৪০ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
২৪-০১-২২
১৭ জনের মধ্যে সিরিয়াল একদম লাস্ট ১৭ তম
বিজ্ঞ সদস্য ডাঃ উত্তম কুমার সাহা স্যারের বোর্ড
পঠিত বিষয়ঃ কৃষি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
চয়েসঃ প্রশাসন,পুলিশ,অডিট,কাস্টমস, ইকোনমিক, ট্যাক্স,কৃষি...
১.কোথা থেকে পড়াশুনা করেছি। রংপুর থেকে ময়মনসিংহ যাওয়ার সংক্ষিপ্ত বর্ণনা।
২.চয়েস লিস্ট।
৩.প্রশাসন কেনো প্রথম পছন্দ? নারী হয়ে প্রশাসনে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
৪.সেইসব সমস্যায় আমি কি করবো?
৫.নারী জন্য কি চ্যালেন্জ নিবো নাকি নারীর হওয়ার কারণে সহানুভূতি আশা করবো?
৬.তোমার দৃষ্টিতে একজন সফল নারীর নাম বল।
(প্রধানমন্ত্রীর নাম বলায় স্যার রা অনেক খুশি হয়েছিলেন।)
৭.আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার সফলতার জন্য অনেক পুরস্কার পেয়েছেন, তুমি সবথেকে বেস্ট ৩ টা পুরস্কারের নাম বল।
৮.নারী নির্যাতন কি এখনো আছে? তুমি দেখেছো?
৯.পুরুষ নির্যাতন হয় না? তোমার চোখের সামনে হয় নি কখনো? শারীরিক না হলেও তো মানসিকভাবে হয় নাকি?
১০.সংবিধানের কোথায় কোথায় নারীর কথা বলা আছে?
১১.সিডো সনদের ধারা কয়টা? বাংলাদেশ কোনগুলো মানে না।
উত্তর হবেঃ
সিডও সনদে মোট ৩০টি ধারা রয়েছে।
বাংলাদেশ ১৯৮৪ সালে সনদটি গ্রহণ করে।
বর্তমানে বাংলাদেশ ২টি বিধানের ওপর সংরক্ষণ (Reservation) রেখেছে:
ধারা ২—নারীর প্রতি বৈষম্যমূলক আইন, রীতি ও প্রথা বাতিল করে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা।
ধারা ১৬(১)(গ)—বিবাহ ও বিবাহবিচ্ছেদের সময় নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্ব।
বাংলাদেশের বক্তব্য হলো, এই বিধানগুলো কোরআন ও সুন্নাহভিত্তিক শরিয়াহ আইনের সঙ্গে সাংঘর্ষিক; তাই দেশটি এগুলো নিজের জন্য বাধ্যতামূলক হিসেবে মানেনি।
১২.ইউএনও হলে কিভাবে বাল্য বিবাহ রোধ করবে?
১৩.করোনা মহামারী তে বাংলাদেশে বাল্য বিবাহ কমেছে নাকি বেড়েছে? কত শতাংশ?
১৪.পিতামাতার সম্পত্তি তে নারী পুরুষের সমান অধিকার নেই কেনো? তুমি কি মনে করো?
১৫.তুমি কি নারী হিসেবে শুধু নিজের যোগ্যতার ভিত্তিতে তোমাকে মূল্যায়ণ করা হোক নাকি সহানুভূতিও কিছুটা দেখানো হোক, কোনটা চাও?
১৬.২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কোনো মাইলফলক অর্জন করতে যাচ্ছে কিনা?
১৭.কি কি?
১৮.এসডিজি উত্তর দেওয়া তে এসডিজির গোল গুলো সম্পর্কে জানতে চেয়েছেন।
১৯.২০৪১ এ বাংলাদেশের কি কি টার্গেট আছে?
তার প্রধান ৩ টি বলো।
ভাইভা পুরোটাই আনপ্রেডিক্টেবল। আমার বোথ ক্যাডার চয়েস থাকলেও আমার সাবজেক্ট কৃষি থেকে আমাকে কোনো প্রশ্নই করেন নি স্যাররা। বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল।পুরো টা সময় স্মাইলিং ফেসে আনসার দিয়েছিলাম।ভাইভায় কনফিডেন্ট থাকাটাই মেইন বিষয়। স্যাররা এপ্লাইড টাইপ প্রশ্নের উত্তরে আপনার কনফিডেন্ট টাই দেখবেন। ভাইভা অভিজ্ঞতা শেয়ার করলাম যেনো ছোট ভাই বোনদের কাজে লাগে।আরো কিছু প্রশ্ন করেছিল এখন ভুলে গেছি।সবার জন্য শুভ কামনা।
ফলাফলঃ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(সুপারিশপ্রাপ্ত)
Free