BCS ভাইভা অভিজ্ঞতা ৪৫
বোর্ড: বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ারুল স্যার।
তারিখ: ৩০.০৯.২০২৫
সময়: আনুমানিক ১৬-১৭ মিনিট।
সিরিয়াল: ১১
প্রার্থী : বনি আমিনুল ইসলাম
চেয়ারম্যান: Introduce yourself mentioning your Name, Home Town, Education Background, Present Job, Hobbies.
Me: Good Noon Sir,
Firstly, thanks for giving me this opportunity to introduce myself in front of you. My name is Md. Bani Amin Islam. I'm from Khulna but Currently I'm living in Bagerhat District. I have done my graduation and Post-graduation in Mass Communication and Journalism from University of Dhaka in 2016 and 2017 respectively. Currently, I'm working as an officer in Pubali Bank PlC. My strengths: I am an honest, punctual, quick learner, and self-motivated person. My weakness: I feel uncomfortable until I complete my work within the given time.
My hobbies: I love traveling, reading books and Gardening.
These are short about me. Thanks once again.
চেয়ারম্যান: আপনি পূবালী ব্যাংক পিএলসিতে আছেন, পিএলসি এর ফুল ফর্ম বলেন।
মী: Sir, PLC stands for Public Limited Company.
চেয়ারম্যান: পাবলিক লিমিটেড কোম্পানি এবং লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কী?
মী: পাবলিক লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানির শেয়ার সাধারণ মানুষ কিনতে পারে এবং এদের শেয়ার উন্মুক্তভাবে লেনদেন করা যায়,অন্যদিকে লিমিটেড কোম্পানির শেয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না এবং শেয়ার সংখ্যা ও সদস্যদের সংখ্যা নির্দিষ্ট থাকে।
চেয়ারম্যান: এটা কততম ভাইভা?
মী: দ্বিতীয়, এর আগে ৪৪ দিয়েছি।
চেয়ারম্যান: ৪৪ এ কী ফলাফল এসেছে? ৪৬তম, ৪৭তম এর কী খবর?
মী: স্যার, ৪৪ নন-ক্যাডার, ৪৬ লিখিত ফল প্রত্যাশি এবং ৪৭ প্রিলি কোয়ালিফাই করতে পারিনি।
এরপর কিছু ব্যকিগত প্রশ্ন (যেমন: টানা তিনটা রিটেন দিলাম, দুইটা ভাইভা দিচ্ছি ৪৭ কেন ফেল হলো। বিয়ে করেছি কি না, বাচ্চা আছে কি না ইত্যাদি)
এক্সটার্নাল ১: As you was a student of Mass Communication and Journalism tell me main principles of Journalism.
Me: The main principles of journalism are truth, accuracy and objectivity. Besides fairness and impartiality, humanity and accountabily are also important principles of journalism.
এক্স-১: ইয়োলো জার্নালিজম কী ব্যাখ্যা করুন?
মী: মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাকে হলুদ সাংবাদিকতা বলে। মূলত কাটতি বা প্রচার সংখ্যা বাড়াতে অসত্য, রোমাঞ্চকর, দাঙ্গা-হাঙ্গামা, সেক্স ও সেনসেশনাল বিষয়কে উপজীব্য করে যে সাংবাদিকতা করা হয় তাকে হলুদ সাংবাদিকতা বলে। ১৮৮০-১৯০০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এর যাত্রা শুরু হয়। জোশেফ পুলিৎজার ও উইলিয়াম হার্স্টকে হলুদ সাংবাদিকতার জনক বলা হয়।
এক্স-১: বাসস এর পূর্ণরূপ কী?
মী: বাসসের পূর্ণরূপ হলো বাংলাদেশ সংবাদ সংস্থা।
এক্স-১: এটি কতসালে প্রতিষ্ঠিত হয়?
মী: ১৯৭২ সালে।
এক্স-১: বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থার নাম বলুন।
মী: এনা, সিএনএন, রয়টার্স, আলাজাজিরা, বিবিসি।
এক্স-১: ENA এর পূর্ণরূপ কী? এটা কোনদেশ ভিত্তিক?
