৪০তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা:
তারিখঃ ১৮/০১/২০২২
বোর্ড: জনাব আব্দুল মান্নান স্যার।
সিরিয়াল: ১০/১৫
পছন্দক্রম: প্রশাসন, পুলিশ, কাস্টমস, ইকোনমিক, অডিট, ট্যাক্স।
পঠিত বিষয়: অর্থনীতি।
সময়: ১৭-১৮ মিনিট।
দরজার সামনে অপেক্ষা করছিলাম। বেল বেজে উঠা মাত্রই দরজা খুলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমার জন্য নির্দিষ্ট আসনটির কাছে গিয়ে সালাম দিতেই বসতে বললেন। কোটের বাটন খুলে বসে ধন্যবাদ জানালাম।
চেয়ারম্যান স্যার: আপনার নাম মোঃ শিব্বির আহমেদ।
আমি: জ্বি স্যার।
চে: বাবার নাম, মায়ের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি স্যার নিজেই বলতে থাকলেন। মাস্টার্স করেননি?
আ: স্যার আবেদন করার সময় কেবল স্নাতক সম্পন্ন হয়েছিলো। তবে সম্প্রতি মাস্টার্স পরীক্ষা দিয়েছি।
চে: আচ্ছা। আপনি কম্পোর্টেবল আছেন? আমরা শুরু করতে পারি?
আ: জ্বি স্যার।
চে: আপনার সামনে টেবিলের বামপাশে একটা ছবি দেখতে পাচ্ছেন?
আ: জ্বি স্যার।
চে: কে উনি?
আ:(তাকিয়ে দেখি বড় ঝাঁকড়া চুল, দেখে তখন জানিনা কেনো জানি বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো মনে হয়েছে। আবার দেখি হাতে গিটার। ভাবলাম বঙ্গবীর আবার কবে থেকে গিটার বাজান। জানতামনাতো!! ভালো করে দেখে মনে পড়লো আরে এ তো জর্জ হ্যারিসন)
উত্তর দিলাম।
চে: জর্জ হ্যারিসন, বিটলস, কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করলেন।
আ: আন্সারড।
চে: আচ্ছা। টেবিলের ডানপাশে আরেকটা ছবি আছে। চেনেন?
আ: জ্বি স্যার।
চে: কে তাঁরা?
আ: স্যার, দুজন বাংলাদেশী ভারতের রাষ্ট্রপতি থেকে পুরস্কার নিচ্ছেন। একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হক, অন্যজনের নাম মনে করতে পারিনি, তাই বললাম এ মুহুর্তে মনে পড়ছেনা স্যার।
চে: ভারতের রাষ্ট্রপতির নাম কি? মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন?
আ: আন্সারড।
চে: সম্প্রতি কোন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি আসেন? আর কে কে আসেন? মুজিববর্ষের বিজয় দিবসের অনুষ্ঠানের নাম কি? সময়কাল।
আ: সবগুলোর উত্তর দিলাম।
এবার এক্সটার্নাল-১ স্যারের কাছে ছেড়ে দিলেন।
এক্স-১: আপনিতো পড়াশুনা করেছেন ভিক্টোরিয়া কলেজ থেকে। এর নাম ভিক্টোরিয়া কলেজ হলো কিভাবে?
আ: ইতিহাস টেনে উত্তর দিলাম।(প্রতিষ্ঠাতার নামসহ)
এক্স-১: প্রতিষ্ঠাতার আর কি কি অবদান আছে?
আ: জগন্নাথ কলেজ, ঢাকেশ্বরী মন্দির, ঢাবি প্রতিষ্ঠায় অবদান বললাম।
এক্স-১: আকতার হামিদ খাঁন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, নওয়াব উপাধি, উপন্যাস ইত্যাদি সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলেন।
আ: আন্সারড।
এক্স-১: আপনার বাড়িতো চাঁদপুর। একে কি নামে ডাকে?
আ: স্যার, ইলিশের বাড়ি চাঁদপুর।
এক্স-১: এই নামের প্রেক্ষাপট কি?
আ: বললাম।
এক্স-১: ইলিশের অভয়াশ্রম কয়টি? কি কি?
আ: বললাম।
এক্স-১: আপনার বাড়ি কোন উপজেলায়? ডাকাতিয়ার কোন পাড়ে?
আ: বললাম।
এক্স-১: আপনার কি চাঁদপুর থাকা হয়নি?
