Free

বর্তমানে পররাষ্ট্রনীতিতে চ্যালেঞ্জ কি কি? - ৪৪তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 27 July 2026
চেয়ারম্যানঃ এস এম গোলাম ফারুক স্যার
চেয়ারম্যান স্যারঃ
১। ডকুমেন্ট দেখে পড়াশোনা কোথা থেকে করেছি আর বর্তমানে কি করছি?
২। খুলনা জেলার মুক্তিযুদ্ধ ( খুলনাই পড়াশোনা করার জন্য প্রশ্নগুলা করা হয়েছে)?
৩। পছন্দের ক্রম (পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ)?
৪। অর্থনৈতিক ডিপ্লোম্যাসি কি?
এক্সটারনাল স্যার-১∶
১। একজন বাংলাদেশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি চলেন তার নাম ও কত সালে?
২। বর্তমানে পররাষ্ট্রনীতিতে চ্যালেঞ্জ কি (বিস্তারিত আলোচনা)?
চেয়ারম্যান স্যারঃ
১। এলডিসি থেকে কত সালে বের হবে?
২। কে সুপারিশ করেছে এলডিসি থেকে বের হতে?
৩। CDP কোন পক্ষ হয়ে কাজ করে?
৪। এলডিসি থেকে বের হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয় ও শর্তগুলো কি কি?
৫। শর্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা?
এক্সটারনাল স্যার-২∶
১। 3D প্রিন্টেরের নাম শুনেছি কিনা?
২। এটা কিভাবে কাজ করে?
৩। 4IR Civil Engineer দের জন্য কি কি চ্যালেঞ্জ? ( সারের মতে একটা সময় Civil Engineer রা চাকুরী পাবে না 4IR এর জন্য)
৪। Invisible export কি?
৫। ইউক্রেন- রাশিয়া যুদ্ধ কেন দীর্ঘায়িত হচ্ছে ( বিস্তারিত আলোচনা)?
ভাইবা হয়েছে ২০-২৫ মিনিট। ভাইবা বোর্ড অনেক friendly এবং helpful ছিল। চেয়ারম্যান স্যার ও এক্সটারনাল-১ স্যার খুব বেশি প্যাঁচানো প্রশ্ন করেনি। এক্সটারনাল-২ স্যার প্রশ্ন করার ধরন দেখে মনে হচ্ছিল স্যার আটকাতে চাই। চেয়ারম্যান স্যারের কিছু প্রশ্ন না পারলেও স্যার বলছিলেন জেনে নিও পরে। প্রথম পছন্দ পররাষ্ট্র হলেও ভাইভার ৮০% এর বেশি প্রশ্ন বাংলাই হয়েছে। প্রশ্ন ইংরেজিতে করলেও বিস্তারিত বলার ক্ষেত্রে বাংলাই বলার অনুমতি চাইলে অনুমতি দিয়েছিল স্যাররা। স্যাররা সব topics বিস্তারিত জানতে চাচ্ছিলেন। সর্বোপরি, আল্লাহ উত্তম পরকল্পনাকারী।