মী: Eastern News Agency. বাংলাদেশ ভিত্তিক।
এক্স-১: সিএনএন কোন দেশ ভিত্তিক?
মী: সিএনএন এর পূর্ণরূপ হল ক্যাবল নিউজ নেটওয়ার্ক এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদসংস্থা।
এক্স-১: আরো অনেক সংবাদসংস্থা আছে, আরো কয়েকটির নাম বলুন।
মী: সরি স্যার এইমুহুর্তে আর মনে করতে পারছি না।
এক্সটার্নাল-২: আপনি পড়াশোনা করেছেন সাংবাদিকতায়, জব করেন ব্যাংকে এখন প্রশাসন ক্যাডারে কেন আসতে চান?
মী: আমি প্রশাসন ক্যাডারে আসতে চাই কেননা এই ক্যাডারে অনেক বৈচিত্র আছে, প্রেষণে সরকারে অন্যান্য মন্ত্রনালয়ে যাওয়া যায়। আর আমি যেহেতু গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম, সাংবাদিকদের কাজ হলো সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা কিন্তু তার সমাধান তারা করতে পারেন না। আমি যদি প্রশাসন ক্যাডারে যাওয়ার সুযোগ পাই তাহলে আমার সাংবাদিক বন্ধুরা, সিনিয়র ভাই আপুরা যে সমস্যাগুলো তুলে ধরবেন আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। প্রশাসনে সেই সুযোগ আছে তাই আমি প্রশাসন ক্যাডারে আসতে চাই।
এক্স-২: Thats very good point. অনেক সুন্দর বলেছেন। প্রশাসন ক্যাডারে যেহেতু আসতে চান তাহলে আমরা যদি আপনাকে প্রশাসন ক্যাডারে সুপারিশ করি তাহলে আপনার পদবী কী হবে?
মী: আমি যদি প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হই তাহলে আমার পদবী হবে সহকারী কমিশনার আর যদি কেন্দ্রীয় প্রশাসনে জয়েন করি তাহলে আমার পদবী হবে সহকারী সচিব।
এক্স-২: ম্যাজিস্ট্রেট কাকে বলে?
মী: CrPC 1898 এর ৩(৩১) অনুযায়ী যিনি ফৌজদারি কার্যবিধি ক্ষমতা প্রয়োগ করে বিচারকার্য সম্পাদন করেন তাকে ম্যাজিস্ট্রেট বলে।
এক্স-২: প্রশাসন সংস্কারের প্রধান সুপারিশগুলো বলুন।
মী: সংবিবাধান সংস্কারের সাথে গুলিয়ে ফেলেছিলাম, পরে সরি বলেছি।
এক্স-২: ফৌজদারি কার্যবিধি সম্পর্কে বলুন।
উত্তর করার আগেই চেয়ারম্যান স্যারের দিকে ঈঙ্গিত করে উনাকে জিজ্ঞাসা করতে বললেন।
Chairman: What is the main difference between misinformation and disinformation?
Me: Misinformation is false or inaccurate information, getting the facts wrong. On the other Disinformation is false information which is deliberately intended to mislead intentionally misstating the facts.
Chairman: What is Credit Rating?
Me: A credit rating is an evaluation of the credit risk of a prospective debtor.
Chairman: what is prime rate?
Me: Sorry sir.
Chairman: What is overdraft Payment?
Me: sorry sir.
Chairman: What is fiat money?
Me: Sorry Sir
Chairman: ব্যাংকে কতদিন জব করেন? এগুলোর নাম শোনেনি?
