#ভাইভা_অভিজ্ঞতা
তারিখঃ ১০ অক্টোবর, ২০২১
বোর্ডঃ শ্রদ্ধেয় শাহজাহান আলী মোল্লা স্যার
সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
চয়েজ: অ্যাডমিন, পুলিশ, নিরীক্ষা ও হিসাব,..........
সময়ঃ ২০ মিনিট
[১. অভিজ্ঞতা খুব ডিটেইলে লিখার চেষ্টা করেছি তাই পোস্ট বড় হবে। চাইলে ইগনোর করতে পারেন।
২. বোর্ড অত্যন্ত ফেন্ডলি ছিল। শাহজাহান আলি মোল্লা স্যারকে কেন জানি আমার খুব ভাল লেগেছে। উনি বাবা বাবা করে ডেকে কথা বলেছেন। এক্সটার্নাল ২ জন স্যারও খুব ফ্রেন্ডলি ছিলেন।
৩. বোর্ডে আমি একমাত্র নারী পরীক্ষার্থী ছিলাম। তাও ১৫ জনের মাঝে সিরিয়াল ১৪। তাই নারী বিষয়ক প্রশ্ন বেশি ছিল বলে মনে হয়।]
আমিঃ স্যার, আসতে পারি?
স্যারঃ হ্যাঁ, আসো, বস।
এরপর রুমে ঢুকে চেয়ারম্যান স্যার আর দুইজন এক্সটার্নাল স্যারকে আলাদা করে সালাম দিয়ে বসলাম।
শাহজাহান স্যার আমার ডিটেইলস বলতে লাগলেন।
আমি জি স্যার বলে বলে সম্মতি দিলাম।
স্যার জিজ্ঞেস করলেন কোন জব করি কী না।
বললাম, না স্যার, এখনো জব করছি না।
স্যার বললেন, এখনো কিছু করছ না?
বললাম, না স্যার। আমি ২০১৫ তে পাস করেছি....এরপর আরো বলতে যাব যে দেশের বাইরের যাওয়ার এটেম্পট নিয়ে হয়নি, কিন্তু তখনি স্যার বললেন, ২০১৫ সাল তো অনেকদিন আগে, এটাই কী প্রথম বিসিএস?
: জি স্যার।
-> এর আগে বিসিএস দাওনি কেন?
: স্যার, এর আগে বিসিএস এর ব্যাপারে সেভাবে জানতাম না। পরে যখন জেনেছি তখন থেকেই চেষ্টা করছি।
->আচ্ছা, প্রশাসন তোমার প্রথম চয়েজ, আচ্ছা বাবা বলতো প্রশাসন ক্যাডার কী কাজ করতে হয়?
: বললাম।
-> আচ্ছা কেন্দ্রীয় প্রশাসনের কাঠামোটা বলতে পারবে?
: বললাম।
-> প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটি জান?
: স্যার, মন্ত্রিপরিষদ সচিব।
-> প্রশাসনে তোমার পরিবারে আরো কেউ আছেন?
: না স্যার, পরিবার থেকে কেউ নেই।
-> তুমি তো একজন নারী। তুমি কী বলতে পারবে বর্তমান সরকার নারী ক্ষমতায়নে কী কী করেছেন?
: অনেকগুলো পয়েন্ট বললাম যেমনঃ
সংবিধানের ১৫ ও ১৭ তম সংশোধনী,
স্থানীয় সরকার আইন সমূহে নারীদের জন্য ৩০% সংরক্ষিত আসন, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ অনুযায়ী একজন মহিলা ভাইস চেয়ারম্যান এর পদ তৈরী, ইউনিয়ন ডিজিটাল সেন্টার করা হয়েছে সারাদেশে যার প্রতিটিতে একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি একজন নারী উদ্যোক্তাকেও কাজ দেয়া হয়েছে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক, ২০১০ সালে পুলিশের শান্তিরক্ষী মিশনে নারী পুলিশ প্রেরণ, বাল্যবিবাহ নিরোধ আইন, নারী নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা ফলে নারীর নিরাপত্তা বেড়েছে।
-> ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেছ?
