#৪০তম_বিসিএস_ভাইভা_অভিজ্ঞতা (বোথ ক্যাডার)
তারিখ: ০৮/১১/২০২১
বোর্ড: প্রফেসর ড. নূরজাহান বেগম স্যার
সিরিয়াল: ১৯তম (সর্বশেষ)
ক্যাডার চয়েস: এডমিন> ইকোনমিক> অডিট এ্যান্ড একাউন্টস
সাব্জেক্ট: ফিশারিজ
অনুমতি নিয়ে ঢুকলাম, দরজা লাগিয়ে সালাম দিয়ে সামনে গেলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন এবং বসে পড়লাম।
চে: নাম, সাব্জেক্ট, বাসা নিজেই বললেন আমি শুধু জি জি বললাম। তারপর, মায়ের নাম কি? বর্তমানে কোথায় চাকরি করেন? প্রথম চয়েস কি? ২য় চয়েস কি? ৩য় চয়েস কি?
আমি: উত্তর করলাম
চে: আপনার সাব্জেক্টিভ কতো নাম্বারে দিয়েছেন?
আমি: ১০ম
এক্স-১: প্রশাসন কেন প্রথম চয়েস দিয়েছেন? এর আগে অনেকেই অনেক ভাবে বলেছে, আপনি এমন কিছু বলেন যেন আমাদের মন ছুয়ে যায়
আমি: ৩-৪ টা কমন কারণ বললাম। তারপর, স্যার কিছুদিন থেকে একটা বিষয় খুব অনুভব করছি সেটা হলো আমি লিখালিখি করি। আমার প্রকাশিত একটা বইও আছে, কিন্তু ব্যাংকে চাকরি করে আমি লিখালিখি করতে পারছি না, আমার লিখা আসছে না।
চে: তাই! আপনি লিখালিখি করেন? কি লিখেন আপনি? কিসের বই আছে?
আমি: গল্প, উপন্যাস, কবিতা। প্রকাশিত বইটা গল্পগ্রন্থ, আরো একটা উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশিতব্য।
এক্স-১: প্রশাসন ক্যাডারেও তো অনেক চাপ! ব্যাংকেও তো অনেক টাকা!
আমি: আমার মতো করে উত্তর করলাম
এরপর ওনারা ৩ জন প্রশাসন ক্যাডারের বিভিন্ন সচিবদের লিখালিখি নিয়ে এবং তারা অনেকেই লিখালিখির সাথে সংযুক্ত এসব নিয়ে নিজেরাই মিনিট দুয়েক আলোচনায় লিপ্ত ছিলেন।
চে: পাকিস্তান আমলে বঙ্গবন্ধু কি কি মন্ত্রী ছিলেন?
আমি: একটা পারছি আর একটা না পারায় সরি বলছি
চে: লিখিত পরীক্ষা কেমন দিয়েছেন?
আমি: আলহামদুলিল্লাহ! ভালো দিয়েছি
চে: কতো পেতে পারেন?
আমি: একটা ফিগার বলছি
চে: তাহলে তো খুব ভালো না, তাই অনেকে বলে পরীক্ষা তো ভালো হয়েছে কিন্তু আশানুরূপ ক্যাডার পাইলাম না।
আমি: শুধু মাস্কের ভিতর মুচকি হাসলাম
এক্স-২: তাহলে আপনি লিখালিখি করতে চান?
আমি: জি স্যার
এক্স-২: আমিও মাঝে মাঝে লিখি, ওরকম প্রতিষ্ঠিত লেখক না, তবে লিখি আর কি
আমি: অনেক ভালো স্যার
এক্স-২: বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় কেন?
আমি: আমার মতো করে বললাম
এক্স-২: আপনার ৫ পুরুষের নাম বলতে পারবেন?
আমি: সরি স্যার! ৫ জনের বলতে পারবো না, ২-৩ জন বলতে পারবো
চে: আচ্ছা, যতোদূর পারেন বলেন
আমি: ৩ জনের নাম বলে আর পারবো না বলে সরি বলছি
এক্স-২: আচ্ছা বলুন তো প্রশাসন ক্যাডারের অনেকেই লিখালিখির সাথে যুক্ত, তারা কেন লেখালিখির সাথে যুক্ত হচ্ছে বা হতে পারছে?
আমি: স্যার.... মানুষ, প্রকৃতি এবং মানুষের আচার-আচরণ এসব হচ্ছে লিখালিখির উপাদান। আর প্রশাসন ক্যাডারের সদস্যরা চাকরি জীবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শাখায় চাকরি করেন এবং বিভিন্ন টাইপের মানুষের সাথে মেশার সুযোগ পান। আমার মনে হয় এসব থেকেই তারা লিখালিখির উপাদান পেয়ে থাকেন। এবং গল্প, উপন্যাস, কবিতা বা গবেষণামূলক গ্রন্থ লেখেন
এক্স-২: আচ্ছা, অনেকে কাছে প্রশাসন ক্যাডারদের কিছুটা নেগেটিভ ইমেজ কাজ করে। তারপরও সবাই দেখি প্রশাসনই প্রথম চয়েস দিচ্ছে। কেন দিচ্ছে? একদম সত্যি কথা বলবেন
আমি: পাওয়ার, অনিয়ম করতে গেলে মানুষের মনের মাঝে ম্যাজিস্ট্রেট ভীতি, ক্যাডারের জৌলুস ইত্যাদি সব সত্য কথা বলে দিছি
এক্স-২: আচ্ছা
চে: ১৭ মার্চ, ১৭ এপ্রিল ও ১৭ মে তারিখের বিশেষত্ব বলেন?
আমি: প্রথম দুইটা বলেছি এবং শেষেরটা না পারায় সরি বলেছি
চে: বাসায় গিয়ে দেখে নিবেন
আমি: জি স্যার
চে: আপনি এখন আসেন
আমি: ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে আসতে ধরছি, তখন আবার.…
চে: শোনেন, আপনার দিনাজপুর বিখ্যাত কেন?
আমি: উত্তর করলাম
চে: আমরা ওখানে ঘুরতে গেলে কোথায় কোথায় যাবো?
আমি: উত্তর করলাম
চে: আপনার জেলার নির্বাচনী আসন কতো এবং এমপি কে?
আমি: উত্তর করলাম
চে: আচ্ছা, আপনি এবার আসুন
আমি: আবার সালাম দিয়ে প্রস্থান করলাম
বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিলো এবং এক্সটার্নাল দুইজন আমার প্রতি অনেক পজিটিভ ছিলেন কিন্তু চেয়ারম্যান স্যার পজিটিভ ছিলেন কিনা বুঝতে পারিনি।
আলহামদুলিল্লাহ!
বিসিএস ফিশারিজ (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম: ৮ম
Free