আমার ভাইভা অভিজ্ঞতা
নামঃ মোঃ আবুল হোসেন
বোর্ডঃ শ্রদ্ধেয় উত্তম কুমার সাহা স্যার
সময়ঃ ২০-২২ মিনিট
পছন্দক্রমঃ পররাষ্ট্র,প্রশাসন, কাস্টমস....এডুকেশন.....
চেয়ারম্যান স্যারঃ এপ্লিক্যান্ট কপি দেখে একে একে আমার পরিচয়,পছন্দক্রম ইত্যাদি বলতে শুরু করলেন প্রশ্নের সুরে।
আমিঃ শুধু জ্বী স্যার জ্বী স্যার.... ( এক্সটার্নাল দুইজন আমার পা থেকে মাথা পর্যন্ত অবসার্ভ করছিলেন এর মধ্যে)
চেয়ারম্যান স্যারঃ আপনি পররাষ্ট্র যে প্রথমে দিলেন আপনি কি দেশ ঘুরেছেন?
আমিঃ না স্যার ( স্যারের কথা আস্তে শোনা যাচ্ছিলো তাই ভাবছিলাম বিদেশ ঘুরার কথা জিজ্ঞেন করছেন...এক্সটার্নাল স্যার বুঝতে পেরে উনি রিপিট করলেন আবার তখন হ্যা সূচক উত্তর করলাম)
চেয়ারম্যান স্যারঃ তা কোথায় কোথায় ঘুরেছেন?
আমিঃ বললাম অনেকগুলা জেলার নাম( তবে ভুলে নাটোর বলতে গিয়ে দিনাজপুর বলে ফেলছিলাম যার খেসারত দিতে হয়ছে পরে)
চেয়ারম্যান স্যারঃ সিলেটে কই কই ঘুরছেন?
বললাম সব
স্যারঃ সিলেটের পরিবারতন্ত্র আর বাংলাদেশের পরিবারতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা?
আমিঃ স্যার আঞ্চলিক কিছু পার্থক্য ছাড়া খুব বেশি পার্থক্য নেই।
স্যার উত্তর নেননি। তারপর বললেন জাফলং এর পাশে যে আদিবাসী পল্লী রয়েছে সেখানে গিয়েছি কিনা।
আমিঃ হ্যা সূচক উত্তর দিলাম
স্যারঃ খাসিয়া পল্লীতে একটি বিখ্যাত কবর আছে।সেটা কার?
আমিঃ সরি স্যার
স্যার ঃ খাসিয়াদের ক্রাউন প্রিন্সের নাম কি
আমিঃ সরি স্যার
স্যারঃ আচ্ছা আপনিযে ঘুরাঘুরি করেন কোন জিনিসটাকে ফোকাস করেন?
আমিঃপ্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছুক্ষণ বললাম
স্যারঃ এটা খুবই ভালো।কিন্তু আশেপাশের মানুষজন সম্পর্কেও জানতে হবে।
আমিঃ আচ্ছা স্যার
স্যারঃ আচ্ছা আপনি দিনাজপুর কেন গিয়েছিলেন। (তখনকার দেয়া ভুল উত্তরের খেসারত )
আমিঃ আন্দাযে বলে দিলাম কান্তজীর মন্দির( কিছু করার ছিলো না সেসময়)
স্যার ঃ আপনি মুসলমান হয়ে সেখানে ক্যান গেলেন?
নাগরিক হিসেবে দায়িত্ব হ্যান ত্যান নানা কথা বললাম
স্যারঃ কিছুতেই মানলেন না। পরে নিজেই বললেন কান্তজীর মন্দিরের যে টেরাকোটা সেটা মুসলমানদের বানানো এজন্য নাকি মুস্লিমরা সেখানে যায়
স্যারঃ দেখেন মিঃ আবুল হোসেন আপনি অনেক জায়গায় ঘুরলেও আপনি জায়গাগুলোর দিকে শুধু তাকান সেগুলো দেখেন না। আপনি কি তাকানো আর দেখার ভিতর তফাত বুঝেন?
আমিঃ বললাম
স্যারঃ হ্যা এটাই। তারপর একজন বিখ্যাত ব্যক্তির এসম্পর্কে উক্তি নিয়ে নিজে নিজেই কিছুক্ষণ বুঝালেন আমাকে( যদিও বুঝি নাই কিছুই... )
এরপর এক্সটার্নাল ১ কে পাস করে দিলেন
এক্সটার্নাল ১ঃ বলেনতো বাংলাদেশের গণতন্ত্র সেরা নাকি ভারতের?
