Free

পুলিশের ইমেজ ক্রাইসিস দূর করতে কি কি করবে?

Administrator 28 July 2026
৪৩তম বিসিএসে নিজ ভাইভা ও অন্যদের ভাইভা অভিজ্ঞতা থেকে ধারণা নিয়েই ৪৪তম বিসিএস এর ভাইভার কৌশল সাজিয়েছিলাম। তাই নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম ৪৫ তম বিসিএস বা তার পরবর্তী ব্যাচের উদ্দেশ্যে---
ডেইট: ১৮/০২/২০২৫,
রোজ: মঙ্গলবার
আনুমানিক সময়: ২৫-২৬ মিনিট।
সিরিয়াল: সবশেষে (১৫ তম)
শেষে সিরিয়াল হওয়ায় খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। নানাবিধ চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ২.৩০ এর দিকে বেল বেজে ওঠে। খুব সতর্কতার সাথে দরজা খুলে প্রবেশ করি। চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে সালাম দেই। স্যার উত্তর দিয়ে বসতে বললেন। আমি ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার: So you are Mr. Taufiq Imam Khan. Bangla or English which language will you prefer to speak?
আমি: Sir I am okay with both.
চেয়ারম্যান স্যার: I appreciate your confidence. What's the time by your watch?
আমি: It's 2.33 P.M.
চেয়ারম্যান স্যার: No It's 2.35 P.M. Take my apology. In fact take our apology first.
আমি: (কিছুটা অপ্রস্তুত হয়ে) Sorry Sir?! I didn’t get you.
চেয়ারম্যান স্যার: You entered the room at 2.35 P.M. That means you had to wait for more than 4 hours. It’s not easy for a candidate to wait for such long bearing his nerve. It's our fault. We should call you earlier. Actually one of our members felt sick and so we had to stop taking Viva for a while.
আমি: It's absolutely okay Sir. I had the preparation for that. Even if it’s 5, I am also alright with it.
চেয়ারম্যান স্যার: Don’t make rush. We are fresh. We are fresh as like we are taking the first viva today. So start your viva by introducing yourself.
আমি: Thank you Sir for me letting me introduce myself. I am M. Taufiq Imam Khan, an aspirant job seeker from Dhaka. I am 27. I am the eldest son of..... and.... I completed my post graduation from University of Dhaka in Finance discipline. Before that I had done with my Bachelor degree from same University in same discipline. Continuous hardworking, dedication, passionate learning, team building are some of my strengths and I do believe that I am instrumental in doing things which will be entrusted on me. Playing cricket, chess, listening music, knowing about the lifestyle of different people are some of my hobbies. I worked as a Lecturer of Finance and Banking at Dhaka City College on a contract basis. Lately I have resigned from it as I have been recommended as a senior officer of Janata Bank Plc. I am now waiting for joining there. I dreamt of serving the people of my country and be a part of policy implementation of Government and that's why I am here now. That is all about myself.
চেয়ারম্যান স্যার: You mentioned your age, your dream, your passion. Excellent. Then he gave the floor to external Madam.
এক্সটার্নাল ১: তাওফিক ঢাকা সিটি কলেজ থেকে জনতা ব্যাংক পিএলসি। দুটো চমৎকার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে। জনতা তে যোগদান করেছো?
আমি: জ্বি না স্যার। খুব শীঘ্রই জয়েনিং হবে।
এক্সটার্নাল ১: আমাকে ম্যাডাম বললেই হবে। কবে জয়েনিং হবে কিছু জেনেছো?
আমি: আগামী মাসের শুরুর দিকে ম্যাডাম।
এক্সটার্নাল ১: তুমি সিটি কলেজে ছিলে। রিজাইন এনওসি দিয়েছো?