মী: স্যার, ১.৫ বছর। সরি স্যার আমি এগুলোর নাম শুনেছি তবে বিস্তারিত মনে পড়ছে না। আমি আবার জানার চেষ্টা করব।
চেয়ারম্যান: বেস্ট অব লাক। আপনার ডকুমেন্টসগুলো চেক করে নিয়ে যান।
ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে এসেছি।
চেয়ারম্যান স্যারের লাস্টের তিনটা প্রশ্নই উত্তর করতে পারিনি।
সবশেষে রিজিকের মালিক আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
আমার আজকের ভাইবা অভিজ্ঞতা।
বোর্ড: অধ্যাপক ডা. এ.টি.এম. ফরিদ উদ্দীন
সিরিয়াল: 4
চয়েজ: কাস্টমস, ট্যাক্স, অডিট
ফরিদ স্যার:
১. চয়েজ লিস্ট
২. সাবজেক্ট একাউন্টিং তাই এগুলা পছন্দ? ব্যাখ্যা দিলাম।
৩. কাস্টমস এর কাজ কি?
৪. ট্যাক্স জিডিপি রেশিও কত?
কত থাকা উচিৎ? বাড়াতে কি করণীয়?
৫. বর্তমান রিজার্ভ কত?
৬. বাংলাদেশের মানুষ ট্যাক্স দিতে অনাগ্রহী কেনো?
৭. কর আহরণ বাড়াতে করণীয় কি?
এক্সটার্নাল ১:
=➤ বর্তমান কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
১. ১ বিলিয়নে কয়টি শুন্য?
২. ব্যালেন্স অব পেমেন্ট, ব্যালেন্স অব ট্রেড কি? প্রভাব বলেন।
৩. TIN কি? আয়কর রিটার্ন সাবমিট করছেন?
৪. রিটার্ন সাবমিট কিভাবে সহজ করা যায়? মানুষ যেহেতু ভয় পায়, কি করণীয়?
৫. কর অঞ্চলের কাজ?
এক্সটার্নাল ২: (ঝড়ের গতিতে প্রশ্ন করেছেন, উত্তর দিতে থতমত অবস্থা হয়েছিল, সব প্রশ্ন মনেও নাই)
১. BOP নিয়ে আবার প্রশ্ন
২. জিডিপি নিয়ে জিজ্ঞাসা।
৩. SWIFT কি, কিভাবে কাজ করে?
৪. LC লেনদেন নিয়ে ২টা টার্ম জিজ্ঞেস করেছেন, জানা নেই বলেছি।
৫. কিয়োটো প্রটোকল কি? কি বলা হয়েছে?
৬. BRICS কি? সবর্শেষ সম্মেলনে কি কি সিদ্ধান্ত এনেছে? ( পারিনি)
এরপর বলল, ঠিকাছে, আপনার ভাইবা শেষ।
সালাম দিয়ে কাগজ নিয়ে বের হয়ে গেলাম
আমার আজকের ভাইভা হওয়ার কথা বিজ্ঞ সদস্য মো: সুজায়েত উল্ল্যা স্যারের বোর্ডে। ওনার অফিসেও আমাদের নিয়ে যাওয়া হয়। পরে প্রায় ২৫ মিনিট বসিয়ে রেখে জানানো হয় স্বয়ং চেয়ারন্যান স্যার ভাইভা নিবেন। শেষ বিসিএস ভাইভা চেয়ারম্যান স্যারের বোর্ডে দিব জেনে ভালোই লেগেছিল। (৪৩তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়ার পর ৪৬ এর সব রিটেন দেই নি, পরেরগুলো আবেদন করার নূন্যতম প্রয়োজন মনে করি নাই)।
আমি দুপুর ১.০১ মিনিটে স্যারের রুমে প্রবেশ করি, ২২-২৩ মিনিট ভাইভা দিয়েছি। স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিমুখে স্যারের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে আসসালামু আলাইকুম স্যার বলি। এরপর উনি বসতে বলেন। শুরু হয় ফরমাল ভাইভা।
চে: হাসিমুখে বললেন "ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাই!"
-আমিও হাসিমুখে উত্তর দিলাম "জ্বি স্যার, আমার সমাবর্তনের টাই!"
চে: কাঞ্জিলাল, তুমি এর আগেও তো বিসিএস দিয়েছ। সেগুলোর কী আপডেট?
-আমি রাখঢাক ছাড়াই আমার ৪৩তম বিসিএসের কাহিনী স্যারকে জানাই।
চে: কী কারণে তুমি বাদ পড়েছ বলে মনে কর?