আমিঃ বাংলাদেশ স্যার
এক্সটারনাল১ ঃ উত্তর নিলাম আপনার কিন্তু ব্যাখ্যা করতে হবে কেন বাংলাদেশের গণতন্ত্র সেরা?
আমিঃ নিজের মত করে অনেককিছুই লজিক দেখালাম। এককেন্দ্রিক সরকার, ভারতের আয়তন ও ডাইভার্সিফাইড সমাজ ব্যাবস্থার কারণে সেখানে গণতন্ত্রের ছোঁয়া সবখানে পৌঁছায় না।
এক্সটার্নাল ঃ গণতন্ত্রের ছোঁয়া বলতে কি বুঝাতে চাইছেন।রাষ্ট্রবিজ্ঞানে এমন কিছু আছে বলেতো মনে হয়না আমার
বললাম একটা বানিয়ে দেখলাম উত্তর নিলো।
চেয়ারম্যান স্যার আরো কিছু শুনতে চাচ্ছিলেন তখন গণতন্ত্রের বর্তমান তুলনামূলক অবস্থা তুলে ধরে বুঝানোর চেষ্টা করলাম। স্যার বললেন এগুলাতো ট্রেন্ড বিদ্যমান ব্যাবস্থার মধ্যে আরো কিছু বলতে পারতেন।
এরপর চেয়ারম্যান স্যার বললেন আপনার ওভারওল সবই ঠিক আছে তবে আপনি আমাকে আপনার এমন একটা গুণের কথা বলেন যা আমি আর কারো মধ্যেই পাবো না। এটা বলতে পারলে আমি আপনাকে ফরেন দিয়ে দিবো( একবার ভাবলাম স্যার কি আমার রিটেনের নাম্বার নিয়ে বসে আছে কিনা)
যাই হোক ৩ বার সুযোগ দিলেন একবারো হ্যাপি করতে পারিনি...এখানে স্যার কে সবচেয়ে বেশি হতাশ করেছি( হয়ত টার্নিং পয়েন্ট এটাই ছিলো)
এক্সটার্নাল ২ঃ আচ্ছা আপনি বলেনতো জাতীয় শুদ্ধাচার কৌশলের কারণে কোনো পরিবর্তন কি আসছে?
বললাম। স্যার স্যাটিসফাইড
এক্সটার্নাল ২ঃ দেশের সামগ্রিক উন্নয়নে নন-ইকোনমিক ফ্যাক্টরের কি অবদান আছে? আগে বলেনতো ইকোনমিক ফ্যাক্টর কি?..
...বললাম।
এক্সটার্নাল ২ঃ এবার বলেন
বললাম এবং স্যার স্যাটিসফাইড।
...ইনটিগ্রিটি বলতে কি বুঝেন।এরমধ্যে আমার গলা শুকিয়ে কাঠ আর কথা বের হচ্ছিলো না।বের হতে পারলেই বাঁচি এমন মনে হচ্ছিলো। সরি স্যার বললাম
এক্স ২ঃ না আপনি এটাতে সরি বলতে পারেন না। ক্যাডার সার্ভিসে আসবেন আর এসবে সরি বলবেন তা হবেনা। পরে নিজেই বলে দিলেন দেখলাম।
আমি জ্বী স্যার জ্বী স্যার বলে গেলাম.....!!
এক্স২ঃ আচ্ছা পিএসসিতে কিভাবে আসছেন?
আমিঃ বললাম
এক্সঃ আচ্ছা আসেন তাহলে।
বের হয়ে যাচ্ছিলাম চেয়ারম্যান স্যার বললেন আপনার কাগজপত্র নিয়ে যান।
ভাইভা দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। কারণ বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি আর চেয়ারম্যান স্যার আমার উপর মোটেও স্যাটিসফাইড ছিলেন না।হয়ত এক্সটার্নাল দুজন স্যারের কারণে এযাত্রায় বেঁচে গেছিলাম।
যেভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম তার কিছুই কাজে আসে নাই।ঘুরাঘুরি নিয়ে চেয়ারম্যান স্যার অনেক পেঁচিয়েছেন। তবে স্যারের কাছ থেকে শিখেছি অনেক কিছু।অমায়িক একজন মানুষ তিনি।
ওভারালি এপেয়ার্ড দিয়ে দেয়া ৪০ বিসিএস ছিলো আমার জীবনে প্রথম এপ্লাই করা ও অংশগ্রহণ করা কোনো চাকরির পরীক্ষা।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।
মোঃ আবুল হোসেন
রাষ্ট্রবিজ্ঞান,ঢাকা বিশ্ববিদ্যালয় (সেশন ২০১৪-১৫)
সাধারণ শিক্ষা (সুপারিশপ্রাপ্ত)
৪০তম বিসিএস।
Free