আমি: জ্বি দিয়েছি।
এক্সটার্নাল ১: সিটি কলেজ তো খুব রিনঊনড। অনেক ভালো ভালো ছাত্র-ছাত্রী বের হয়েছে। আমি তাদের শিক্ষার মান সম্পর্কে অবগত কিন্তু শিক্ষকদের মান, তাদের সুযোগ সুবিধা সম্পর্কে তেমন অবগত নই। তুমি তোমার অভিজ্ঞতা থেকে ১ মিনিটের মধ্যে বলো। কোন চ্যালেঞ্জ থাকলে সেটাও বলো।
আমি: আমি যতটুকু সময় ছিলাম পর্যাপ্ত সুবিধা পেয়েছি। শিক্ষকদের নিয়ে রুটিন সেমিনার করে তাদের খোঁজখবর নেওয়া হয়। পড়ানোর ক্ষেত্রে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে স্যালারি স্ট্রাকচারও ভালো। আমাদের শিক্ষকদের মধ্যে আন্ত:সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমি ছোট হিসেবে কোন ভুল করলে তারা শিখিয়ে দিয়েছেন। আমি মনে করি আমাদেরকে দেওয়া এ সকল সুযোগ সুবিধার জন্যেই রেসাল্ট ভালো হয়। কেননা সকলেই মধ্যেই আমি জব স্যাটিসফেকশন দেখেছি।
এক্সটার্নাল ১: কোন চ্যালেঞ্জ?
আমি: সাম্প্রতিক সময়ে আমাদের কলেজের ছাত্রদের সাথে ওইদিককার কিছু কলেজের ছাত্রদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। এতে করে কলেজ প্রায়শই বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের একাডেমিক প্ল্যান হ্যাম্পার হচ্ছে। এটাই এই মুহুর্তের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।
এক্সটার্নাল ১: হ্যাঁ আমারও তাই মনে হয়। আচ্ছা তুমি ভার্সিটিতে এক্সট্রা কারিকুলার এক্টিভিটি করো নি?
আমি: ম্যাডাম আমি পোডিয়াম নামক একটি পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সোসাইটি( ডিইউসিসি) এর সদস্য ছিলাম। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এন্ড ইকোনমিকস এ ডিপার্ট্মেন্টের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও আমি একজন ফটোগ্রাফার। ফাইন্যান্স ফেস্টে আমি লিড ফটোগ্রাফার ছিলাম ২ বার।
চেয়ারম্যান স্যার: তুমি এডোবি ফটোশপের কাজ জানো? নাইট শ্যূট করেছো কখনো?
আমি: জ্বি স্যার। ফটোশপে অনেক কাজ হয়েছে। নাইট শ্যুটিং করেছি। একটি বিয়ের ওয়েডিং শ্যূট করছি।
চেয়ারম্যান স্যার: রাতে তোমরা শ্যূট করার জন্য ফ্ল্যাশ লাইট হিসেবে ছাতার মতো কি যেন ব্যবহার করো ওটা কি?
আমি: স্যার এটার নাম বুম।
(চেয়ারম্যান স্যার ম্যাডামের দিকে তাকিয়ে বললেন সরি ফর দ্যা ইনটারাপশান, ক্যারি অন)
এক্সটার্নাল ১: Sir I am done with him.
এক্সটার্নাল ২: তাওফিক তোমার প্রথম পছন্দ কি?
আমি: স্যার বিসিএস পুলিশ।
এক্সটার্নাল ২: পুলিশ?!!?!! এতো এতো এডমিন ফরেনের ভিড়ে একজনকে পেলাম যার পুলিশ প্রথম পছন্দ। তো বলো পুলিশ কেনো প্রথমে দিলে?
আমি: স্যার মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা, একটি দলকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছে দেওয়ার অভিজ্ঞতা, দলীয়ভাবে কাজ করার অভিজ্ঞতা সর্বোপরি ইউনিফর্ম ভিত্তিক ডিসিপ্লিনড লাইফ লিড করার ইচ্ছা থেকেই পুলিশকে প্রথম চয়েস দেওয়া।
এক্সটার্নাল ২: পুলিশের তো ইমেজ ক্রাইসিস চলছে। তুমি এটা মানো?
আমি: অবশ্যই মানি স্যার।
এক্সটার্নাল ২: তো এই ইমেজ ক্রাইসিস দূর করতে কি করবে?
আমি:স্যার আমি মনে করি প্রথমে মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশ পুলিশ হবে মানবিক পুলিশ, দানবিক নয়। জনগণের সেবা করাই তাদের প্রধান ও একমাত্র দায়িত্ব। এটা বোঝা জরুরী। একজন পুলিশ অফিসারের এসিআর প্রদান একক ব্যক্তির কতৃত্বে না রেখে পোর্টফোলিও আকারে করা যেতে পারে। এতে সৎ, মেধাবী ও যোগ্য পুলিশ অফিসারদের খুজে পাওয়া সহজ হবে। এছাড়াও ক্রাউড ম্যানাজমেন্ট ও মব হ্যান্ডলিং সম্পর্কে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া জরুরী।
এক্সটার্নাল ২: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে সেটা কি?