-স্যার, আমার বাদ পড়ার কারণ হাজার বার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েও আমি জানতে পারি নি। আমি দেশের সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্টানগুলোর একটি'র চেয়ারম্যানের রুমে এখন বসে আছি, আরেকটিরে জব করি। আমি কোন ফৌজদারী মামলার আসামী না, রাষ্ট্রোদ্রোহী না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছিলাম, কোন শিক্ষার্থী নিপীড়নমূলক কাজে আমি জড়িত ছিলাম না। আমি নিয়মিত ক্যাম্পাসে যাই, আড্ডা দেই। আমার বাদ পড়ার কোন সুনির্দিষ্ট এবং আইনানুগ কোন কারণ যে নেই তা ধ্রুব সত্য এবং প্রতিষ্ঠিত। তাই আমি মনে করি প্রবল ক্ষমতাবান কারো ব্যক্তিগত রোষানলে পড়ে নেতিবাচক গোয়েন্দা রিপোর্টের বলি হয়ে আমি বাদ পড়েছি।(অত্যন্ত সাবলীলভাবে, দৃপ্তকন্ঠে, স্পষ্টভাষায় উত্তর দিয়েছিলাম। চেয়ারম্যান স্যারসহ সবাই অপলক তাকিয়ে ছিলেন।)
চে: তুমি এখন কোথায় থাকো ?
-স্যার, পল্লবীতে।
চে: ওদিকে তোমার বাসা নাকি অফিস?
-স্যার, ভাড়া বাসায় থাকি। অফিস গ্রীন রোডে, পানি ভবনে। আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আছি।
চে: ওহ আচ্ছা। যাতায়াত তো তাহলে সুবিধা।
-জ্বি স্যার। মেট্রোরেলে যাতায়াত করি।
এরপর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-১ কে প্রশ্ন করতে বলেন। খানিকটা বয়স্ক ছিলেন। বয়স আমার অনুমান ৬০ এর নিচে নয়।
এক্স-১: আপনি তো পানি উন্নয়ন বোর্ডে জব করেন। আচ্ছা বলেন তো কেন বলা হচ্ছে যে এরপরের বিশ্বযুদ্ধ পানি নিয়ে লাগবে।
-আমি দক্ষিণ চীন সাগর নিয়ে বহুপাক্ষিক দ্বন্দ্ব; সমুদ্র পথে ৯০% বিশ্ব বাণিজ্য পরিচালনা, প্রাকৃতিক সম্পদ উত্তোলন নিয়ে পরাশক্তিগুলোর উত্তেজনা; বিভিন্ন প্রান্তে নদী সমূহের পানি বন্টন নিয়ে বিভিন্ন দেশের সংঘাত; এবং শেষে উদাহরণ হিসেবে সিন্ধু নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা, আমেরিকা গিয়ে পাক সেনাপ্রধানের মন্তব্যের আলোকে উত্তর দেই। উনি সন্তুষ্টি ব্যক্ত করেন।
এক্স-১: আচ্ছা সিন্ধু পানি বন্টন চুক্তির আলোকে আরো কয়েকটা নদীর নাম বলেন তো।
-আমি রাভি, বিয়াস, সুতলজ এবং ঝিলাম ও চেনাবের কথা বলি।
এক্স-১: পানি উন্নয়ন বোর্ড মূলত কী কাজ করে?
