বোর্ডঃ নুরজাহান বেগম স্যার
সিরিয়ালঃ ১৩
বেল বাজার পর প্রবেশ করে সালাম দিলাম।বসার অনুমতি পাওয়ার পর ধন্যবাদ জানালাম।
এক্সটার্নাল ১ঃ Introduce Yourself in Two miniutes.
আমিঃ I would like to see myself as a servant of Civil Service লাইনের মাধ্যমে শেষ করলাম।
এক্সটার্নাল ১ঃ Why civil service?
আমিঃ Answered.
এক্সটার্নাল ১ঃআপনার ফার্স্ট চয়েজ কি?
আমিঃ আন্সারড।
এক্সটার্নাল ১ঃ প্রশাসনে আসতে চান কেন?
আমিঃ আন্সারড।
কথা প্রসংগে ডেপুটেশনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির সুবিধা রয়েছে বললাম।
চেয়ারম্যানঃ কি বললেন বুঝলাম না।
আমিঃ রিপিট করলাম।
চেয়ারম্যানঃ ডেপুটেশনে কেন যাবেন?এটাকে তো ট্রান্সফার বলা যেত।
আমিঃ স্যরি বলে প্রসঙ্গের ইতি টানলাম।
এক্সটার্নাল ১ঃ উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু বলুন।
আমিঃ আন্সারড।
এক্সটার্নাল ১ঃ প্রাসঙ্গিক কিছু আলোচনা করে চেয়ারম্যান স্যার কে ফ্লোর দিলেন।
চেয়ারম্যানঃ আজ পত্রিকা পড়েছেন?প্রধান সংবাদ কি?
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ রূপপুর পারমানবিক প্রকল্প কোথায়?
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ রুপপুরে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে?
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ কি বিক্রিয়ার নাম বললেন? ফিশান নাকি ফিউশন?
আমিঃ প্রথমবার ভুল বলেছিলাম পরে সুযোগ পেয়ে সঠিক উত্তর আরো লাউডলি বললাম।
চেয়ারম্যানঃ পুরো প্রকিয়া বিস্তারিত বলুন।
আমিঃ যতোটুকু সম্ভব বলার চেষ্টা করলাম।
চেয়ারম্যানঃ কোন পরমাণু ব্যবহার করা হবে?
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ ইউরেনিয়াম এর পারমানবিক সংখ্যা কতো?
আমিঃ মনে করতে পারছি না বলে ভর সংখ্যা বলার পর চেয়ারম্যান পারমানবিক সংখ্যা বলে দিলো।
চেয়ারম্যানঃ বিস্ফোরণ বা নিয়ন্ত্রণ না করতে পারলে কি সমস্যা হবে?
আমিঃ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তাই বিস্ফোরণ এর সম্ভাবনা নেই বললাম।
চেয়ারম্যানঃ যদি হয় কি সমস্যা হবে?
আমিঃ কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম।
চেয়ারম্যানঃ কতো বছর এর প্রভাব বিদ্যমান থাকবে।
আমিঃ চেরোনোবিল এর প্রসঙ্গ টানলাম এবং কয়েকশ বছর বলে উত্তর শেষ করলাম।
এক্সটার্নাল ২ঃ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কতো?
আমিঃ স্যরি স্যার।
এক্সটার্নাল ২ঃ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শুরু এবং শেষ স্টেশন কোথায়?
আমিঃ আন্সারড। উত্তর নিলো কিনা বুঝলাম না।
এক্সটার্নাল ২ঃ মেট্রোরেল এর দৈর্ঘ্য কতো?
আমিঃ স্যরি স্যার।
এক্সটার্নাল ২ঃ সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটি নান্দনিক আন্ডারপাস উদ্ভোদন করেছেন।এটি কোথায়?
আমিঃ স্যরি স্যার।
এক্সটার্নাল ২ঃ পত্রিকায় নিউজ হয়েছে এটা জানা দরকার ছিল।
আমিঃ স্যরি স্যার।
এক্সটার্নাল ২ঃ আপনিতো ব্যবস্থাপনা ছাত্র। ম্যানেজমেন্টের সাথে এডমিনিস্ট্রেশন এর লিংক আপ করুন।
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ ওকে ছেড়ে দেই কি বলেন?ঠিক আছে আপনি আপনার কাগজপত্র নিয়ে আসুন।
আমিঃ ধন্যবাদ জানিয়ে কাগজপত্র নিলাম।
চেয়ারম্যানঃ আচ্ছা কি যেনো নাম আপনার? ডিপ্লোমেটিক ইলন্যাস কি?
আমিঃ আন্সারড।
চেয়ারম্যানঃ এশিয়ার একজন নারী অর্থমন্ত্রীর নাম বলুন।
আমিঃ স্যরি স্যার জানা নেই।
চেয়ারম্যানঃ মুচকি হেসে প্রস্থানের অনুমতি দিলেন।।
.
জারিফ আলিম
বিসিএস শিক্ষা(ব্যবস্থাপনা) সুপারিশপ্রাপ্ত
মেধাক্রমঃ চতুর্থ
Free