৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা।
বোর্ডঃ শ্রদ্ধেয় সোহরাব হোসাইন স্যার।
তারিখঃ ২৮.০৯.২০২১
চয়েজঃ অডিট এন্ড একাউন্টস, এডমিন, পুলিশ.....
শিক্ষা প্রতিষ্ঠানঃ ঢাকা কলেজ (অর্থনীতি)
আসতে পারি স্যার বলে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সামনে গিয়ে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বলার মাধ্যমে ভাইভা শুরু হল।
চেয়ারম্যান স্যারঃ
★ আপনার নামে বিখ্যাত কে আছে?
উঃ করার পর স্যার স্মিত হেসে বললেন, "আপনাকে রিলাক্স হবার জন্য এই প্রশ্ন"
★ আপনার প্রথম চয়েজ কী?
আমিঃ অডিট এন্ড একাউন্টস বললাম।
চেয়ারম্যান স্যারঃ এই ক্যাডারের সর্বোচ্চ পদ, বর্তমানে কে আছেন, পদসোপান?
★পদসোপান বলার মাঝেই পরবর্তী প্রশ্ন কেন ফার্স্ট চয়েজ?
আমিঃ উত্তর করলাম । উত্তরের শেষ অংশ থেকে প্রশ্ন দুর্নীতি দমনে সরকারের ভূমিকা।
Ex-1 স্যারঃ TI, Ombudsman, Audit এর কর্মপদ্ধতি, সংসদীয় স্থায়ী কমিটি ইত্যাদি বিষয়ক প্রশ্ন।
★ TIB এর রিপোর্টকে আপনি কিভাবে দেখেন?
Ex-2 স্যারঃ বাজেট, বাজেট কারা প্রণয়ন করে?
★ এলডিসি উত্তরনের সুবিধা /অসুবিধা সংক্তান্ত প্রশ্ন। ★এডাম স্মিথের বিখ্যাত বই, পটভূমি, অদৃশ্য হাত কী ইত্যাদিসহ বেসিক কিছু প্রশ্ন।
★ বাংলাদেশের অর্থনৈতিক ব্যাবস্থা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন।
ফলাফল : অডিট এন্ড একাউন্টস ক্যাডার (মেধাক্রমঃ ০২)
Free