-আমি কাঠামোগত ও অকাঠামোগত কাজের কথা বলি। কাঠামোগত কাজের মধ্যে বাঁধ, নদী তীর প্রতিরক্ষা কাজ, ড্রেজিংসহ অন্যান্য কাজ এবং অকাঠামোগত কাজের মধ্যে বন্যার পূর্ভাবাস, পানি সংক্রান্ত নানা গবেষণার কথা তুলে ধরি।
এক্স-১: ফারাক্কা বাঁধের নাম তো শুনেছেন। বলেন তো আমাদের সীমান্ত থেকে কত কি.মি. উজানে আর কেন এই বাঁধ ভারত দিয়েছে।
-প্রায় ১৬ কি.মি উজানে এবং শুষ্ক মৌসুমে হুগলী নদীর প্রবাহ বাড়িয়ে যাতে কলকাতা বন্দর ঠিকভাবে পরিচালনা করা যায় এজন্য।
এক্স-১: ভারত তাদের প্রান্তে কোন নদীর উপর ফারাক্কা বাঁধ দিয়েছে।
-গঙ্গা নদী। (এইটা ট্রিকি প্রশ্ন। পদ্মা নাম বাংলাদেশের ভিতরে)
এক্স-১: আপনি গঙ্গা নদীর উৎপত্তি ও প্রবাহ বলতে পারবেন?
-আমি বদ্রীনাথ থেকে উৎপন্ন বিষ্ণুগঙ্গা নদী ও নীতি পাস থেকে উৎপন্ন ধৌলীগঙ্গার বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়ে অলকানন্দা নদীর উৎপত্তি হওয়া থেকে ধাপে ধাপে
দেবপ্রয়াগে অলকানন্দা ও গঙ্গোত্রী থেকে উৎপন্ন ভাগীরথীর মিলন থেকে গঙ্গা নদীর উৎপত্তির কথা বলতেই বোর্ডের সবাই একটু আশ্চর্য হন। এক্সটার্নাল-১ স্যার বলে উঠেন "এর আগে কারো কাছেই এতটা ডিটেইলসে এবং নিখুঁতভাবে শুনি নাই। Excellent."
এরপর প্রশ্ন করেন আচ্ছা নদীতে অন্য দেশ বাঁধ দিলে আমাদের সমস্যা কী?
-নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়া, শুষ্ক মৌসুমে ভাটির দেশে কম প্রবাহ এবং বর্ষায় বেশি প্রবাহের দরুন সৃষ্ট সমস্যার কথা তুলে ধরি। সেই সাথে আমাদের কৃষিভিত্তিক অর্থনীতিতে শুষ্ক মৌসুমে পানির প্রয়োজনীয়তার বিষয়টি তিস্তা সেচ প্রকল্পের আলোকে তুলে ধরি।
এক্স-১: তিস্তা মহাপরিকল্পনা আমরা কেন করছি, কী কী থাকবে?
-আমি কারণগুলো বলি এবং ড্রেজিং, তীর প্রতিরক্ষা কাজের পরিমাণ, স্যাটেলাইট শহর নির্মাণসহ অন্যান্য কাজের কথা বিস্তারিত তুলে ধরি।
এক্স-১: নেপালের সিচুয়েশন একটু ব্রিফ করেন।নেপালের বর্তমান ডি-ফ্যাক্টো রুলার কে? কোন দু'জন ব্যক্তির নাম প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায়?
-আমি আন্দোলনের সূত্রপাত, প্রধানমন্ত্রী অলির পদত্যাগ, আর্মির নিয়ন্ত্রণ এবং নতুন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনার বিষয় সংক্ষিপ্তভাবে ব্রিফ করি। জেনারেল অশোক রাজ সিগডালেকে ডি ফ্যাক্টো রুলার হিসেবে আখ্যায়িত করি। আর সুশীলা কার্কি এবং বালেন শাহের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচনায় বলে উল্লেখ করি।
এক্স-১: What is Six fold Foreign Policy? Who's idea is this?
-I answered all the six folds accordingly. Also Mentioned Chanakya as the man behind this policy.
এক্স-১: Mutual Non-Aggession, Mutual Non-Interference, Peaceful Coexistence এই শব্দগুলোর সাথে আপনি পরিচিত? এই প্রশ্নগুলো শুনে আপনার কীসের কথা মনে পড়ে?
