ট, ব্যালেন্স অব ট্রেড কি? প্রভাব বলেন।
৩. TIN কি? আয়কর রিটার্ন সাবমিট করছেন?
৪. রিটার্ন সাবমিট কিভাবে সহজ করা যায়? মানুষ যেহেতু ভয় পায়, কি করণীয়?
৫. কর অঞ্চলের কাজ?
এক্সটার্নাল ২: (ঝড়ের গতিতে প্রশ্ন করেছেন, উত্তর দিতে থতমত অবস্থা হয়েছিল, সব প্রশ্ন মনেও নাই)
১. BOP নিয়ে আবার প্রশ্ন
২. জিডিপি নিয়ে জিজ্ঞাসা।
৩. SWIFT কি, কিভাবে কাজ করে?
৪. লেনদেন নিয়ে ২টা টার্ম জিজ্ঞেস করেছেন, জানা নেই বলেছি।
৫. কিয়োটো প্রটোকল কি? কি বলা হয়েছে?
৬. BRICS কি? সবর্শেষ সম্মেলনে কি কি সিদ্ধান্ত এনেছে? ( পারিনি)
এরপর বলল, ঠিকাছে, আপনার ভাইবা শেষ।
সালাম দিয়ে কাগজ নিয়ে বের হয়ে গেলাম




বোর্ড: বিজ্ঞ সদস্য ড. মো. আমজাদ হোসেন
তারিখ: 21/9/25
পছন্দ ক্রম: প্রশাসন, পররাষ্ট্র, কর, কাস্টমস, অডিট....
সময়: 15-16 মিনিট হবে ( আমার আগের সবাইকে 20 মিনিটের মত রেখেছে)
প্রথমে ঢুকে সালাম দিলাম সবাইকে
বসতে বললেন
Chairman: .... How are you?
Me: I am fine sir.
Chairman: Introduce yourself.
Me: Answered ( my enlish was not so fluent)
Chairman: What is your first choice?
Me: Answered
Chairman: Why do you want to come here? ( I am an education cadre)
Me:.... lastly I told that I want serve the nation in a broader aspect.
Chairman: Don't you think you could serve nation very deeply with your current job?
Me: I love my current job but I have aspiration for policy making and emplementation, as I have opportunities to compate, I am here.
Chairman: What do you think about the current problem of administration?
Me: I think the law and order situation is not okay....
Chairman: You think law and order is not okay.... then what is interim government doing?
Me: They are trying their best sir... (Don't know if I said the right thing)
2nd examiner: You said in your introduction that you are an optimistic person, tell me about one incident about you being optimistic.
Me: I was thinking.... I was at a loss what to say.... then he said
2nd examiner: Tell me how can you relate your subject with any of SDG goals?
Me: My subject is physics so I said infrastructure and innovation
2nd examiner: And which goal it is?
Me: Answered
2nd examiner: What is current unemployment rate of bangladesh?
Me: At first told 40% then said sorry sir I can't recall.
2nd examiner: What qualities one must have to be employed within 2030? ( I couldn't here him clearly so he had to repeat that question)
Me: Answered
2nd examiner: How much would you give yourself in those qualities?
Me: gave me 4 out of 5 in most of them in one quality I gave 4.5
2nd examiner: In what basis you are marking yourself?
Me: I was thinking then said I think I am good at it.
3rd examiner: আপনি বলেছেন প্রশাসনে আসতে চান? পরীক্ষার হলে মব হলে কি করবেন?
আমি: 144 ধারা জারি থাকবে সেখানে স্যার।
3rd examiner:তবুও মব হলে কি করবেন?
আমি: যারা এর কারণ তাদের আলাদা করে বাকিদের পরীক্ষা নিতে শিক্ষকদের নির্দেশ দিব
3rdexaminer: আপনি UNO হলে ভূমি হীন দের মাঝে খাস জমি বণ্টন করবেন কিভাবে?
আমি: servey করব,
Chairman: উপজেলা চেয়ারম্যান যদি ভূমি আছে যাদের তাদের ভূমি হীন বানায় তখন কি করবেন?
আমি:করার আগে meeting করব সবার সাথে, রাজনৈতিক চাপ থাকতে পারে, সেক্ষেত্রে আমি তো আমার দায়িত্ব পালন করছি, সৎ থাকলে ভয় পাব না
3rd examiner: আমলাতান্ত্রিক জটিলতা কি?
আমি: স্যার দের বললাম এই বিষয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা।
3rd examiner: কোন ধাপে বেশি সময় নিয়েছে কাজটা হতে?
আমি: Answered
3rd examiner: আপনাকে ওই অধিদপ্তরের DG বানালে এর সুরাহা করতে কি করবেন?
আমি: জবাবদিহিতা বাড়ানো, ডিজিটালাইজ করা, ফাইল যেন আটকে না থাকে সে উদ্যোগ নেয়া
3rd examiner: digitalise করলে তো আরো কাগজ বেশি চায় মাঝে মধ্যে তখন?
আমি : Citizen charter এ উল্লেখ করে দিব সব কিছু
তারপর বললেন আপনার ভাইভা শেষ
যাওয়ার আগে চেয়ারম্যান বললেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়েছেন, শিক্ষক এখন, কথা বলতে এত ভয় পান কেন? আন্দোলন করেন নি?
আমি বললাম করেছি স্যার,
(আমি আসলে খুবই আস্তে কথা বলি উনারা কিভাবে নিয়েছেন জানিনা , চেয়ারম্যান স্যার এর শেষ কথাটা ভাবাচ্ছে বেশ )