তারিখ : ১৫ ডিসেম্বর, ২০২১,বুধবার।
বোর্ড চেয়ারম্যান :........ স্যার (ম্যাডাম)
টাইম: ২০/২২ মিনিট
সিরিয়াল : ১৪/১৬
নিজ জেলা : খুলনা
পঠিত বিষয় : ব্যবস্থাপনা ( জাতীয় বিশ্ববিদ্যালয়)
পছন্দক্রম : প্রশাসন, ইকোনমিক, পুলিশ, শুল্ক,কর.....…....শিক্ষা (ব্যবস্থাপনা)
ভাইভা টাইম: ৩ টা বেজে ০৫ মিনিট।
আসতে পারি স্যার, আসসালামু ওলায়কুম
চে. স্যার: জি,আসুন,বসেন
মাস্ক খুলে বসেন, নাম জিজ্ঞেস করলেন ?
কোথায় থেকে আসছেন ?
কোন প্রতিষ্ঠান এ পড়ছেন ?
অনার্স ও মাস্টার্স এর বিষয় কী ছিলো ?
ক্যাডার ক্রম বলেন ?
ক্যাডার ক্রমে ইকনোমিক বলায় বলছিলেন এখন ইকনোমিক ক্যাডার আছে, আর কবে তা প্রশাসনের সাথে একীভূত করা হয়েছে ? বাবা কি করেন ?
আপনি এখন কি করছেন ?
সংসার চলে কি করে ?
এক্সটার্নাল ১ স্যার : NPV কি ? IRR ,PV,PBP কী, এগুলো কেন নির্নায় করা হয় ? অলিগোপলি কাকে বলে, ডুয়োপলি কি, আর্থিক ভূর্তকি কী, বাজেট কি, চাহিদা যোগান কী, মুদ্রাস্ফীতি কী, জিডিপি কী, বর্তমান এর হার কত ? বর্তমান বাজেটের আকার কত ? বাজেট কীভাবে প্রস্তুত করা হয় ? সব থেকে বেশি কোন খাতে ব্যয় হয় ? শতকরা হারে কত ? পদ্মাব্রীজের ব্যয় কত ? এর গুরুত্ব বলো, পদ্মাব্রিজের IRR কত ? আদৌও কি সেটা নির্নায় করা হয়েছিলো? পদ্মার ইলিশ খেয়েছেন, ইলিশ এর ব্যান্ডিং স্লোগান কি ?
এক্সটার্নাল স্যার ২ :ক্যাডার ক্রম টা আবার বলেন তো ? প্রথম পছন্দ কী? উপজেলা প্রশাসন কী ? UNO ও উপজেলা প্রশাসন নিয়ে বিস্তারিত, প্রশাসনিক বিভাগ কয়টি ও কিকি ? সর্বশেষ কোন টা ? কোন কোন জেলা নিয়ে গঠিত ? পদ্মা ও মেঘনা বিভাগ কী আর কোন ভাবে এগুলো গঠিত হবে ? সিটিজেন চার্টার কি ? জেলা ব্যান্ডিং কী ? আপানার জেলার জেলা ব্যান্ডিং এর স্লোগান বলুন, এখন আসতে পারেন ? আপনার জন্য শুভ কামনা।
বি:দ্র: সকল প্রশ্ন ই বাংলা তে করছিলেন।
Free