Free

৪৭তম বিসিএস রিয়েল ভাইভা অভিজ্ঞতা - ৩৪

Administrator 28 July 2026
৪৭তম বিসিএস রিয়েল ভাইভা অভিজ্ঞতা - ৩৪
#৪৭তম_বিসিএস_ভাইভা_অভিজ্ঞতা
ডা. মাসুদ আলী ভাই
৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ৯০
৪৬তম বিসিএস লাইভস্টক ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ২৭
তারিখ: ১৪.০৬.২০২৬
বোর্ড: বিজ্ঞ সদস্য জনাব আফতাব হোসেন প্রামাণিক স্যার
সিরিয়াল: ১৩ (১৬ জনের মধ্যে)
সময়: আনুমানিক ১৩–১৫ মিনিট
পছন্দক্রম: পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ট্যাক্সেশন
রেজাল্ট: প্রশাসন ক্যাডারে ৯০তম

[মাঝেমধ্যে ১–২টি বাংলা প্রশ্ন ছাড়া পুরো ভাইভা ইংরেজিতে ছিল। স্যাররা খুব দ্রুত একের পর এক প্রশ্ন করছিলেন। ভাইভার যতটুকু মনে আছে, ততটুকুই শেয়ার করছি।]

অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সালাম দেওয়ার পর চেয়ারম্যান স্যার re-choice form জমা দিতে বললেন। এরপর সিটে গিয়ে বসতে বললেন।ধন্যবাদ দিয়ে সিটে বসলাম।

চেয়ারম্যান স্যার:

Question: Are you nervous? (Actually, due to hunger, I was a little bit nervous, as I hadn't taken breakfast that day.)

Answer: Sir, a little bit.

Question: I see that you have already been recommended for the BCS Livestock Cadre in the 46th BCS. So, you are not supposed to be nervous.

Answer: Sorry, sir.

Question: Which university did you study at?

Answer: Sir, Sylhet Agricultural University.

Question: What was your subject?

Answer: Sir, Veterinary, Animal & Biomedical Sciences.

Question: So, the Livestock Cadre is perfect for you, as you studied this subject for several years. Why are you seeking the Foreign Affairs Cadre?

Answer: Thank you, sir. You're right. However, I have an ambition to represent my country in the global arena. I also want to make a positive impact on our remittances, trade, and investment by strengthening bilateral and multilateral relationships with other countries.

Question: Is there no scope to represent the country in the Livestock Cadre?

Answer: Yes, sir. But the Foreign Affairs Cadre offers the opportunity to represent the country in comparatively broader domains.

Question: What do you think about the United Nations? Is it a successful or a failed organization?

Answer: Sir, considering the present scenario, I think it is not a successful organization because it has failed to stop the Russia–Ukraine war and the Iran–Israel conflict, among others.

Question: Is there no success of the UN?

Answer: Yes, sir. It helped end the Iran–Iraq War in 1988 through UNIIMOG. It has also played an important role in restoring peace in several African countries through peacekeeping operations.

Question: Then why did you first say that it is not a successful organization?

Answer: I'm extremely sorry, sir.

Question: Now tell me, is the UN a successful or a failed organization?

Answer: Sir, I think it's fifty-fifty.

Question: Fifty-fifty?

Answer: Yes, sir.

Question: Are you sure?

Answer: Yes, sir. I'm sure. (Hearing this, sir smiled.)

Question: Do you think political diplomacy is influenced by economic diplomacy?

Answer: Yes, sir. I think so.

Question: Argue your point.

Answer: Sir, for instance, China is investing heavily in many Asian, African, and Latin American countries as part of its economic diplomacy. Through these investments, China's soft power is becoming stronger day by day. Gradually, it is gaining greater political influence in those countries.

Question: মিখাইল গর্বাচেভ কে?

Answer: (আস্তে বলার কারণে শুনতে পাইনি।) সরি স্যার, প্রশ্নটা শুনতে পাইনি।

Question: মিখাইল গর্বাচেভের নাম শুনেছেন?

Answer: জি, স্যার। শুনেছি।

Question: তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

Answer: স্যার, তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন।

Question: তিনি কেন বিখ্যাত?

Answer: স্যার, তিনি Glasnost Policy গ্রহণ করেছিলেন। তিনি একটি অভিন্ন ইউরোপে বিশ্বাসী ছিলেন। পশ্চিমা আদর্শের সঙ্গে তাঁর নীতির মিল থাকায় পশ্চিমা বিশ্বে তিনি ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত ছিলেন।

Question: For this, has he received any prize, such as the Nobel Prize?

Answer: Sir, I think he has not.

Question: "I think" বলবেন না। আপনি কি নিশ্চিত?

Answer: Sorry, sir. I'm not sure.

Question: He introduced another policy. What is that?

Answer: Sorry, sir. I can't recall it at this moment.

Question: You mentioned the Glasnost Policy. What does it mean?

