সফল ভাইভা অভিজ্ঞতা
তারিখঃ ২০/০২/২০২২
বোর্ডঃ শামীম আহসান স্যার
সিরিয়ালঃ সপ্তম
[নমস্কার দিয়ে রুমে প্রবেশ]
চেয়ারম্যান স্যারঃ তুমি দীপ্ত চক্রবর্ত্তী, বাড়ি সুনামগঞ্জ?
আমিঃ হ্যাঁ স্যার
চে স্যারঃ সুনামগঞ্জ তো হাওর এলাকা।ধান ছাড়া কী কী ফসল হয়?
টাঙ্গুয়ার হাওরে তো গিয়েছো। এই হাওরের বিশেষত্ব কী? আন্তর্জাতিক ভাবে এটি স্বীকৃত। কোন সংস্থা এবং কবে স্বীকৃতি দিয়েছে? বাংলাদেশের কততম রামসার সাইট? আর বিশ্বের কততম?(পারি নি,স্যার উত্তর আশা করেছিলেন)
[পরে এক্সটার্নাল স্যারকে প্রশ্ন করতে বললেন]
এক্সটার্নাল স্যার ১ঃ তুমি অনার্স করেছো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে। এখন ২০২২! কী করছো এখন?
আমিঃ মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্স করছি,রেজাল্টের অপেক্ষায় আছি।অতিমারীর কারণে ২ বছর দেরী হয়েছে,সেটা বললাম।
এক্স স্যার ১ঃ বাংলাদেশে কৃষি ভার্সিটি কয়টি?
হাওরের মাটি কালো আর সিলেটের মাটি লাল কেনো? একই বিভাগে দুই ভুমিরূপ কেনো?
সিলেটের মাটিতে চা ছাড়া আর কী ফসল চাষের সম্ভাবনা রয়েছে? তারপর বললেন ধান চাষে নাইট্রোজেন সারের সর্বোত্তম ব্যবহারের উপায় বলো। পেডোলজি কী? শিলাকে কি মাটি বলা যায়?
তারপর চেয়ারম্যান স্যার দ্বিতীয় এক্সটার্নাল স্যার কে প্রশ্ন করতে বললেন।
এক্স স্যার ২ঃ এসডিজি গোল কী?বাংলাদেশের সাফল্য কী, কৃষির সাথে কোন গোল সরাসরি সম্পর্কিত? তারপর বললেন কৃষিতে বাংলাদেশ সরকারের সাফল্য বলো?
আমিঃ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলার পরেই বললেন মাননীয় প্রধানমন্ত্রী এখন পুষ্টি নিরাপত্তার দিকে জোর দিচ্ছেন।কী কী প্রজেক্ট চলমান আছে?
আমিঃ আমার বাড়ি আমার খামার, বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রভৃতি বললাম।
তারপর স্যার আমাকে সমন্বিত পুষ্টি খামারের একটি মডেল বলতে বললেন।
পুষ্টি থেকে আবার প্রসঙ্গ ধান
বীজ উৎপাদনের জন্য যে ধানের চাষ করা হয় সেখানে একটা বিশেষ ইন্টারকালচ্যারাল অপারেশন করা হয় যা সাধারণ ধান চাষে করা হয় না। এর নাম কী? (পারি নি)
তারপর বললেন - ধরো তুমি উপজেলা কৃষি কর্মকর্তা। তোমার কাছে অক্ষরজ্ঞান শূন্য একজন কৃষক এসে জানতে চাইলো দোকান থেকে সবচেয়ে ভাল বীজ আমি কীভাবে কিনতে পারবো।তুমি একবাক্যে কী উত্তর দিবে?
আমিঃ স্যার প্যাকেটে উল্লিখিত জার্মিনেশন পারসেন্টেজ,সীড পিউরিটি,আদ্রতা প্রভৃতি দেখে কিনতে বলবো।
স্যারঃ নো নো, কৃষক পড়তে জানে না!
আমিঃ স্যরি স্যার।
স্যার তখন বুঝিয়ে বললেন সীড ট্যাগ কালারের ব্যাপারটা।
শেষের টানা তিনটি প্রশ্ন পারি নি। চেয়ারম্যান স্যার বললেন এটা কী তোমার প্রথম বিসিএস! আমি কেবলাকান্তের মতো সম্মতিসুচক মাথা নাড়লাম।মনে হলো ইতিবাচক ভাবেই নিয়েছেন।তারপর আসতে বললেন।
আমি তখন আবার নমস্কার জানিয়ে ধীরপায়ে দরজার শিষ্ঠাচার মেনে রুম থেকে বের হই।
আমার বৈজ্ঞানিক কর্মকর্তা (এস আর ডি আই) প্রথম চয়েজ ছিল।
দীপ্ত চক্রবর্ত্তী
অনার্সঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (কৃষি)
মাস্টার্সঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ)
সায়েন্টিফিক অফিসার (এস আর ডি আই) এ সুপারিশপ্রাপ্ত।(৪০ তম বিসিএস)
Free