Free

জনাব মোজাম্মেল হক (ভেটেরিনারি সার্জন) এর ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
#40th BCS Viva Experience
Date: 19.01.2022
Serial: 16/16
Duration : 15-20 Min.
Board Chairman : Professor Hamidul Haque Sir
First Choice: BCS Administration
Bangladesh Agricultural University (Appeared)
আমিঃ আসতে পারি স্যার? আসসালামু আলাইকুম।
এক্স -১ঃ জ্বি, আপনি কৃষিবিদ? এখন কী করছেন?ইশারায় বসতে বললেন ।
-Answered
এক্স ১ঃ কিছুক্ষণ কৃষিবিদ ও কৃষকের অবদান আলোচনা করে, কৃষিতে জাতির পিতার অবদান জিজ্ঞেস করলেন|
-Answered
এক্স-১ঃ PSCতে একজন কৃষিবিদ আছেন, নাম কী?
-Answered
এক্স-১ঃ বলতো কয়টি উফ্সি ধানের এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছেে? BINA কয়টি করেছে?
-Sorry
এক্স১ঃ বলতো বঙ্গবন্ধুর কোন পুর্বপুরুষ এদেশে প্রথম এসেছিলেন?
আমিঃ কিচ্ছুক্ষন মনে করার চেষ্টা করলাম,
পরে সরি বললাম
(দরবেশ শেখ আওয়াল হবে উত্তর)
এক্স-১ঃ তোমাদের সেক্টরের কোথায় এখন উন্নতি করার অনেক সুযোগ আছে? আমি ডেইরির কথা বললাম। স্যার বললেন, শুধু ডেইরি? আমি জ্বি বললাম, আরো বাড়িয়ে বললাম স্যার আমাদের পোলট্রি সেকটর অলরেডি ডেভেলপ্ড করা হয়েছে।মাথাপিছু মাংস উৎপাদন ১৭৫গ্রাম/দিন এখন সরকার দুগ্ধ উৎপাদনের জন্য প্রায় ৫০০০ কোটি টাকার LDDP প্রজেক্ট রান করাচ্ছে। স্যার আরো বললেন তোমাদের বিশ্ববিদ্যালয়ে হতে কতজন ডা্ক্তার প্রতিবছর বের হয়? আমি বললাম, ১৬০জন স্যার। এক্স ১ স্যারের পর চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন শুরু করলেন।
চেয়ারম্যান আপনার প্রথম পছন্দ কী?
আমিঃ প্রশাসন, পরে বিসিএস প্রশাসন বললাম।
এক্স১ঃ আপনাদের পেছনে সরকার এত টাকা খরচ করে, জনগন সেবা পাচ্ছেনা, ডাক্তার সংকট, ডেইরি শিল্প ডেভালপ্ড করবেন আপনারা, তাহলে কেন প্রশাসনে আসবেন? Do u understand my question?
আমিঃ ইয়েস স্যার! স্যার আমাদের বর্তমানে যত স্টুটেন্ট প্রতি বছর বের হয়, সবাই চাকরি পাচ্ছেননা। এছাড়াও Private Sector এ আমাদের অবস্হান খুব ভালোনা। আমাদের টেকনিক্যাল ক্যাডারের প্রমোশন ভাল না। ULO স্যাররা ৬ষ্ঠ গ্রেড থেকে রিটায়ার করছে, যেখানে একই ব্যাচের অন্য ক্যাডাররা যুগ্মসচিব বা অতিরিক্ত সচিব সমমানের পদ থেকে রিটায়ার করছে। স্যার বিসিএস প্রশাসন, করসহ যেসব ক্যাডারের প্রোমশন ভালো সেগুলোকে আমি আমার ক্যাডারের উপরে রেখিছি।
চেয়ারম্যানঃ আপনি ঠিক বলেননি। আপনারা নিজেরা মারামারি করলে আপনাদের সমস্যা কেউ এসে সমাধান করে দিবেনা।(Veterinary and Animal Husbandry সমস্যা তিনি জানেন দেখে অবাক হলাম )
চেয়ারম্যানঃ ধরুন, আপনারা দুজন ম্যাজিস্ট্রট পরীক্ষাকেন্দ্র visit এ গেছেন, দেখলেন সবাই নকল করছে, দায়িত্বরত শিক্ষক ও সাহায্য করছে তাদের। স্হানীয় জনবল ও তাদের দিকে আছে?