-আমি জওহরলাল নেহেরু-চৌ এন লাইয়ের আমলে স্বাক্ষরিত ১৯৫৪ সালের পঞ্চশীল নীতির কথা উল্লেখ করি। Mutual Respect for Terrestrial Integrity and Sovereignty এবং Equality এই দুইটা নীতিও যোগ করে উত্তর দেই।
এরপর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-২ কে প্রশ্ন করতে বলেন। ওনার বয়স ৫০-৫৫ হবে। মুখে হাসি নেই, একটা ছোট প্যাডে প্রশ্ন লিখে এনেছিলেন। সব ছিল MCQ ! দেখছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন।
এক্স-২: প্রধান বিচারপতি নিয়োগের কথা সংবিধানের কই বলা আছে?
-৯৫ নম্বর অনুচ্ছেদ।
এক্স-২: আইনের চোখে সবাই সমান কই বলা আছে ?
-সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদ।
এক্স-২: কারো মৌলিক অধিকার ভুলুন্ঠিত হলে উনি কী করতে পারেন?
-সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদের আলোকে হাইকোর্টে রিট করতে পারেন।
এক্স-২: আচ্ছা রিট কত প্রকার ?
-দু:খিত স্যার। আমি এই মুহুর্তে মনে করতে পারছি না।
এক্স-২:হেবিয়াস কর্পাস কী?
-এক ধরণের রিট যার মাধ্যমে আদালত যথাযথ কর্তৃপক্ষকে আটক কোন ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়।
এক্স-২: What is Transhipment?
-I answered accordingly.
এক্স-২: ব্যাক টু ব্যাক এলসি কী?
-দু:খিত স্যার এই মুহুর্তে exactly মনে করতে পারছি না।
এক্স-২: টাঙ্গুয়ার হাওর কই?
-স্যার, সুনামগঞ্জে।
এক্স-২: বিভাগীয় কমিশনারের মূল কাজ কি?
-তার বিভাগের অধীনস্থ জেলা সমূহের কর্মকান্ড মনিটরিং করা।
এক্স-২: আপনার ১ম চয়েজ তো পররাষ্ট্র। কার মত হতে চান?
-স্যার, আমি একই সাথে দু'জনের মত হতে চাই। এস জয়শংকর এবং ওয়াং ই !
চেয়ারম্যান উত্তর শুনে হেসে উঠেন এবং বলেন 'এবার আমি কিছু প্রশ্ন করি। অর্থনীতি থেকে করব নাকি পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে?
-স্যার দুই জায়গা থেকেই করেন।
চে: What is Invisible Hand and who termed this?
-Sir, Adam Smith Termed this. This describes the unseen forces that impact free market and help to reach equilibrium.
চে: তুমি ম্যাক্স ওয়েবারের নাম শুনেছ? ওনার নোটেবল কন্ট্রিবিউশন কী?
-স্যার, শুনেছি। ওনাকে আমলাতন্ত্রের জনক বলা হয়।
চে: What is market failure?
-I answered accordingly.
চে: যোসেফ স্টিগলিৎজ কে? ওনার কোন কন্ট্রিবিউশান বলতে পারবে?
-আমি Market Failure এর ক্ষেত্রে Assymetric Information এর প্রভাব নিয়ে ওনার কাজের কথা বলি। (যেহেতু স্টিভেন স্টিগলিৎজ এর লেখা মাঝে মাঝে পত্রিকায় ছাপাত এবং পড়া হত তাই ওনার কাজ সম্পর্কে খুব বেসিক একটা আইডিয়া ছিল।)
চে: বর্তমান যুগের প্রধান পলিটিক্যাল চ্যালেঞ্জ কী বলে তোমার মনে হয়?
-মিসইনফরমেশন ! ব্যাখ্যা করে বলেছিলাম। (আগের প্রশ্ন Assymetric Information নিয়ে থাকায় এই প্রশ্নের উত্তর Misinformation দিয়েছিলাম ! আদতে থ্রি-জিরোর প্রবক্তার দেশে আবার কীসের পলিটিক্যাল চ্যালেঞ্জ (!!!!!)।
চে: মিল্টন ফ্রিডম্যানের কাজ নিয়ে কিছু বলতে পারবে?
-উনি মনিটারি পলিসির জন্য বিখ্যাত। দু:খিত স্যার, এই মুহুর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না।
চে: SCO কী? সর্বশেষ সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটকাম কী বলে তুমি কর?
