Free

ডেমোগ্রাফিক ডেভিডেন্ট কি? - ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন

Administrator 27 July 2026
একদম শেষের প্রার্থী ছিলাম । সিরিয়াল নং ১৫ । পুরো ভাইবা ইংলিশে হয়েছে। সেইসাথে আমি আপিয়ার্ড প্রার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স।
বোর্ড: প্রদীপ কুমার পাণ্ডে স্যার।
চয়েস: ফরেন,এডমিন,অডিট....
দরজা আস্তে করে খুলে অনুমতি নিয়ে ভিতরে গেলাম,আদাব দিলাম, চেয়ারম্যান স্যার বসতে বললো। বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার:
আপনি অমুক জায়গা থেকে এত সালে পাশ করেছেন, রেজাল্ট হয়েছে এত সালে।
জি স্যার জি স্যার বলে যাচ্ছিলাম।
কি করছেন এখন।
একটু থেমে গেছিলাম, প্রথমে বুঝতে পারিনি। তারপর বললাম টিউশন আর চাকরির প্রস্তুতি নিচ্ছি।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আপনি কি করবেন?
দ্বিপাক্ষিক সমাধানের কথা বলতে,স্যার বললো অন্য কোন সমাধান বলেন। তারপর কি যেন বললাম। স্যার পরের প্রশ্নে গেলেন।
বে অব বেঙ্গল এর গুরুত্ব কি?
বাণিজ্য আর ব্লু ইকোনমি বলেছি। তবে স্যার আরো কিছু চাইছিলেন।
মিডল ইস্ট ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেমন?
উত্তরে সন্তুষ্ট নন মনে হলো
এরপর স্যার আর একটা প্রশ্ন করেন।
সরি বলি
এক্সটার্নাল ১
Epz কি?
উত্তর করলাম। মনে হলো স্যার খুশি হয়েছে। তারপর কি যেন প্রশ্ন করলো বুঝি নাই সরি বললাম।
ডেমোগ্রাফিক ডেভিডেন্ট কি?
বললাম।
এটা কিভাবে কাজে লাগাবেন?
কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আগে দক্ষ করবো,তারপর বিভিন্ন সেক্টরে দক্ষতা অনুযায়ী কাজে লাগাবো।
এক্সটার্নাল ২
ইকোনমিক ডিপ্লোমেসি কি?
উত্তরে বোর্ড সন্তুষ্ট।
রেমিট্যান্স বাড়াতে আপনি কি করবেন ডিপ্লোম্যাট হিসেবে?
বললাম প্রবাসীদের সুযোগ সুবিধার দিকে নজর দিবো। কারণ এতে তারা আরো কাজে জোড় দেবে, আরো বেশি রোজগার করবে ও দেশে পাঠিয়ে রেমিট্যান্স বৃদ্ধি করবে। উত্তরটি স্যার মনোযোগ দিয়ে শুনছিলো।
তারপর বললাম জনশক্তি রপ্তানি করবো
তারপর কি যেন বললাম স্যার বললো আসতে পারেন।চেয়ারে বসেই ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার বললো ঐ স্যারের কাছ থেকে কাগজগুলো দেখে নিয়ে যাও।কাগজ নিয়ে আদাব দিলাম।
তারপর দুই পা পিছনে এসে দরজা খুব সতর্কভাবে খুলে বাইরে আসলাম।
এটাই আমার ভাইবা পরীক্ষা।