বোর্ড - শ্রদ্ধেয় প্রফেসর ডঃ নুরজাহান বেগম স্যার
তারিখ - ৮ নভেম্বর,২০২১
সময় - ১৭/১৮ মিনিট
নাম- ফারজানা হোসেন
বিষয় - ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সিরিয়াল- ২ নং
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে কয়েক পা এগিয়ে সালাম দিলাম।
চেয়ারম্যান স্যার বসার অনুমতি দিলেন। তারপর
# নাম জিজ্ঞেস করলেন
# এখন কী করি?
# কোথায় থাকি?
এক্সটার্নাল-১ স্যার :
# বাড়ি কোথায়?
# পড়াশোনা কোথায় করেছি?
# ক্যাডার চয়েজ কী?
# কুমিল্লার কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব
# বার্ডের প্রতিষ্ঠাতা কে?
# ক্ষুদ্রঋণ কার্যক্রমে বার্ডের সফলতা
# গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, বার্ডের মধ্যে কোনটা বেশি সফল? বাংলাদেশের জন্য কোনটি উপযোগী?
#কোন উপায় অবলম্বনে দরিদ্রদের কাছ থেকে কিস্তির টাকা উঠানো হয়?
এক্সটার্নাল-২ স্যার : ( সব প্রশ্ন ইংরেজিতে)
# চয়েজ লিস্ট কিসের ভিত্তিতে দিছি
# প্রশাসন কেনো প্রথম পছন্দ?
# বিসিএস ওমেন নেটওয়ার্কের প্রধান কে?
# নারী হিসেবে প্রশাসনের চ্যালেন্জগুলি কী কী?
# প্রশাসনের স্তর কী কী?
চেয়ারম্যান স্যার :
# বধ্যভূমি কী?
# এশিয়ার একজন নারী অর্থমন্ত্রীর নাম
# স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকারের উদাহরণ কী?
# যেনে শুনে যে ভুল করে তাকে কী বলে?
পুনরায় এক্সটার্নাল-১ স্যার :
# মুক্তিযুদ্ধের চেতনা কী?
এটি নিয়ে কেনো কথা বলি আমরা?
** আরো ২/১ টা প্রশ্ন ছিল, এখন মনে করতে পারছি না**
ভাইভা নিয়ে খুব টেনশনে ছিলাম । ভাইভা শেষে কাগজপত্র নিয়ে আসতে ভুলে গেছিলাম পরে অফিস থেকে উনারা যেয়ে এনে দিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ
বিসিএস প্রশাসন ক্যাডার ( সুপারিশপ্রাপ্ত),
৪০তম বিসিএস।
Free