৪০তম বিসিএস ভাইবা
বোর্ডঃ বিজ্ঞ জাহিদুর রশিদ স্যার।।
সময় ঃ২০-২৫ মিনিট
সিরিয়াল ঃ ৬
প্রবেশ করে সালাম দিয়ে দাড়িয়ে ছিলাম।স্যাররা নিজেদের মধ্যে কথা বলছিলো।কিছুক্ষণ পর বসতে বললো আর মাস্ক খুলে টেবিলে রাখতে বললো।।
চেয়ারম্যান স্যার ঃ নাম বললেন
আমি ঃ জ্বি স্যার
চেঃ ইন্সটিটিউট, পাশের সন নিজেই বলে প্রশ্ন করলেন what are you doing since then?
আমি ঃ answered
চেঃ NOC আছে?(স্যার noc বের করে পদটার নাম বললো)
চেঃ কোন সাব্জেক্ট?
আমি ঃ একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
চেঃ what is Accounting cycle?
আমি ঃ answered
চেঃ steps of accounting cycle
আমি ঃ answered
চে ঃ difference between private accounting & public accounting
আমিঃ answered
চে ঃ how many parts in Financial statement & what are they?
আমি ঃ answered
চে ঃ কোম্পানি যে আর্থিক বিবরণী প্রকাশ করে সেটা কি প্রাইভেট নাকি পাব্লিক একাউন্টটিং এ পড়ে?
আমিঃ পাব্লিক একাউন্টটিং
চেঃ তাহলে প্রাইভেট একাউন্টটিং কি?
আমিঃ বললাম।
চে ঃ ফরেনসিক একাউন্টটিং কি?
আমি ঃ সরি স্যার
চেঃ ফার্স্ট চয়েস কি?
আমিঃ স্যার, বিসিএস প্রশাসন
চেঃ কাস্টমস ১ম চয়েস দিলা না কেনো?
আমিঃ স্যার,নন ক্যাডার লিস্ট ৪০ তম বিসিএস এপ্লাই করার পরে হয়েছে তাই প্রশাসনই রয়ে গেছে।।
চেঃ ECNEC কি?
আমি ঃ বললাম
চেঃ ECNEC এর চেয়ারম্যান কে?
আমিঃ মাননীয় প্রধানমন্ত্রী
চে ঃ ECNEC এর সদস্য কারা
আমিঃ স্যার, বিকল্প চেয়ারম্যান অর্থ মন্ত্রী। আর কোন কোন মন্ত্রী মনে আসছিলো না।তাই বললাম কোন প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ।।
চেঃ জেনেভা কনভেনশন কি?
আমি ঃ বললাম ( চেয়ারম্যান স্যার উঠে আমার কাগজগুলো ২য় এক্সটার্নাল স্যার এর হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন।
১ম এক্সটার্নাল স্যার ঃ red cross কি? এদের কি কাজ?( জেনেভা কনভেনশনে রেড ক্রসের কথা বলেছিলাম)
১মঃ তুমি তো একাউন্টটিং এ পড়াশোনা করেছো আচ্ছা বলতো স্থায়ী কমিটি গুলো কত ধারায় আছে।।কি কি?
আমিঃ বললাম (সরকারি হিসাব কমিটির কথা জানতে চাচ্ছিলেন)
১মঃ আন্তর্জাতিক মানবাধিকারের ধারা কয়টা? কি কি??
আমি ঃ সরি স্যার।
১মঃ Right to Family কি মানবাধিকার ধারায় আছে?
আমিঃ স্যার আমি ধারাগুলো পড়িনি।তবে প্রত্যেক মানুষেরই বিয়ে এবং পরিবার গঠন করার অধিকার রয়েছে।
১ম ঃ আচ্ছা,স্থায়ী কমিটির প্রধান কে হয়।
আমিঃ সংসদ সদস্য
১মঃ সংবিধানে financial statement এর কথা বলা আছে কত ধারায়?
আমি ঃ বললাম
১মঃ আচ্ছা, unclos কি?
আমি ঃ বললাম
১ম এক্সঃ সমুদ্র বিজয় সম্পর্কে বলেন?
আমি ঃ বিস্তারিত খুব ভালোভাবে বললাম
১মঃ জাতিসংঘের মহাসচিব কে, কত তম? ১ম টার্ম নাকি ২য় টার্ম
আমিঃ আমি আন্দাজে বললাম ২য় টার্ম ।
১মঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সদস্য কয়টি কি কি?
২য় এক্সটার্নাল ঃ ১ম চয়েস প্রশাসন কেনো?
আমিঃ (যদিও পূর্বে চেয়ারম্যান স্যারকে বলেছিলাম কিন্তু ভাবলাম তখন বিস্তারিত বলি নাই) মুখস্থ করা কয়েকটা পয়েন্ট বললাম।
২য়ঃ nbr এ তো দুইটা ডিপার্টমেন্ট নাহ?
আমিঃ জ্বি স্যার, ইনকাম ট্যাক্স আর কাস্টমস
২য়ঃ হ্যা, ভ্যাট টা কাস্টমস এর সাথে এড করে দিছে।
আমি ঃ জ্বি স্যার
২য়ঃ বঙ্গবন্ধুর বায়োপিকের নাম, পরিচালক কে?
আমিঃবললাম
২য়ঃ আচ্ছা তুমি তো nbr কাজ করছো দেশের রাজস্ব কিভাবে বাড়ানো যায় বলতো??
আমি ঃ EFD, ডিজিটালাইজেশন, মানুষের মধ্যে ভ্যাট দেবার প্রবনতা বাড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধি করা।
২য়ঃ আচ্ছা ঠিক আছে ওকে ছেড়ে দেই।।
আমি সালাম দিয়ে চলে আসলাম।।
চেয়ারম্যান স্যার ওয়াশরুম থেকে আর আসেননি।।
ফলাফল ঃসাধারণ শিক্ষা ক্যাডার (হিসাববিজ্ঞান) এ সুপারিশ প্রাপ্ত।।
Free