Free

মিজ উম্মে হাবিবার ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
সফল ভাইভা অভিজ্ঞতা
আমার ৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
উম্মে হাবিবা
পোস্টাল ক্যাডার(সুপারিশ প্রাপ্ত)

হিসাববিজ্ঞান বিভাগ, National University, শিক্ষাবর্ষ 2013-14
বোর্ড শ্রদ্ধেয় মান্নান স্যার
সিরিয়াল 1/15
সময়ঃ২৫-৩০ মিনিট।

পছন্দক্রমঃ প্রশাসন > পোস্টাল > পুলিশ > অডিট > শিক্ষা।

উল্লেখ্য,এটা আমার প্রথম বিসিএস আর অ্যাপ্লিকেশন এর সময় ক্যাডার চয়েস সম্পর্কে কোন ধারণা ছিল না।আবেদন করার পর পড়াশোনা শুরু করি, কোন কোচিং করিনি।

প্রথমে সিরিয়াল দেখে নার্ভাস হয়ে গিয়েছিলাম, ডাবল মাস্ক পড়ে রুমে ঢুকে সালাম দিলাম, স্যার বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসলাম।

চেঃ নাম,সাবজেক্ট,পাশের সন ইত্যাদি সম্পর্কে বললেন,মাস্টার্স সার্টিফিকেট নেই কেন?
আমিঃ উত্তর দিলাম।

চেঃ তোমার জন্ম ১৪ জুলাই, এই দিনে পিএসসি র একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে,সেটি কি?
আমিঃ জানিনা স্যার।

চেঃ বিসিএস এ আবেদনের ৩টি শর্ত বলো।(আমিঃবললাম)

চেঃটেবিলের কবিতা পড়তে বললেন।

লেখা ছিল নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। এর আগের লাইন বলতে বললেন।(আমি বললাম)

চেঃ উপরে আরেকটি কবিতা পড়।

আমিঃ পড়লাম। বললেন এখানে কাদের কথা বলা হয়েছে।বললাম একাত্তরের বুদ্ধিজীবী।

চেঃ প্রধানমন্ত্রীর একটা বাণী লেখা রয়েছে।আর কখনো পথ হারাবেনা বাংলাদেশ। এটা দারা কি বুঝানো হয়েছে?(রিপ্লাইড)

ex-1: সকাল থেকে এ পর্যন্ত কি কি করেছ ইংরেজিতে বল,বদীপ পরিকল্পনা, রূপকল্প-৪১, মাথাপিছু আয়,জিডিপি নিয়ে জিজ্ঞেসা করেছিলেন।

ex-2: SDG গোল কয়টি,টার্গেট কয়টি,শিক্ষা কত পয়েন্টে,এমপাওয়ারমেন্ট কত পয়েন্টে,বাল্যবিবাহের কুফল সম্পর্কে ভাষণ--এসডিজি ৪ও ৫ নং মিলিয়ে এবং পত্রিকা থেকে ২ টি উদাহরণ দিয়ে।(রিপ্লাইড)
(এ পর্যন্ত সকলে স্যাটিসফাইড ছিলেন)

চেঃ তোমার বাবা কি করে? বাসা কোথায়? এখনকার জব নিয়ে আস্ক করলেন। এরপর বললেন ধর্মপাশা পোস্টিং দিলে পারবেন? সন্দীপ আর সেন্টমার্টিন সম্পর্কে বলতে বললেন। অকে আপনি আসতে পারেন।

আমি সার্টিফিকেট গুলো নিয়ে সালাম দিয়ে চলে আসলাম।
(শেষে এসে ভাইভার মোড় ঘুরে গিয়েছিল।বুজেছিলাম ফার্স্ট চয়েজ আসবেনা)।ধন্যবাদ।