Free

জনাব মোঃ শরিফুল ইসলাম এর ৪৭তম বিসিএস এর সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 28 July 2026
জনাব মোঃ শরিফুল ইসলাম এর ৪৭তম বিসিএস এর সফল ভাইভা অভিজ্ঞতা
ভাইভা অভিজ্ঞতা ৪৭ তম বিসিএস
বোর্ড : অধ্যাপক ড. শাহনাজ সরকার স্যার 
সময়: ৮-১০ মিনিট সিরিয়াল: সর্বশেষ - ১৬ (বিকেল ৩:৩৫ মিনিটে) 
চয়েস: অ্যাডমিন, কাস্টমস, অডিট, ট্যাক্স... 

দরজা একটু খুলে জিজ্ঞেস করলাম স্যার আসতে পারি? 
চেয়ারম্যান স্যার বললেন আসো শরিফুল (last man with smiling face good).. 
চেয়ার এর পাশে দাঁড়ালাম 
External স্যার বললেন.... Be seated. 
এক হাত দিয়ে ব্লেজারের বোতাম খুলে বসলাম । 
✅ চেয়ারম্যান স্যার : ১.বলতে শুরু করলেন আপনি শরিফুল ইসলাম, বাসা - পাবনা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স , ২০২৩ সালে মাস্টার্স পাশ করেছেন.. আপ্নার চয়েস অ্যাডমিন, কাস্টমস, অডিট, ট্যাক্স...( আমি জাস্ট ইয়েস স্যার বলেছি কয়েকবার) 
২. ২০২৩ সালে মাস্টার্স পাশ করছেন এখন কি করছেন? এর আগে কি viva দিয়েছেন? (স্যার আমি বিসিএস এর উপর ফোকাসড আছি), ৪৬ তম বিসিএস এ ভাইভা দিয়েছি স্যার। 
৩. Agriculture এ পড়ে কেনো agriculture প্রথম চয়েস দেন নি? (Answered) 
৪. Do you think Feminism influence political affair? How? ( sorry sir, I recently don't learn about this topic) (স্কিপ করলাম) 
৫. প্রশাসন ক্যাডার প্রথম চয়েস তো ২ টা গুণের কথা বলুন যেটা আপ্নার কাছে আছে? (1.Decision making capability ( হাসলেন স্যার ) and 2. communication skills)...পরে তিনি external স্যার কে বললেন প্রশ্ন করতে.... 
✅ Ex -1 (All questions are in English) 
১. প্রথম অডিট থেকে একটা প্রশ্ন করলে শুনি নি কখনো শুনিনি (sorry sir বলেছি) 
২. What is non tariff barrier? (answered) 
৩. What is administrative culture? Is following in Bangladesh? (answered) That is my last question...... 
৪. What is developing Administration? Please give an idea.. (answered) 
✅ Ex -2 
১. "Scratch my back and I'll scratch yours."শুনেছেন কখনো? (Sorry sir শুনিনি) পরে chat gpt te দেখলাম "তুমি যদি আমার কোনো উপকার করো, তবে সুযোগ পেলে আমিও তোমার উপকার করব।" 
২. Analytical qsn : ১৬ বছর বিগত যারা ক্ষমতায় ছিল তারা দেশের সিস্টেম বদলাতে পারে নি.. এখনো আগের মতোই সিস্টেম পরিবর্তন কঠিন কেন? ( answered) স্যার বললেন আপনি তাত্ত্বিক উত্তর দিলেন তো... বাস্তব উত্তর সবাই পছন্দ করে কেমন ( হাসিমুখে) 
৩. Who will bell the cat শুনেছেন? Yes sir, স্যার আমাকে আগের উত্তর এর hints দিয়েছেন এটার মাধ্যমে বুঝিয়ে বললাম খুশি হলেন স্যার ) ওকে আমার প্রশ্ন করা শেষ। চেয়ারম্যান স্যার বললেন ঠিক আছে শরিফুল.. Best of luck.. - Thank you sir বলে certificate নিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম l 

✅ মোঃ শরিফুল ইসলাম 
প্রশাসন ক্যাডার 
(সুপারিশপ্রাপ্ত) ৪৭ তম বিসিএস