Free

৪০তম বিসিএস এ পুলিশ ক্যাডারের সুপারিশ প্রাপ্ত সঞ্জীব দেব এর ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
৪০তম বিসিএস এ পুলিশ ক্যাডারের সুপারিশ প্রাপ্ত সঞ্জীব দেব এর ভাইভা অভিজ্ঞতা:
ইংরেজি বিভাগ (২০১২-১৩)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
চেয়ারম্যান স্যার:
সঞ্জীব দেব? সাস্ট, সিলেট থেকে, প্রথম চয়েস এডমিন, ২য় পুলিশ, শেষে 610 ( এডুকেশন)
কিছু করছো বাবা?
না স্যার বেকার? ( অনার্স ২০১৬)
৫ বছর ধরে বেকার?
আপনার বাবার কি অনেক টাকা?
স্যার সেশন জ্যাম ছিল সেজন্য ২০১৯ এ রেজাল্ট দিয়েছে। কিন্তু এক্সাম তো শেষ হয়েছে ২০১৮..
প্রতিদিন কয় ঘণ্টা পড়ো?
৮-১০ ঘণ্টা( ১/২ ঘণ্টা পড়তাম বাড়িয়ে বললাম)
তাহলে ৫ বছরে কয় ঘণ্টা পড়লেন?
আচ্ছা আপনার বাড়ি হবিগঞ্জ, সবচেয়ে বড় গ্রাম কোনটা পৃথিবীর? বানিয়াচং
কালিকা প্রসাদের নাম শুনছেন?
আমি: উনি জমিদার,
না।
স্যার ব্যবসায়ী,
স্যার: না।
আমি উত্তর জেনেও বলতে পারিনি।
স্যার আসলে দোহার ব্যান্ডের গায়ক শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্যের কথা বলছেন, আমি বুঝিনি।
আচ্ছা আপনি তো সিলেটের। সিলেট কোন নাম থেকে এসেছে।
স্যার শ্রীহট্ট।
শ্রীহট্ট অর্থ: জানিনা স্যার।
আচ্ছা সিলেটে দুজন বিখ্যাত শিল্পী একজন হাসন রাজা, আরেকজন? স্যার শাহ আবদুর করিম। আরেকজন আছেন বলেন,
স্যার রাধারমন দত্ত।
হ্যাঁ ঠিক।
চেয়ারম্যান স্যার ১ম এক্সটার্নাল স্যারকে বললেন আচ্ছা স্যার আপনি জিজ্ঞেস করেন।
১ম এক্সটার্নাল
your subject : চেয়ারম্যান স্যার বললেন, স্যার ইংলিশ।
I said : sir English.
--good good.
You said that you were at home during covid.
tell us how you enjoyed your time with brother, sisters and family.
--- I came back to my home during the mid of 2020.
At that time I started rope top flower garden, I went for singing and flute playing..
Which flower you like most: sir marigold. what? marigold. oh, nice.
Research said that during pandemic there was violence against women.
what is the cause?
--sir during covid husband wife stayed together for 24 hours. so they could discover every single mistakes and shortcomings. Earlier they spent few time that's why violence was not high.
okay, why does it happen?
sir due to male domination over women. men imposed his ideas on women.
okay in Europe?
In Europe also sir, because human mentality is same..
okay Why do you want to come to Administration? অনেকে অনেক কিছু বলে explain in 2/3 lines.
Sir, my mother has been working in UNO Office as office assistant, from the very childhood I wanted to be an officer like her. I am inspired..
examiner stopped me.
okay, what should be your commitment to the society for girls if you come to admin?
sir, I will go for counselling the parents so that they can educate their children, specially girls, so that they can serve the country.
3rd external
ঢাকা শহরে কোন কোন মেগা প্রজেক্ট আছে?
স্যার মেট্রো রেল
মেট্রো রেল কি মেগা প্রজেক্ট?
স্যার বলে আমতা আমতা করলাম।
স্যার পদ্মা সেতু। এটা কি ঢাকা শহরে? স্যার মাওয়া তে।
আচ্ছা ৫৪ কি? অনেক ভেবে ৫৪ নির্বাচন, ৫৪ অনুচ্ছেদ মনে পড়েনি। পরে বললাম
স্যার একটা সংখ্যা।
না। আরে clause clause
হ্যাঁ স্যার পুলিশের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার ক্ষমতা।
এটা কি সাপোর্ট করেন?
স্যার কিছু কিছু ক্ষেত্রে এটা দরকার। যুক্তিসঙ্গত কারণ থাকা সাপেক্ষে গ্রেফতার করা যেতে পারে। ডিপ্লোমেটিক উপায়ে কী জানি কইলাম।
শেষে বললেন তোমার প্রথম চয়েস তো ফরেন।
আমি বললাম, না স্যার বিসিএস এডমিনিস্ট্রেশন।
ওকে বাবা আসো তুমি।
ফলাফল : ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। মেধাক্রম ৬৭। প্রথম বিসিএস ছিল।