Free

নজরুল যে অসাম্প্রদায়িক ছিলেন তা কীভাবে ব্যাক্তিজীবন দিয়ে প্রমাণ করবেন?

Administrator 27 July 2026
সফল ভাইভা অফিজ্ঞতা
(লিখিত অ্যাভারেজ দিয়ে আর ম্যাথে বিধস্ত মার্ক নিয়ে ভাইবা দিয়ে মনে আশা জেগেছিল।আল্লাহ হতাশ করেনি।মনে হয় ভাইবার কারনেই জেনারেল ক্যাডার পেয়েছি।)
৪৩তম বিসিএস ভাইভা
বোর্ডঃ বিজ্ঞ সদস্য মাকসুদুর রহমান পাটোয়ারি স্যার
চয়েসঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ,,,,,
সিরিয়ালঃ ৭
সময়ঃ আনুমানিক ২৪/২৫ মিনিট।
দ্বিতীয় বিসিএস ভাইবা ছিল।ভালো প্রস্তুতি থাকায় কনফিডেন্স ছিল ভালো।প্রচুর মক অনুশীলনের কারণে যেকোনো ধরনের প্রশ্ন ফাইট করার একটা মানসিক প্রিপারেশন ছিল।
(পুরো বোর্ডে ২জনের পররাষ্ট্র চয়েজ ছিল।অন্যদের এডমিন আর পুলিশ ছিল।যথারিথি বোর্ডে ঢুকে সালাম দিলাম তারপর অনুমতি নিয়ে বসলাম।চেয়ারম্যান স্যার দিকে তাকিয়ে পুরো বোর্ড একটু অবজারব করতেই দেখি ১ম এক্সটারনাল স্যার একটু বয়স্ক এবং স্যারের দাড়ি লাল, টেবিলের নিচে কালো জুতা খুলে রিলাক্স মুডে বসে আছেন।এবং ২য় এক্সটারনাল ছিলেন ইয়াং। ভদ্রলোক ছিলেন চাকমা এবং খুবই স্মার্ট এবং ড্যাশিং।)
চেয়ারম্যান স্যারঃ আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
আমিঃ জ্বি স্যার
চেয়ারম্যান স্যারঃ লোক-প্রশাসন বিভাগ থেকে ২০১৮ সালে অনার্স এবং ২০১৯ সালে মাস্টার্স করছেন?
আমিঃ জ্বি স্যার, জ্বি স্যার বলতেছিলাম স্যারের প্রশ্নের ফ্লোতে ফ্লোতে।
চেয়ারম্যান স্যার: আপনার জেলা তো কুমিল্লা? কুমিল্লা থেকে এসেছেন?
আমিঃ জ্বি স্যার বললাম মুখে হালকা হাসি রেখে।
চেয়ারম্যান স্যারঃতখন স্যার প্রশ্ন করলেন, বলেন তো প্রমীলা দেবী কে?
আমিঃকাজী নজরুল ইসলামের ২য় স্ত্রী ছিলেন।
চেয়ারম্যান স্যারঃসংসার করেছিলেন?
আমি:জ্বি স্যার।
চেয়ারম্যান স্যারঃতাহলে নার্গিস কে ছিলেন?
আমি:তিনি নজরুলের ১ম স্ত্রী ছিলেন।
চেয়ারম্যান স্যারঃনার্গিসের সাথে সংসার করেছিলেন?
আমিঃনার্গিসের সাথে আর্থ হয়েছিল কিন্তু বিয়ের দিন রাতে ঘরজামাই এর প্রস্তাব দেওয়াতে নজরুল বিয়ে নাহ করে চলে আসেন।
চেয়ারম্যান স্যারঃআপনি সিউর সংসার করেননি?
আমিঃ স্যার, আমি সিউর।(জেলা তথ্য জানা থাকায় কনফিডেন্টলি বলেছি)
চেয়ারম্যান স্যার:কবিতা বললেন একটা এটার প্রেক্ষাপট কি? কাকে নিয়ে লিখেছেন?
আমি:উত্তরে প্রমীলা বলছিলাম। স্যার উত্তর নেয় নি।পরে বলেছিল পদ্মার পারে বসে লিখেছিল।
চেয়ারম্যান স্যার: নজরুল ইসলাম বিশ্ব মানবতার কবি? কিভাবে?
আমি:বাংলা, বাঙালি, ইতিহাস আর বিদ্রোহী কবিতার দিক আলোকপাত করে উত্তর দিতেছিলাম পরে চেয়ারম্যান স্যার কথা টান দিয়ে নিয়ে নিজেই উত্তর করতেছিলেন আর আমি স্যারের দিকে চোখে, চোখ রেখে হ্যা হ্যা সম্বোধন করতেছিলাম।
চেয়ারম্যান স্যার:নজরুল অসাম্প্রদায়িক ছিলেন।ব্যাক্তি জীবন দিয়ে প্রমাণ করুন????
আমি : উত্তর জানা ছিল। ছেলে এবং স্ত্রীর রেফারেন্স দিয়ে উত্তর করেছিলাম।স্যার উত্তর নিয়েছিলেন এবং খুশি ছিলেন।
চেয়ারম্যান স্যার:কৃষ্ণমুহাম্মদ জীবিত আছে কি?
