Free

৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান - ইন্দো-প্যাসিফিক আউটলুক/রূপরেখা

Administrator 27 July 2026
৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান
ইন্দো-প্যাসিফিক আউটলুক/রূপরেখা:
ইন্দো-প্যাসিফিক, অর্থাৎ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে নিজেদের পররাষ্ট্রনীতি ঘোষণা করেছে বাংলাদেশ। এই অঞ্চলকে ঘিরে ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটাই মূলত তুলে ধরা হয়েছে ‘ইন্দো-প্যাসিফিক রূপরেখা’ নামের ওই নীতিতে।
২। গত বছরের ফেব্রুয়ারিতে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস কৌশল ঘোষণা করে বাইডেন প্রশাসন।
পরবর্তীতে কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ (কোয়াড) গঠিত হয়। বিশ্লেষকদের মতে মূলত চীনের অর্থনৈতিক এবং সামরিক প্রভাব ঠেকানোই এসব কৌশলের মূল লক্ষ্য।
৩। এমন বাস্তবতায় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের পূর্বশর্ত হচ্ছে নিরাপত্তা। আবার যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বে কোনও ধরনের পক্ষ হতে চায় না বাংলাদেশ। এই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিককে কীভাবে দেখে বাংলাদেশ এবং এখান থেকে দেশটি কী অর্জন করতে চায়, সেটির বিষয়ে সবাইকে জানানোর জন্য ইন্দো-প্যাসিফিক আউটলুক তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪। আউটলুকে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ, জাতিসংঘ সনদ ও ইউএন কনভেনশন অন ল অব দ্য সি (আনক্লস)-এর ওপর আস্থা এবং আঞ্চলিক অংশীদারত্ব বৃদ্ধি।