Free

আমার জীবনের মূল্যবান ১৭/১৮ মিনিট ৪০ তম বিসিএস ভাইভা

Administrator 26 July 2026
আমার জীবনের মূল্যবান ১৭/১৮ মিনিট।
৪০ তম বিসিএস ভাইভা।

বিষয়ঃ কৃষি
বোর্ডঃ মুবিনা ম্যাম
চেয়ারম্যান স্যারের প্রশ্ন --

১. নাম কি?
২. বাড়ি কোথায়? কোথায় পড়াশোনা করেছি।কি কি বিষয়ে পড়াশোনা করেছি। স্যার উনার কিছু সাবজেক্ট নিয়ে প্রশ্ন করেছিল, আমি পড়েছি কিনা।এক্সটার্নাল -১ স্যার হেল্প করেছেন, উনি বলছেন ওরা এগুলো পড়ে না।
৩.বিসিএস ভাইভা দিতে এসেছেন, মুক্তিযোদ্ধ বিষয়ক কি কি বই পড়েছেন?
= এই উত্তর টা ক্লিয়ার দিতে পারি নাই। আমি অসমাপ্ত আত্মজীবনী, রাইফেল রোটি আওরাত এর কথা বলেছি।
৪. অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু প্রশ্ন। কিভাবে শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলেন?
= বঙ্গবন্ধুর পরিবারের মামলার ঘটনা টা বলি।এক ব্রিটিশকে ১ টাকা জরিমানা করেছিল।
৫. পড়াশোনার বাহিরে কি কি করি?
= ফিশিং, খেলাধুলা।
৬.বাংলাদেশে সাম্প্রতিক কিছু বিদেশি ফুলের চাষ হচ্ছে, এর নাম এবং বাংলাদেশে কোথায় চাষ হয়?
= টিউলিপ, গাজীপুরে চাষ হচ্ছে।
টিউলিপ কোন দেশের ফুল?
= শীতপ্রধান দেশের
এক্সটার্নাল -১
স্যার কোন প্রশ্ন করেন নি।
এক্সটার্নাল -২ স্যারের প্রশ্ন ---
৭.আলু কি?
= রূপান্তরিত কান্ড।
৮.মিষ্টি আলু কি?
= রূপান্তরিত মূল।
৯. IPM কি? এর সুবিধা কি কি?
= উত্তর দিয়েছি।
১০.কয়েকটি বিদেশি ফলের নাম,যেগুলো বাংলাদেশে চাষ হচ্ছে?
= ড্রাগন, স্ট্রবেরি,কাজুবাদাম, কপি।
১১. ব্রি ধান -৩৪ নিয়ে প্রশ্ন।
= আমানে চাষ করা হয়। সুগন্ধি চাল।
১৩.আমার জেলায় কি কি ফসল ভালো হয়?
= মেইনলি ধান।
১৪. আমার জেলায় কৃষিতে কি কি সমস্যা?
= ধানের জমি কমে যাচ্ছে, ফিসারি হয়ে যাচ্ছে।
মাঝে অবশ্য চেয়ারম্যান স্যার আর এক্সটার্নাল স্যার মিলে ৩/৪ মিনিট সাবজেক্ট নিয়ে নিজেদের মধ্যে গল্প করেছেন।
বোর্ড অনেক আন্তরিক ছিল।

আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের শুকরিয়া।
৪০ তম বিসিএস এ
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত