৪৭ তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা (সামনে ৫০ তম ভাইভা তাই ভাবলাম শেয়ার করি,অনেকের কাজে লাগতে পারে)
বোর্ড: ড.শাহনাজ সরকার তারিখ: ১৪ জুন, ২০২৬ সময় :১৬-১৭ মিনিট(সিরিয়াল -৫) চয়েজ: এডমিন,পুলিশ, কাস্টম, ট্যাক্স,অডিট ...... ৭০-৮০ % প্রশ্ন English এ ছিল
চেয়ারম্যান স্যার : সালাম দিয়ে বোর্ডে প্রবেশ করলাম আপনি জান্নাতুল ফেরদৌস জ্বি স্যার। কতসালে মাস্টার্স শেষ করেছেন, এখন কি করছেন? Answered: ২০২৩ সালে, স্যার এখন কিছু করছি না, তবে ৪৪ তম বিসিএস এ ননক্যাডারে সুপারিশপ্রাপ্ত, এখনো জয়েনিং হয়নি। এর আগের বিসিএস গুলোর অবস্থা কি? Answered ক্যাডার না আসলে কি এটায় জয়েন করবেন? - জ্বি স্যার অবশ্যই এগ্রিকালচার কেন ৬ নাম্বারে, এত পিছনে কেন? Answered : দুই লাইন বলতেই স্যার থামিয়ে দেন, এন্সার খুব একটা নিতে চাচ্ছিলেন না, উনি উনার মত যুক্তি দেন আমি জ্বি স্যার বলি। তিনি পুলিশ থেকে বেশ কিছু প্রশ্ন করেন সমন জারি কি?-Answered. ওয়ারেন্ট কি? - গ্রেপ্তারি পরোয়ানা Answerd: এন্সার দেওয়ার পর তিনি বলেন পুলিশ রাতে এই পরোয়ানা কই পাবে? Answered: স্যার CrpC এর ৫৪ ধারা অনুযায়ী ৯ টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বিনা ওয়ারেন্টে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। What is Red Notice? English এইটার এন্সার হযবরল করে লাস্টে সরি 🥲 ( এর মাঝে উনি নিজেই বাংলা English এ মিক্সড করতেছিলেন, আমি বাংলায় বললেই তার জবাব, আপনি কি জানেন না English এ প্রশ্ন করলে English এ এন্সার করতে হয়,😑 আমি: Sorry Sir আপনি যে পুলিশের জন্য ফিট দুইটা কারণ বলেন? - Sir I am mentally prepared and physically fit, Also I am willing to take challenges. Do you think Feminism is a political Tool? ( ফেমিনিজম শাহনাজ ম্যামের পছন্দের টপিক, এইটা একটু পড়ে যাওয়ায় কিছু বলতে পারছিলাম বাকিটা উনি নিজেই যুক্তি দিয়েছেন আমি শুধু জ্বি স্যার। External 1 স্যার Are you familiar with term SWOT? Answered : Yes sir, SWOT indicates ones Strength , weakness, Opportunities and Threat. 1.SWOT থেকে উইক পয়েন্ট and how to overcome ? Answered 2.difference between tax and custom.? Answered . 3 আবগারি শুল্ক কি উদাহরণ? Answered : দেশের অভ্যন্তরে উৎপাদিত পন্যের উপর যে শুল্ক ধার্য করা হয় তাকেই আবগারি শুল্ক বলে, যেমন : বিমানের টিকেট। 4. সরকার এর আয়ের উৎস? Answered 5. In which sector you will focus for export diversification after RMG. Answer : Mentioned Agri products (processing) External 2 sir 1.Three major problems In Bangladesh Answered : a) Over population b) Rohingya issue c) Climate Change 2 What is Demographic dividend? ( আমি বলেছিলাম ৬০% লোক কর্মক্ষম থাকলে তাকে জনমিতিক লভ্যাংশ বলে, English এই বলি,But he Didn't take the answer, ১৫-৬৪ বছর এই কথাটা উল্লেখ করতে হতো। ওকে আপনি আসতে পারেন। Thank you sir. জান্নাতুল ফেরদৌস প্রশাসন ক্যাডার ( সুপারিশপ্রাপ্ত) আআলহামদুলিল্লাহ
Free
মিজ জান্নাতুল ফেরদৌস এর ৪৭তম বিসিএস এর সফল ভাইভা অভিজ্ঞতা