-SCO নিয়ে বেসিক তথ্য বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটকাম হিসেবে ভারত-চীনের দৃশ্যমান ঘনিষ্ঠতার কথা খানিকটা ব্যখ্যা করি।
চে: ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্কারোপের কারণে কোন দেশ বেশি লাভবান হবে ?
-আমি চীন ও আমেরিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এবং আমদানি-রপ্তানি পণ্যের আলোকে ব্যাখ্যা করে বলি যে চীন কীভাবে সবচেয়ে বেশি লাভবান হবে।
চে: তোমাকে আমার শেষ প্রশ্ন। Full Employment কী?
-স্যার, যখন Existing Wage এ যতজন কাজ করতে চায় এবং ততজনই কাজ পায় সেটাই Full Employment.
চে: আচ্ছা, তুমি এখন আসতে পার। অনেক শুভকামনা রইল তোমার জন্য।
-ধন্যবাদ স্যার। আপনারা সকলে ভাল থাকবেন।
( গেজেট থেকে বাদ পড়ার পর আমার বিসিএস নিয়ে আগের সেই ক্রেজ নেই। বিসিএস নিয়ে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা মাথা ঘামাই শুধু এজন্য যে আমি লাইফের ৫ বছর এদিকে ইনভেস্ট করেছি এবং আমার বহুল কষ্টার্জিত ফল কিছু জানোয়ারের জন্য ভোগ করতে পারছি না এজন্য !
আজ অন্তত পনের জন বন্ধু-জুনিয়র বিসিএসের ভাইভার এক্সপেরিয়েন্স জানতে মেসেজ দিয়েছেন। আমিও আগে বিসিএস ভাইভার এক্সপেরিয়েন্স জানতে অনেককেই প্যারা দিতাম। তাই কৃতজ্ঞতাস্বরূপ এই লম্বা পোস্ট।)
বর্তমানে লক্ষীপুরের ডিসি, আমার বিতর্ক ক্লাবের বড় ভাই রাজীব দা ৪১ এর ভাইভার আগে একদিন ওনার অফিসে আমাকে বলেছিলেন "ভাইভার আলাদা কোন প্রিপারেশন বলতে কিছু নেই। তুমি এতদিন ধরে যেভাবে গড়ে উঠেছ, তুমি যা সেটাই তোমার ভাইভার প্রিপারেশন।" নূন্যতম প্রস্তুতি ছাড়া More than Satisfied একটা ভাইভা দিয়ে এসেছি আজ। সেই সাথে রাজীব দা'র কথাই আজ প্রতিধ্বনিত করছি।
কৈশোরে আমার উপজেলার ইউএনও মিজান স্যারকে দেখে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে জেগেছিল। ২০২১ সালের ১৪ জানুয়ারী ৪১তম বিসিএসের প্রিলির ডেট ঘোষণার রাতে সিরিয়াসলি বিসিএস প্রিপারেশন শুরু করেছিলাম। আজ ৪৫ তম বিসিএসের ভাইভা দিয়ে "বাংলাদেশ" নামক রাষ্ট্রের সিভিল সার্ভিস পরীক্ষার যাবতীয় জার্নি শেষ করলাম।
প্রাপ্তি হিসেবে রইল ধৈর্য্য, খানিকটা পড়াশোনা, ক্যাডার হিসেবে বিপিএসসির সুপারিশ, অগণিত বন্ধু-সিনিয়র-জুনিয়রের সাথে ব্যক্তিগত সম্পর্ক, একটি গোয়েন্দা সংস্থার বিরূপ মন্তব্য আর এই রাষ্ট্রের প্রকৃত চরিত্র সম্পর্কে সম্যক ধারণা !
শিশুপালদের পাপের ষোলকলা পূর্ণ হওয়ার অপেক্ষায় রইলাম। শেষ করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী দিয়ে
"যা হয়েছে ভালই হয়েছে, যা হচ্ছে ভালই হচ্ছে, যা হবে ভালই হবে।"
ইনকিলাব জিন্দাবাদ !
Free