Free

আসমা উল হুসনা মৌসুমী এর ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
৪০তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
আসমা উল হুসনা মৌসুমী এর ভাইভা অভিজ্ঞতা
বোর্ড ঃbkb sir
সময়ঃ১০/১২ মিনিট
চয়েজঃএডমিন,কাস্টমস,ট্যাক্স,নিরীক্ষা, ইকনমিক।
সাব্জেক্টঃফিজিক্স,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখঃ২৫/০১/২০২২
চে স্যারঃবসতে বলল ধন্যবাদ দিয়ে বসলাম।
what is your name? Where are you from?
আমিঃ বললাম,দিনাজপুর।
চে স্যারঃ What are you doing now?
Me:answered
চেঃ
What is your 1st,2nd.....6th choice?
আর বললেন আপনার তো সাব্জেক্ট ফিজিক্স তাহলে এত ইকনোমিক রিলেটেড সব কেন চয়েজ? সবগুলোই ইকনমিক কেন??কেন?
আমিঃ সত্যি টাই বললাম "সিনিয়রদের পরামর্শ নিয়ে চয়েজ দিয়েছি " কেন যে বললাম এটা আমি নিজেই জানিনা।পুলিশ,পররাষ্ট্র
চয়েজে ছিল না স্যার হয়ত এটা পছন্দ করে নি তাই কড়াভাবে জিজ্ঞেস করাতে আমি নারভাস হয়ে পড়ি,উনি নিজেই পুলিশে ছিলেন।
চেঃ what is your hobby?
বলি বই পড়ি,গান শুনি।
চেঃআমি জানতে চাই আপনার সংস্কৃতির কোন দিকে আগ্রহ যেমন গান,নাচ,সাহিত্য,....
আমিঃ বললাম গান শুনতে পছন্দ করি।বই পড়ি।
চেঃ এবার বললেন আপনি ১টা মুক্তিযুদ্ধ ভিত্তিক, ১টা দেশপ্রেম,১ টা রবীন্দ্রনাথের, নজরুলের আর গণসংগীত বলবেন?
এই সিরিয়াল এই বলুন।
আমিঃস্যার গেয়ে শোনাব কি?
চেঃ না এমনিই বলুন,,
এগুলো কুইজের মত জিজ্ঞেস করেছিলেন।আমিও দ্রুত বলছিলাম।উনি দ্রুত উত্তর দেয়া পছন্দ করেন।আর সংস্কৃতি মনষ্কতা স্যার পছন্দ করেছেন হয়ত।
আমিঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সেই রেললাইনের ধারে বলাতে বললেন না মুক্তিযুদ্ধকালীন বলুন তারপর আমি
১) পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল
বলেছি উনি নিয়েছে,
২)আমি বাংলায় গান গাই,বাংলার গান গাই- দেশাত্মবোধক
৩)আমারো পরাণ যাহা চায়-রবীন্দ্র
৪)বেল ফুল এনে দাও- নজরুল
সব গুলো গান বলার পর আমি গন সংগীত বলতে চল চল চল বললে উনি বলেন এটা গণ সংগীত নয়,এটার স্টেটাস আছে তাহলে বলেন আসলে চল চল এটা কি? রচনা কার?(গণ কে রণ শুনার ফল,আর গন সংগীত আমার জানাও নেই)
আমিঃ রণ,নজরুল।
চেঃ ব্যাক্তিগত প্রশ্ন করলেন,হাসবেন্ড কি করে,বাচ্চা আছে কি না,কত বয়স?
আমিঃএডুকেশন ক্যাডারে আছেন।৩.৫ বছর।
চেঃ
বললেন আপনাকে জাস্ট ১ দিনের জন্য রংপুরের ডিসি করলে কি করবেন? অনলি ১ দিন?
আমিঃ আমি বলেছি অবকাঠামোগত উন্নয়ন করব,নারীদের নিয়ে কাজ করব,বাল্যবিবাহ, যৌতুক বন্ধে সেমিনার করব।
উত্তর নিলেন,
উনি প্রথম এক্স কে রেফার করলেন।দ্রুত প্রত্যুতপন্নমতিতা স্যার পছন্দ করেন।
এক্স১ঃআপনি বনলতা সেন কে চেনেন?
কে লিখছে,জন্ম কোথায়?
