Free

Ahmed Ove Piru এর ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
৪০তম বিসিএস এ অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত Ahmed Ove Piru এর ভাইভা অভিজ্ঞতা
বোর্ডের নামঃঅধ্যাপক নূরজাহান বেগম
তারিখঃ২৯/০৯/২০২১
সিরিয়ালঃ ১ম
চয়েসঃপররাষ্ট্র,প্রশাসন,পুলিশ,কাস্টমস,অডিট,...
চেঃনাম কি?
আমিঃ
চেঃপড়ালেখা করেছেন কোন সাবজেক্টে?এখনত এই সাবজেক্ট EEE হয়ে গেছে?আর কোন ভার্সিটিতে আছে APEE?
আমিঃউওর
চেঃকোথায় চাকুরি করেন?কি কাজ করতে হয়?
আমিঃউত্তর
চেঃনিঊটনের তৃতীয় সুত্রের প্রমান দেন?
আমিঃদিলাম
এক্স১ঃবিবৃতি দেন।
আমিঃদিলাম
এক্স১ঃইংলিশে বলেন
আমিঃবললাম
এক্স১ঃনিউটনের মহাকর্ষ বল আবিষ্কারের যে ঘটনা সেটা জানেন?
আমিঃজানি।
এক্স১ঃবলেন?
আমিঃবললাম।
এক্স১ঃমহাকর্ষ কী?
আমিঃবললাম
চেঃমহাকর্ষ বলের উদাহরণ দেন?
আমিঃদিলাম।সাথে অভিকর্ষ ও ব্যাখা করলাম।
চেঃ বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয়?
আমিঃ বললাম
চেঃকি কি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদিত হয়?
আমিঃ
পরমানু বিদ্যুত কিভাবে উৎপাদিত হয়?
ঐ বিক্রিয়াটার নাম কী?
তেজস্ক্রিয় কী?পদার্থ কি কি দিয়ে গঠিত?
এক্স রে, গামা রে, আল্ফা রে এর ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন?
আমিঃ
চেঃপারমানবিক কেন্দ্র বিষ্ফোরণ ঘটলে কি কি প্রতিক্রিয়া দেখা দিবে?
আমিঃ
চেঃএর কি ভাল ব্যবহার নাই?
আমিঃ
এই বিষয়ে আর ও কিছু প্রশ্ন
আমিঃ
এক্স১ঃবঙ্গবন্ধু জাতিসংঘের কোন অধিবেশনে প্রথম ভাষন দেন?প্রধানমন্ত্রী কততম অধিবেশনে সম্প্রতি ভাষন দেনঃ
আমিঃ
এক্স১ঃদুই ভাষনের মধ্যে মিল কোথায়?
আমিঃউত্তর
এক্স১ঃএই ভাষনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি?
আমিঃ
এক্স১ঃবঙ্গবন্ধু কী কী আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন?
আমিঃ
এক্স১ঃজুলিও কুরি কে?
আমিঃকনফিউজড ছিলাম।এক্স২ ক্লু দিল আপনার সাব্জেক্টের সাথে সম্পর্ক আছে?
আমিঃউত্তর দিলাম।
এক্স২ঃWhat is the difference between Economic diplomacy and commercial Diplomacy?
আমিঃআমতা আমতা করে ইংলিশ বললাম। Economic Diplomacy conducts by focusing on economics
এক্স২ঃEconomics?
আমিঃ না স্যার ইকোনোমি
এক্স২ঃআর কমার্শিয়াল ডিপ্লোম্যাসি?
আমিঃবললাম Based on trade.
এক্স২ঃ আর ও প্যাচাইলেন।
আমিঃবলার চেষ্টা করতেছিলাম।
কিন্তু চেয়ারম্যান স্যার বাঁচায় দিলেন।
চেঃইংলিশে বললেন ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
আমিঃভাবতেছিলাম কি বললো তখন বললেন বাংলায় বলেন?
আমিঃনিজের দক্ষতা, যোগ্যতা,সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে এমন উচ্চতায় নিতে চায় যাতে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমাকে নিয়ে গর্ব করতে পারে।পরিবার,সমাজ ও রাষ্ট্র এর কিছু করতে চায়।
চেঃনিজের কোন চাহিদা নাই?শুধু পরিবার,সমাজ,আর রাষ্ট্র?