কি করবেন এখন, নকলও বন্ধ করতে হবে আবার নিজের সেপ্ফটি ও রক্ষা করতে হব?দুটি পয়ন্টে বলুন।
-Answered
তারপর চেয়ারম্যান স্যার বললেন, মনে করো কাবিখা প্রজেক্টে তোমাক দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি জায়গা জমি, জনবল, লোকসংখ্যা, সবকিছু ঠিক করেছ। যারা প্রকৃতপক্ষে কাজ পাওয়ার যোগ্য তাদেরকেই নিয়েছ এবং ভালোমতো ম্যানেজ করেছ। হঠাৎ দেখলে যে চেয়ারম্যান সাহেবের লোকেজন নিজেদের লিস্ট নিয়ে উপস্থিত হয়েছে। অস্ত্রশস্ত্রও আছে তাদের কাছে। এই অবস্থায় তুমি কী করবা,কী সিদ্ধান্ত নিবা? তাদের লোকদের লিস্ট কি তুমি সাইন করবা?
-Answered
তারপরে স্যার স্থানীয় সরকার ব্যবস্থার স্তর গুলো জানতে চাইলেন।
-Answered
এক্সটার্নাল 2 স্যার স্বাধীনতা -এ শব্দটি কিভাবে আমাদের হল " কবিতার শেষের কিছু অংশ আবৃতি করলেন, তারপর তিনি বললেন, এই কবিতার কবি কে, কবি বলতে কাকে বোঝানো হচ্ছে, মঞ্চ কি?
--Answered
তারপরে এক্সটার্নাল 2 স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আমি কনস্টিটিউশন পড়েছি কিনা! উত্তরে আমি জ্বি বলায়, স্যার বললনে,বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কত পৃষ্ঠার? মুল অঙ্গীকার কী?
-Answered
তারপর এক্স-১ স্যার রজনীকান্ত সেনের নাম বললেন এবং বললেন তুমি কি তাকে চেনো?
-Answered
পরে আমাদের উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাইলেন, আমি শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে থামিয়ে দিলেন
চেয়ারম্যান স্যারঃ ৭ মার্চের ভাষণের দিক নির্দেশনা গুলো জানতে চাইলেন যা পরবর্তীতে দীর্ঘসময় সবাই অনুসরণ করেছে।
-Answered
তারপর স্যার বললেন, আমি ধানমন্ডির৩২ বা আগারগাও জাদুঘর গিয়েছি কিনা!
-Answered
তারপর এক্স -১ স্যার আবার সেই "স্বাধীনতা -এ শব্দটি কীভাবে আমাদের হলো" কবিতাটি আবৃতি করা শুরু করলেন, এক পর্যায়ে বলে উঠলেন,
" হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশুপার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে
তুমি একদিন সব জানতে পারবে"
তারপর স্যার জিজ্ঞেস করলেন, কী জানতে পারবে শিশুরা, কী লুকানো হয়েছে?
আমি কনফিসড ছিলাম, তাই " সরি স্যার" বললাম।
#এছাড়াও অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সহ অনেক প্রশ্ন করেছিল যা মনে পড়ছেনা।
ভাইবা শেষে কাগজপত্র নিয়ে স্যারদের সালাম দিয়ে বের হয়ে আসলাম।

মোজাম্মেল হক
ভেটেরিনারি সার্জন /বৈজ্ঞানিক কর্মকর্তা /প্রভাষক
(সুপারিশপ্রাপ্ত),৪০ তম বিসিএস।