: না স্যার যাওয়া হয়নি।
-> যাওনি কেন? গেলে নিজ চোখে দেখে আসতে পারতে।
: সরি স্যার, আমার যাওয়া উচিত ছিল। যাওয়া হয়নি স্যার।
-> ইউনিয়ন পরিষদ আইনে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
: বললাম, ৩ টি।
এবার একজন এক্সটার্নাল স্যার প্রশ্ন করলেন,
-> Do you know Malala Yusufjai?
: Yes Sir. She is an woman activist who works for women education and she is a Noble Prize Laureate.
-> Can you tell me the name of any woman Noble Laureate in this sub-continent?
: Sir, Malala Yusufjai.
-> Anyone else?
: I thought Sir was asking me about Asian woman Noble Laureate, so I told about Dr. Shirin Ebadi from Iran.
-> No no, from this sub-continent.
: I am sorry, Sir. I don't know.
Sir didn't tell anything else.
Then external-2 started asking question.
-> Do you know, who is the pioneer of women education in this sub-continent?
: Yes Sir, Begum Rokeya.
-> আচ্ছা, উনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তুমি কী স্কুলের নাম আর স্থানটা বলতে পারবে?
:বললাম, সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল, ভাগলপুরে প্রতিষ্ঠা করেছিলেন।
-> ব্রিটিশবিরোধী আন্দোলনে একজন বিখ্যাত নারী যোদ্ধার নাম বলতে পারবে?
: বললাম, প্রীতিলতা।
-> তিনি একটা অপারেশন চালিয়েছিলেন। কোথায় আর কেন?
: স্যার চট্টগ্রামে তিনি একটি অপারেশন চালান (পাহাড়তলী নামটা বলতে পারিনি, স্যার বলে দিয়েছেন পরে)। অপারেশনটি কী ছিল সেটি বলতে পারছি না স্যার।
এরপর আবার এক্সটার্নাল-১।
-> আচ্ছা, আফগানিস্তানে নারীদের বিষয়ে কী হচ্ছে সেগুলো তো দেখছ। নারীদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মতামত কী?
: বললাম, স্যার আফগানিস্তানে নারীদের অবস্থা কেমন তার একটা ডেমোন্সট্রেশান আমরা আগেও দেখেছি ১৯৯৬ সালে। এরপর এখন যখন আবার তালেবান ক্ষমতায় আসলো তখন মন্ত্রিসভায় কোন নারীকে রাখা হয়নি। আবার, তালেবানের একজন মুখপাত্র বলেছেন, দেশ চালানো নারীদের কাজ নয়। তাই নারীদের অবস্থা সম্পর্কে আমি খুব একটা আশাবাদী নই। তবে আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী....
-> পররাষ্ট্রনীতির কথা আপাতত বাদ। তুমি তোমার নিজস্ব মতামত বল।
: আচ্ছা স্যার। তালেবান বলেছে নারীদের জন্য ইসলামিক শরীয়া মোতাবেক পরিবেশ তৈরী করে কাজের সুযোগ দিবে। এখন সেই পরিবেশ কবে নাগাদ তৈরী হবে সেটি পরিষ্কার নয়। আর তাদের ইসলামিক শরীয়ার তাদের নিজেদের ব্যাখ্যা কতটুকু সঠিক সেটিও বিবেচনার বিষয়। আমার কাছে তাদের ব্যাখ্যা অত্যন্ত এক্সট্রিম মনে হয়। তাই আমি আসলে আফগানিস্তানের নারীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নই।
-> তুমি কী আমেরিকান দখলে যখন নারীদের পরিস্থিতি ছিল সেটা সাপোর্ট কর নাকি তালেবানের সময়কার নারীদের পরিস্থিতি সাপোর্ট কর?