আমি:Answered
চেয়ারম্যান স্যার : নিজের সাবজেক্ট থেকে প্রশ্ন শুরু করলেন। লোকপ্রশাসনের জনক কে?লোকপ্রশাসনের উৎপত্তি?
আমি:Answered
চেয়ারম্যান স্যার:Max Webber কে?
আমি:Answered.
চেয়ারম্যান স্যার:Bureaucracy কি? বর্তমানে এটার সাথে গণতন্ত্রের প্রতিক্রিয়া কি? (কোয়েশ্চন গুলো ট্রিকি ট্রিকি ছিল।)
ওয়েবার যা বলে গেছেন তার সাথে তো প্রশাসনের দ্বন্দ্ব আছে।কিভাবে?
আমি: নিজের সাবজেক্ট হওয়ায় ইতিবাচক টার্মগুলো দিয়ে গুছিয়ে উত্তর দিয়েছিলাম।চেয়ারম্যান স্যার:জেলার প্রধানের নাম কি?
আমি:জেলা প্রশাসক।
চেয়ারম্যান স্যার:ভারতে কি বলে? তারা ইলেট কি নাহ?
আমি:জেলা শাসক।নাহ স্যার তারা সবাই ইলেট নাহ।
চেয়ারম্যান স্যার:তাহলে আমরা তো ব্রিটিশদের থেকে ধার করা সিভিল সার্ভিসের কার্যক্রম দ্বারা দেশ চালাচ্ছি তাই নাহ?
আমি: স্যার আমরা ব্রিটিশ কলোনিভুক্ত হওয়ার কারনে এগুলো সবকিছু তাদের তৈরি করা ভিত্তির উপর দাড়িয়ে।তবে স্যার আমাদের আমলাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে।
চেয়ারম্যান স্যার:The king can do no wrong.এটি কোথায় প্রচলিত বেশি?এটা কি রাষ্ট্রের কোনো কাজের জন্য ক্ষতিকর দিক?আপনি কি মনে করেন?
আমি:Answered
চেয়ারম্যান স্যার:১০নং ডাইনিং স্টিট কি?
আমি:Answered. (তখন চেয়ারম্যান স্যার বলল এবার একটু দেশের দিকে আসি)
চেয়ারম্যান স্যার:মানি লনডারিং কেন হয়?মানি লন্ডারিং রোধে আপনি কি করবেন?
আমি :উত্তর নিজের মতো করে বলতেছিলাম।তখন স্যার বলল, ধরুন আপনি বাংলাদেশ ব্যাংক এর অর্থ সচিব।তখন কি কি পদক্ষেপ নিবেন??
আমি:BAMLCO,STR & CTR এর রেফারেন্স দিয়ে উত্তর দিয়েছি।স্যার পজিটিব ছিল।
চেয়ারম্যান স্যার: আচ্ছা শরিফ NRB কি?
আমি :উত্তর করতেছিলাম National Board of Revenue. স্যার বলতেছিল শরিফ এটা NBR নাহ।NRB কি সেটা বলো?
আমি:হাসি দিয়ে সরি বলাতে স্যার তখন উত্তর বলেদিয়েছিল -Non Residence Bangladeshi.
চেয়ারম্যান স্যার:এটার সাথে রেমিটেন্স এর সম্পর্ক কি?রেমিটেন্স কমে যাচ্ছে কেন?(তখন আমাদের রেমিটেন্স ফ্লো কম ছিল)
আমি:Answered. (স্যার ১৪/১৫ মিনিটের মতো রেখেছিল। খুবই পজিটিব ছিল।কোনো কোয়েশ্চেন নাহ পারলে হেল্প করতেছিল।কতগুলো কোয়েশ্চেন পারি নাই।স্যার নিজেই হেল্প করতেছিল)
১ম এক্সটারনাল ----উনার প্রশ্নগুলো ট্রিকি এবং টুপ মারা প্রশ্ন ছিল।একটাও নেগিটিব বলিনি।সব পজিটিব বলেছি।
এক্সটারনাল স্যার -১:Democracy is a government of the people, by the people and for the people.এই সংজ্ঞাটি কার?এটা অনুযায়ী দেশে তো গণতন্ত্র নাই?দেশে কিছু মানুষ আছে যারা এই সংজ্ঞাকে বলে Democracy is a government of এর জায়গায় off অর্থ্যাৎ জনগনের জন্য সরকার নাহ, সরকারের জন্য জনগন;আবার by এর জায়গায় হয়েছে Buy অর্থ্যাৎ কেনা জনগন, এগুলো নিয়ে খুচিয়ে খুচিয়ে নেগেটিব দিকে গিয়ে বলেছে যে দেশে গণতন্ত্র নেই।আমি কি মনে করি? এটা সত্য নাকি মিথ্যা?
আমি: আমি পজিটিভলি গণতন্ত্র আছে এই মর্মে লজিক দিয়ে উত্তর করেছি।স্যার ততটা প্যাচায়নি।
এক্সটারনাল স্যার -১:Decentralization কি?