Answer: Sir, as far as I know, it means openness and transparency in government, freedom of expression, and open dialogue.

এরপর চেয়ারম্যান স্যার External-1 স্যারের দিকে ইঙ্গিত করলেন।

External-1:

Question: ষাটের দশক ও সত্তরের দশকে NASA চাঁদে অনেক চন্দ্রযান পাঠাত এবং বেশিরভাগই সফল হতো। বর্তমানে চন্দ্রযান পাঠাতে আগের মতো সফল হচ্ছে না কেন?

Answer: স্যার, এটি মূলত দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও অগ্রাধিকারের ওপর নির্ভর করে... (স্যার আমাকে থামিয়ে দিলেন।)

Question: I mentioned NASA.

Answer: I'm extremely sorry, sir.

Question: Okay. Mention some non-state actors related to climate change.

Answer: Sir, IPCC... (Sir stopped me)

Question: IPCC?

Answer: I'm extremely sorry, sir. IPCC is an intergovernmental organization. Some non-state actors are Greenpeace, World Resources Institute (WRI), and WWF.

Question: What are Carbon Credit and Carbon Tax? Are they the same?

Answer: Sir, a carbon credit is a certificate that represents the right to emit one metric ton of carbon dioxide or its equivalent greenhouse gases.
A carbon tax is a tax imposed by governments on carbon emissions from fossil fuels to encourage lower greenhouse gas emissions.
So, they are not the same, sir.

এরপর External-1 স্যার External-2 স্যারের দিকে ইঙ্গিত করলেন।

External-2:

Question: Do you think the present relationship between Bangladesh and India is satisfactory, or is there scope to strengthen it?

Answer: Sir, I think the present relationship between Bangladesh and India is not up to the mark. There is significant scope to further strengthen the bilateral relationship between the two countries.

Question: How?

Answer: Sir, first of all, India should stop illegal push-ins along the Bangladesh–India border. Water-sharing issues should be resolved. Border killings must stop, and the trade deficit should be reduced.

Question: ভারতের সঙ্গে এসব ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে তার bargaining power ব্যবহার করতে পারে?

Answer: স্যার, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো শিলিগুড়ি করিডোর (Chicken's Neck Corridor)-এর মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত।
বাণিজ্য, পরিবহন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এসব রাজ্যকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ট্রানজিট সুবিধা প্রদান করতে পারে।
এ ছাড়া, বঙ্গোপসাগরের উপকূলে আমাদের কৌশলগত অবস্থানের কারণে নেপাল, ভুটান এবং ভারতের Seven Sisters অঞ্চলের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তাদের বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
এভাবে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধাকে বাংলাদেশ একটি কার্যকর bargaining tool হিসেবে ব্যবহার করতে পারে।

Question: আচ্ছা, ডেইরি ইন্ডাস্ট্রিতে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ নই কেন?

Answer: স্যার, আমাদের দেশে যে exotic breeds আনা হয়, তারা তাদের নিজস্ব পরিবেশে সর্বোচ্চ উৎপাদন দেয়। কিন্তু আমরা সেই পরিবেশ পুরোপুরি নিশ্চিত করতে পারি না।
এ ছাড়া, খামারিদের পর্যাপ্ত জ্ঞান, বিনিয়োগ ও আধুনিক ব্যবস্থাপনার অভাব, রোগের প্রাদুর্ভাব, সরকারি প্রণোদনার সীমাবদ্ধতা এবং calf mortality বেশি হওয়ায় দুধের উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায় না।

Question: আচ্ছা, আমরা নিউজিল্যান্ড থেকে অনেক দাম দিয়ে গুঁড়ো দুধ আমদানি করি। আমরা নিজেরা কেন গুঁড়ো দুধ উৎপাদন করি না?

Answer: স্যার, আমরা করি, তবে পর্যাপ্ত পরিমাণে নয়। কারণ দেশে মানসম্মত কাঁচা দুধের ঘাটতি রয়েছে। এছাড়া production cost বেশি, collection ও cold-chain infrastructure দুর্বল এবং large-scale investment-এর অভাব রয়েছে। তাই অভ্যন্তরীণ চাহিদা পূরণে নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশ থেকে গুঁড়ো দুধ আমদানি করতে হয়।

এরপর চেয়ারম্যান স্যার বললেন, "Your viva is over. Take your documents. Wish you all the best."
আমি ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে বের হয়ে আসছিলাম। তখন External-1 স্যার জিজ্ঞেস করলেন, বর্তমানে আমি কিছু করছি কি না। আমি বললাম, আমি টিউশনি করি। স্যার বললেন, "আচ্ছা, বুঝতে পারছি।"
এরপর সবাইকে সালাম জানিয়ে আমি ভাইভা বোর্ড থেকে বের হলাম।

ডা. মাসুদ আলী
৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ৯০
৪৬তম বিসিএস লাইভস্টক ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ২৭