: স্যার, এ দুটো যদি অপশন হয় তাহলে আমেরিকার দখলের সময়কার আফগান নারীদের পরিস্থিতিকে সাপোর্ট করি।
-> তার মানে তুমি দখলদারিত্বকে সাপোর্ট করছ?
: হাসি দিয়ে বললাম, না স্যার, দখলদারিত্ব সাপোর্ট করছিনা। বরং সে সময়কার নারীদের পরিস্থিতিকে সাপোর্ট করছি।
এক্সটার্নাল-২ বললেন,
-> তাহলে তুমি একটা মডারেট স্টেট চাচ্ছ?
: জি স্যার, আমি মডারেট স্টেট চাচ্ছি আফগানিস্তানে।
-> আচ্ছা।
এবারে চেয়ারম্যান স্যার বললেন,
-> তুমি দাঁড়াও।
: দাঁড়ালাম।
-> মনে কর তুমি একটা জেলার জেলা প্রশাসক। ২৬ মার্চের একটা অনুষ্ঠান হবে শিশু কিশোরদের নিয়ে। সেখানে তোমাকে বক্তব্য রাখতে হবে। তুমি একটা বক্তব্য রাখ।
: বক্তব্য শুরু করলাম। ৩ মিনিটের মত মনে হয় বলেছি।
তখন স্যার বললেন,
-> বক্তব্য শেষ করার জন্য আরো দুই মিনিট দিলাম। বক্তব্য শেষ কর।
: আমি বক্তব্য কিভাবে শেষ করব বুঝে উঠতে পারছিলাম না। তাই বলে যাচ্ছিলাম যা মাথায় এসেছিল।
পরে শাহজাহান স্যার দুই মিনিট শেষ হলে থামিয়ে দিয়ে বললেন,
-> তোমাকে বক্তব্য শেষ করার জন্য দুই মিনিট সময় দিয়েছিলাম। বক্তব্য শেষ করতে পারতে এভাবে.... (স্যার বক্তব্য কিভাবে এন্ডিং দেয়া যায় সে বিষয়ে কিছুক্ষণ বললেন।)
: সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি।
তারপর স্যার বললেন কাগজপত্র নিতে এক্সটার্নাল-২ স্যারের থেকে।
কাগজ নিয়ে চলে আসব এসময় শাহজাহান স্যার আবার দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে পোস্টিং দিলে কি কাজ করতে পারবা? গ্রামে পোস্টিং হবে কিন্তু।
হাসি দিয়ে ১০০% কনফিডেন্স নিয়ে বললাম, জি স্যার পারব, কোন সমস্যা নেই।
স্যার বললেন, পোস্টিং কিন্তু ময়মনসিংহে হবে না। অন্য জায়গায় গ্রামে পোস্টিং হবে। পারবা?
আবারো হাসি দিয়ে জোর দিয়ে বললাম, জি স্যার পারব, কোন সমস্যা নেই।
স্যার বললেন, খাগড়াছড়িতে দিলে?
বললাম, কোন সমস্যা নেই স্যার।
স্যার বললেন, তুমি কি ম্যারিড?
হাসি দিয়ে বললাম, স্যার ম্যারিড ছিলাম। কয়েক বছর আগে সেপারেশন হয়েছে।
স্যার বুঝলেন। বললেন, ছেলেমেয়ে আছে?
বললাম, না স্যার, ছেলেমেয়ে নেই।
স্যার বললেন, তাহলে বাবার কাছেই আছ?
হাসিমুখে বললাম, জি স্যার।
শাহজাহান স্যার এবারে বললেন, আচ্ছা ঠিকাছে তুমি আসতে পার।
আমি সবাইকে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম।
এই ছিল ভাইভা অভিজ্ঞতা।
শেষে কিছু পারসোনাল প্রশ্ন ভেবেছিলাম এখানে লিখব না। পরে মনে হল, সম্পূর্ণটা নিয়েই আসলে ভাইভা। লিখলে সম্পূর্ণটাই লিখা উচিত।
ফলাফলঃ ৪০ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ১০৭ তম
Free