আমিঃ জীবনানন্দ, বরিশাল।
এক্সঃ জসীম উদ্দীন এর লিটারেরি ওয়ারক বলুন।
আমিঃ নক্সী কাথার মাঠ,ধানখেত,রূপবতী,সূচয়নী অনেক গুলা বলার পর,উনি বললেন কবর আছে তো,আবৃত্তি করতে পারবেন।?
আমি বললাম পারব স্যার, শুনালাম।আবৃত্তি শুনে খুশি হলেন।
এবার ফিজিক্স শুরু করলেন
প্লবতা কি? কে ধারণা দেন?
আমিঃ বললাম।
এক্সঃপড়ন্ত বস্তুর সূত্র বলুন,কে দেন?
কি কি আছে, কিছু আলোচনা।
আমিঃ বললাম।
এক্সঃপ্রাস কি?মুক্তিবেগ কি? সাই কি?
আমিঃ সুন্দর করেই বলেছি।
এক্সঃ বাস্তব উদাহরণ দিন?
এক্সঃআপনার দিনাজপুরের tourist spot বলেন?
আমিঃ কান্তজীউ,রামসাগর,সিংরা ফরেস্ট etc etc ,
চেঃকান্তজীউ এর ইতিহাস জানতে চাইলেন।
আমি বলার পর
উনি মোটামুটি খুশি হয়ে রেফার করলেন ২ কে,
এক্স২ঃ আপনার পড়ন্ত বস্তুর সূত্র কোন মাধ্যমের জন্য
তিনি আর কি কি প্রমান করেন?
আমিঃ বায়ুশূন্য মাধ্যমে।
এক্স২ঃসুর্য পৃথিবীর চারদিকে ঘোরে না পৃথিবী?এ সংক্রান্ত অতীত -বর্তমানের মতবাদ বলেন?
বলার পর
copernicus জানতে চাইলেন,কে উনি?
কি বলেছেন?
কিভাবে প্রমাণ করলেন।?
পদার্থের ইতিহাস বলতে যা বুঝায় জানতে চাইলেন?
গ্যালিলিওর মতবাদ কি?
আমিঃবললাম
এক্স২ঃএটির আধুনিক ধারনা কে দেন?
আমিঃএই ১ মাত্র প্রশ্ন যেটায় আমি সরি বলেছি।
উনি বলে দেন নিউটন!
নিউটন বলাতে বলেন উনার উল্লেখযোগ্য আবিষ্কার বলুন।
হকিং এর অসুখ কি ছিল?
আমিঃ সব বলায় খুশি হয়ে বলেন এগুলো আপনার পাঠ্য বইয়ে কি ছিল?ইতিহাস টাইপ প্রশ্ন পারায় উনি বলেন।এগুলা কোথায় পড়েছেন?
এরপর কাগজ নিয়ে আসতে বলেন।আমি নিয়ে আসার সময় বেস্ট উইস ফর ইউ বলেন।।এক্স স্যার রা অনেক সন্তুষ্ট ছিলেন শুধু চেয়ারম্যান স্যার কে নিয়ে ভয়ে ছিলাম।উনি অনেক স্ট্রিক্ট ছিলেন।কাগজ নিয়ে পিছনে হেটে এসে সবাইকে সালাম দিয়ে বের হয়ে যাই।
ভাইভার সব ম্যানার খুব ভালোমতই পালন করতে পেরেছিলাম। আর উনারা শুধু পড়াশোনা দেখেননি সংস্কৃতিমনষ্কতা দেখে খুশি হয়েছিলেন।পদার্থবিজ্ঞান এর ছাত্রী হয়েও সাহিত্যের পরখ কেন করলেন বুঝিনি ।তবে এটিই আমার কাজে দিয়েছে(গান,আবৃত্তি)।তবে কেন ইকনমিক্স রিলেটেড চয়েজ দিলাম এই প্রশ্নের উত্তরের জন্য চিন্তায় ছিলাম।তবে হয়ত উনারা সত্য বলাটা
ভালোভাবেই নিয়েছিলেন।ভাইভার দিন যারা ছিলেন দেখেছেন আমি খুব রিলাক্সড ছিলাম।অনেক গল্প করেছি রুমের বাইরে।দুশ্চিন্তা ভালো কিছু বয়ে আনে না।আল্লাহ্পাকের অশেষ রহমতে প্রশাসনে সুপারিশপ্রাপ্ত(১৭৬ তম)
সবাই দোয়া করবেন।ভাইভার সময় এই গ্রুপ থেকে অনেক সাহায্য নিয়েছি তারই দায়বদ্ধতা থেকে শেয়ার দিলাম।