আমি: Answered
এক্সটারনাল স্যার -১:স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকার এর টায়ার গুলো কি কি?কাজ বলেন?? তাদের বাজেট কিভাবে দেয়?
আমি:নিজের সাবজেক্ট এর প্রশ্ন ছিল গুছিয়ে উত্তর দিয়েছি। স্যার তেমন রিয়েক্ট করেনি।এক্সটারনাল স্যার -১:শরিফ আপনার ১ম পছন্দ তো প্রশাসন?
আমি :দুঃখিত স্যার।আমার ১ম পছন্দ পররাষ্ট্র। তখন চেয়ারম্যান স্যার সুর দিয়ে বললেন নাহ নাহ, ওর ১ম চয়েজ পররাষ্ট্র।
এক্সটারনাল স্যার -১:এবার শুরু করলেন ইংরেজি।External -1: Sharif think that, you are in diplomatic meeting in a foreign summit.some of the deligates of other countries are deeply criticizing about the development project and political unrest of your government.
Now, there are two options on your hand 1st Option -You can use hard language to oppose them or 2nd Option - You can use soft language to oppose them.From two options which one will you choose????
আমি: (বাংলা থেকে হঠাৎ ইংরেজি প্রশ্নে সুইচ করায় পুরো বোর্ড একদম পিন-পয়েন্ট নীরব হয়ে গিয়েছিল।স্যার আলোচনা করে প্রশ্ন করায় আমি ও উত্তরের জন্য রেডি ছিলাম). I replied boldly that, Sir I will choose the second one.স্যার তখন পাল্টা কোয়েশ্চেন করল।Why is that?
আমি: Sir, First of all Hard language is not the language of diplomacy and Sir, if i use soft language than i will get favour and positive feedback from the rest of the deligates.তখন স্যার সাথে সাথে বলল Exactly, that's the point.তখন স্যার কাহিনি ব্যাখা করে দিয়ে আলোচনা করতেছিল আমি ও শুনতেছিলাম।
এক্সটারনাল স্যার -১:Sharif, Suppose some of the foreign diplomats are visiting in your country.Represent BD before them.
আমি: অনুমতি নিলাম দাড়ানোর জন্য কিন্তু স্যার বলল বসেই বলো।পররাষ্ট্রের কমন প্রশ্ন।অনেকবার অনুশীলন করেছি।১৫/২০সেকেন্ড পর স্পিড দেখে স্যার থামিয়ে দিয়েছিলেন।
2nd External- (স্যার ছিলেন চাকমা তবে খুবই স্মার্ট এবং ইয়াং।)
স্যার : প্রথমেই বললেন, খেলাধুলা করি কি নাহ?
আমি: হ্যা বললাম(ফুটবল আর ভলিবল খেলি নিয়মিত বলা যায়)
স্যার:তখন স্যার প্রশ্ন করলেন;বাংলাদেশের খেলাধূলার কি অবস্থা?
আমি :ক্রিকেট দিয়ে শুরু করলাম। স্যার বললেন ক্রিকেট বাদ দিয়ে বলেন।আমি তখন বুঝতেছিলাম নাহ কি বলব! হঠাৎ জামাল ভূইয়ার কথা মাথায় আসছিল।তিনি তখন রিসেন্টলি আর্জেন্টিনার একটা ক্লাবে খেলে এসেছিলেন।এটা বললাম। স্যার তেমন আর প্যাচায়নি।(স্যার মনে হয় জানতে চেয়েছিলেন মেয়ে ফুটবল দলের কথা। কারন ভাইবার পরের দিন বিকেলে পত্রিকা পড়ে দেখি আমাদের জাতীয় মেয়ে ফুটবল দল তখন সাউথ এশিয়ান গেইমসে অংশগ্রহণ করতে চীনে ছিল এবং ঐ দলে ৭/৮ জন চাকমা নারী ফুটবলার ছিল।স্যার হয়তো ঐটা শুনতে চাইছে। ভাগ্যিস আমারে অতটা প্যাচায় নাই)
স্যার :BRICS এবং G-20 নিয়ে প্রশ্ন শুরু করলেন।কারণ তখন সবে মাত্র আগস্ট মাসে BRICS সম্মেলন এবং সেপ্টম্বরে G-20 সম্মেলন চলছিল ভারতে।BRICS কি G-20 এর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে? আপনি কি কি চ্যালেঞ্জ মনে করেন????
আমি: চীন ভারত অন্ত- দ্বন্ধ আর De-Dollarization পয়েন্ট ধরে বলাতে স্যার উত্তর নিয়েছিল এবং খুব খুশি হয়েছিল।
তখন স্যার চেয়ারম্যান স্যারকে ইঙ্গিত দিল প্রশ্ন করা শেষ। স্যার হ্যা সূচক ভঙ্গিতে ইশারা দিলেন।তখন এক্সটারনাল-২ স্যার বললেন শরিফ Your Viva is done.you can go now.স্যার কাছ থেকে পেপারস নিয়ে চেয়ারম্যান স্যারকে সালাম দিয়ে সবার সাথে আই কন্টাক করে হাসি মুখে বের হয়ে আসি।