আ: থেকেছি স্যার। শুধু স্নাতকের সময় কুমিল্লায় ছিলাম।
এক্স-১: আপনার কথাতো চাঁদপুরের ভাষার সাথে মিলে না। প্রমিত ভাষায় কথা বলছেন।(অন্যরাও সমর্থন জানালেন)
আচ্ছা চাঁদপুরের ভাষায় কথা বলেনতো আমাদের সামনে?
আ: স্যার, চাঁদপুরের নিজস্ব কোনো ভাষা নেই। কিছুটা নোয়াখালীর, কিছুটা কুমিল্লার ও কিছুটা শরীয়তপুরের।
এক্স-১: আপনার শাহরাস্তির মানুষ যেভাবে বলে সেভাবেই বলুন না।
আ: ২-৩টা লাইন শুনিয়ে দিলাম।
এবার এক্স-২ এর পালা। আপনাকে আপনার সাবজেক্ট থেকে ধরি।
Ex-2: What is market?
Answered
Ex-2: What is Monopolistic Competition Market?
Answered
Ex-2: Give some examples.
Answered
Ex-2: What is the difference between money market and capital market?
Answered.
চেয়ারম্যান স্যার আবার শুরু করলেন।
চে: চাঁদপুরের প্রখ্যাত কয়েকজন বুদ্ধিজীবির নাম বলুন?
আ: আমি ভুলে রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে শুরু করায়, স্যার আবার বললেন 'বুদ্ধিজীবি'। পরে উত্তর দিলাম।
চে: মুনতাসির মামুনের কোনো বই পড়েছেন?
আ: না স্যার। পড়া হয়নি।
চে: মেজর(অব:) রফিকুল ইসলাম, বীর উত্তমের কথা বললেন। উনার বই পড়েছেন? কি?
আ: জ্বি স্যার। A Tale of Millions পড়েছি।
চে: আর কি কি বই আছে উনার?
আ: একাত্তরের বিজয়গাঁথা, প্রতিরোধের প্রথম প্রহর, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম........
চে: এছাড়াও চাঁদপুরের প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, উনার পিতা, সাবেক আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেন।
চে: আপনার জন্মদিনতো ৩রা মার্চ। বিখ্যাত দিন! জানতে চাইলেন।
আ: অসহযোগ, স্বাধীনতার ইশতেহার, জাতির জনক ইত্যাদি বললাম।
এক্স-১: আপনার জন্মদিন কি বার ছিলো?
আ: রবিবার।(এটাও জেনে এসেছেন!!)
চে: ১৯৭২ সালের ১০ জানুয়ারি কি বার ছিলো?
আ: স্যরি স্যার, জানা নেই।
এক্স-২(ম্যাম) এ সময় বললো স্যার ও পড়াশুনা করে এসেছে। এবার ছেড়ে দিই?
চে: আরো কিছু প্রশ্ন করে নিই। আপনার জেলার অনেক বিখ্যাত জানলাম, এবার কুখ্যাত কিছু ব্যক্তির নাম বলুন?
আ: বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী লে. কর্নেল(অব:) এম রাশেদ চৌধুরী, বাচ্চু রাজাকার।
চে: আপনার জেলার একজন আলবদর আছেন, যিনি বুদ্ধিজীবি হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন?
আ: স্যরি স্যার, আমার জানা নেই।
চে: তিনি একসময় ধর্মমন্ত্রীও ছিলেন, একটা পত্রিকাও আছে।
আ: স্যরি স্যার।
চে: মাওলানা আব্দুল মান্নানের নাম শুনেননি? ইনকিলাবের প্রতিষ্ঠাতা।
আ: না স্যার। উনার সম্পর্কে আমার কখনও পড়া হয়নি। তবে আমি বিস্তারিত জেনে নিবো স্যার।
চে: হা, অবশ্যই জেনে নিবেন। আচ্ছা, এবার তাহলে আপনি আসুন।
উঠে এক্স-২ ম্যাম হতে পেপারস নিয়ে সবাইকে সালাম দিয়ে ও দোয়া চেয়ে চলে আসছি, এমন সময় চেয়ারম্যান স্যার বললেন,
চাঁদপুরের মানুষতো বেশি ব্যবসা করে জানি, আপনি ব্যবসা না করে বিসিএস দিচ্ছেন কেন?
আ: বললাম, ব্যবসা করার মতো পুঁজি নেই স্যার।
আচ্ছা, আপনি আসুন তাহলে।
পুনরায় সালাম দিয়ে ধীরে ধীরে দরজা খুলে প্রস্থান করলাম।
মোঃ শিব্বির আহমেদ
বিসিএস(প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।
মেধাক্রম: ১৭তম।
Free