Free

৪৭ তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 28 July 2026
৪৭ তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা
সফল ভাইভা অভিজ্ঞতা
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
তারিখ: ১৪/০৫/২০২৬

বিজ্ঞ সদস্য: অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন স্যার
সিরিয়াল : ০৯ (মোট পরীক্ষার্থী ১৫)
পছন্দ ক্রম : প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স ------
সময়: ১৫ মিনিট


কলিং বেলে শব্দ হলে আমি আস্তে করে দরজা খুলে-
- আসতে পারি, স্যার।
- স্যার অনুমতি দিলে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম।
- স্যার বসার অনুমতি দিলে ধন্যবাদ জানিয়ে চেয়ারে বসলাম।

★★ চেয়ারম্যান স্যার:

** Mr. Shihab, How are you?

** Why are you fine?

** You have already recommended in General Education (Chemistry) in 46th BCS. [আমি যেহেতু ৪৪তম ও ৪৯তম বিসিএসেও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলাম, তাই স্যারের এই পয়েন্টটাই আমি নিজেই আরো তথ্য যোগ করি]

-- Sir, not only 46th BCS. I was recommended for the Technical Education Cadre in the 44th BCS and the General Education Cadre in the 49th BCS.

[আমার এই উত্তর শুনে এক্সটার্নাল স্যার দুইজন খুবই বিস্মিত হোন এবং আমার প্রচেষ্টাকে সাধুবাদ জানান]

* আপনি ৪৪তম বিসিএসে জয়েন করেন নাই কেন? [আমি ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে ফরিদপুর ইন্জিনিয়ারিং কলেজে প্রভাষক(রসায়ন) হিসেবে কর্মরত এবং এই প্রতিষ্ঠান থেকেই এনওসি নেওয়া ছিলো]

-- এই প্রশ্নের জন্য আমার উত্তর রেডি করা ছিলো, আমি বলার পরে স্যার সেটাকে এপ্রিশিয়েট করেন। এটা আমার ৭ম বিসিএস ভাইভা এই পয়েন্টটাও এখানে যুক্ত করি।

** Please tell your choice list in 47th BCS.

** Tell some quality for administration service.

** আপনি কি কখনো কোনো কাজে নেতৃত্ব দিয়েছেন?

** নেতৃত্ব দিতে যেয়ে কী কী সমস্যা ফেস করেছেন এবং সেগুলোর সমাধানে কী পদক্ষেপ নিয়েছেন?

** ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপের মধ্যে আপনি কোনটা পছন্দ করেন এবং কেন?

** বিগত সরকার এত মেগা প্রকল্প বাস্তবায়নের পরেও কেন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হলো, আপনি নিরপেক্ষভাবে মূল্যায়ন করুন।

** গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে বলুন।

** মেগা প্রকল্পগুলোর ঋণ সুদসহ শোধ করতে বাংলাদেশের করণীয় কী?

★★ প্রথম এক্সটার্নাল:

** How you apply your subjective knowledge in administration service.

** মহান পেশা শিক্ষাকতা ছেড়ে কেন প্রশাসনে আসতে চান?
[স্যার কোনো গাইড বইয়ের উত্তর দেওয়া নিষেধ করলেন এবং আমার ভেতরের স্পৃহাটা জানতে চাইলেন]

** Why haven't we been able to become a truly democratic country?

** What is 3R theory?

** জনবান্ধব নেতা কী এবং ১৯৭১ থেকে বাংলাদেশের নেতাদের মূল্যায়ন করুন।

** Ethics ও Integrity কী এবং সুস্পষ্ট উদাহরণ দিন।

★★ দ্বিতীয় এক্সটার্নাল:

** মব সন্ত্রাস কী এবং কেন হচ্ছে?

** নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কী করবেন?

** দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কী পদক্ষেপ নিবেন?

** কৃষকরা কেন কৃষিজাত পণ্যের সঠিক দাম পায় না?

** ধলতা প্রথা কি বাংলাদেশের কোনো আইনে আছে- মূল্যায়ন করুন।

** পুলিশ কেন ইমেজ সংকটে পরেছে, কীভাবে উত্তোরিত হতে পারে?

** পুলিশ সপ্তাহ - ২০২৬ সম্পর্কে বলুন। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশকে কোন কোন সেক্টরে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন? [১০ মে থেকে ১৩ মে চারদিন ব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়েছিল। আমার ভাইভা ছিল ১৪ মে। এই প্রশ্নটি তাই প্রাসঙ্গিক ছিলো]

★★ এরপর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল স্যারকে বললেন, আমরা ওনাকে ছেড়ে দেই। এক্সটার্নাল স্যার অনুমতি দিলে চেয়ারম্যান স্যার আমাকে Best of Luck বলে অনেক অনেক শুভকামনা জানালেন।

** এক্সটার্নাল স্যার কাগজপত্র গুলো ফেরত দিলে আমি সালাম দিয়ে চলে আসলাম।

ফলাফল:
সহকারী পুলিশ সুপার (এএসপি)
পুলিশ ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম - ১৩১তম
৪৭তম বিসিএস