আমিঃপরিবার,সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু করতে পারাতেই আমার ব্যক্তিগত অর্জন।এছাড়া ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য কোন চাওয়া নেই।
চেঃজাতীয় চার নেতার নাম বলেন বলতে গিয়ে বলতেছেন স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনবার্সন মন্ত্রনালয়ের মন্ত্রী কে ছিলেন?
আমিঃপ্রথমে সৈয়দ নজরুল বলে সরি বলি এর পর নাম বলি।
চেঃআপনি রাজশাহী তে পড়ছেন তাই জিজ্ঞাসা করলাম।
চেঃবাড়ি কোথায়?
আমিঃমনে করতে পারছি না?(এক্সাট এলাকার নাম)
চেঃYour bullet will pearce my heart before they hit a single student.রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বলেছেন?
আমিঃবললাম
চেঃউনি কোন ডিপার্টমেন্ট এর শিক্ষক ছিলেন?
আমিঃ বললাম।সব সময় ড.শামসুজ্জোহা স্যার বলেছি।পরের বার যখন উনার প্রসঙ্গ আসে তখন স্যার বলেছি।
চেঃউনার নামে বিশ্ববিদ্যালয়ে আর কী আছে?
আমিঃবললাম।
চেঃআপনার ডিপার্টমেন্ট এর চেয়্যারম্যানের নাম কি?উত্তর দেওয়ার আগেই বললেন আপনাদের ডিপার্টমেন্টের একজন স্যার সম্প্রতি ভিসি ছিলেন?উনার ক্লাস পেয়েছিলেন?
আমিঃ বললাম।
চেঃবিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে,নাম সাবাস বাংলাদেশ?এর ভাস্কর কে?
আমিঃবললাম
চেঃএই ভাস্কর্যের অর্থ ব্যাখা করতে পারবেন?
আমিঃসরি স্যার মনে করতে পারছি না।
চেঃআর কি কি আছে?
আমিঃ বললাম
এক্স২ঃচীন আর ভারতের মধ্যে সমস্যা কি নিয়ে?
আমিঃ বলতেছিলাম কিন্তু উনার পছন্দ হচ্ছিল না?
বললো সম্প্রতি কি হয়েছে?।
আমিঃলাদাখ বললাম।
এক্স২ঃমানচিত্রের দিকে তাকাতে বললেন.বললেন দেখান?.
আমিঃবুঝতে পারি নি আমাকে উঠতে বললেন কিনা?
আমি বসেই বলে দিলাম পাকিস্থান,চীন আর ভারত তিন দেশের সীমানার কাছে.।
চেঃবাড়ি কোথায়?
আমিঃবললাম।
চেঃমাননীয় এমপির নাম কী?
আমিঃবললাম।
চেঃফার্স্ট চয়েস কীঃ
আমিঃ
চেঃপোস্ট কয়টা ছিল?
আমিঃ
চেঃদ্বিতীয় চয়েস কী?
আমিঃ
চেঃপোস্ট কয়টা?
আমিঃ উত্তর(৩০০) কিন্তু সার্কুলারে ২০০ ছিল।
এর পর চেয়্যারম্যান স্যার বললেন আপনি আসতে পারেন।
বের হওয়ার সময় চেয়ারম্যান স্যার উইশ করার মত কি যেন বললো।
তখন এক্স২ঃ বললো বেস্ট উইশেস
আমি ধন্যবাদ জানাচ্ছি।তখন চেয়ারম্যান স্যার ও ধন্যবাদ জানাচ্ছেন।
এর পর বের হয়ে এসে শুনি আমি নাকি ৪০ মিনিট ছিলাম।আরেকজন বললো ৩০ মিনিটের বেশি।
আর ও কিছু প্রশ্ন ছিল।মনে করতে পারছি না।
মিনিমাম আর ৭/৮ টা প্রশ্ন মনে করতে পারছি না
বি.দ্রঃযে সব উত্তরের সাথে পরের প্রশ্নের উত্তরের মিল আছে সেই সব প্রশ্নের উত্তর লিখেছি।