আমি: স্যার সম্প্রতি মহামান্য হাইকোর্ট সংবিধানের ১৫ তম সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল তার মধ্যে অন্যতম।
এক্সটার্নাল ২: এতে করে কি হলো?
আমি: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে কোন বাধা থাকবে না। আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করা যাবে।
এক্সটার্নাল ২: ১৫ তম সংশোধনী কত সালে দেওয়া হয়?
আমি: ২০১১ সালে।
এক্সটার্নাল ২: এটি সংবিধানে অন্তর্ভুক্ত হলো কবে?
আমি: স্যার ১৯৯৬ সালে।
( সাল নিয়ে এক্সটার্নাল স্যার কিছুটা দ্বিমত করলে চেয়ারম্যান স্যার বললেল আমার টা সঠিক)
এক্সটার্নাল ২: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের কোথায় ছিলো?
আমি: স্যার চতুর্থ ভাগের নির্বাহী বিভাগের ৫৮ নং অনুচ্ছেদে ছিল।
এক্সটার্নাল ২: একজন প্রধানমন্ত্রী পদ থাকেনা কি কি কারণে?
আমি: যখন প্রধানমন্ত্রীর সংসদ সদস্যপদ থাকেনা, তিনি যদি পদত্যাগ করেন, যখন তার বিরুদ্ধে অনাস্থা ভোট পাশ করা হয়।
এক্সটার্নাল ২: কি বলো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট পাশ করা যায়?!
আমি: স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি করা যায় না। তবে বিশ্বের বিভিন্ন দেশে এটি করা যায়। যেমন পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট পাশ হলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।
এক্সটার্নাল ২: অনাস্থা ভোটের বিষয়টি আমাদের সংবিধানের কোথাও কি আছে?
আমি: স্যার ৭০ নম্বর অনুচ্ছেদে বলা আছে।
এক্সটার্নাল ২: অনুচ্ছেদটির নাম কি?
আমি: ফ্লোর ক্রসিং।
এক্সটার্নাল ২: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৫ টি আইন বলো সাল সমেত।
আমি: বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, যৌতুক প্রতিরোধ আইন ২০১৮, পারিবারিক আদালত আইন ১৯৮৫। দু:খিত স্যার এই মুহূর্তে আর মনে পরছে না।
এক্সটার্নাল ২: যৌতুক নিরোধ আইনটির মূল আইন কত সালের?
আমি: দু:খিত স্যার আমার জানা নেই।
( এক্সটার্নাল ২ স্যার শেষ করলেন)
চেয়ারম্যান স্যার : Taufiq, I am not satisfied with your cadre choice. Anyways, Let us check your international knowledge.
আমি: sure sir.
চেয়ারম্যান স্যার : Is there any conflict between China and India?
আমি: Yes Sir. They have boarder confict, trade conflict.
চেয়ারম্যান স্যার : Which place of India is the matter of conflict?
আমি: It is Arunachal.
চেয়ারম্যান স্যার : No. No. I want to know the exact place. Not the state.
আমি: Sorry Sir I don’t know that.
চেয়ারম্যান স্যার : আর্মেনিয়ার সাথে কি কোন দেশের প্রবলেম আছে?
আমি: আজারবাইজানের সাথে সমস্যা আছে।
চেয়ারম্যান স্যার : আর্মেনিয়া কোন মহাদেশে অবস্থিত? এশিয়া নাকি ইউরোপ?
আমি: এটি এশিয়া মহাদেশে অবস্থিত।
চেয়ারম্যান স্যার : কি নিয়ে এই সমস্যা?
আমি: নাগার্নো-কারাবাখ নিয়ে।
চেয়ারম্যান স্যার : এটা কি?
আমি: এটি একটি ছিটমহল।
চেয়ারম্যান স্যার : ছিটমহল কি?
আমি: একটি দেশের ক্ষুদ্রায়িত ভূখণ্ড যখন আরেকটি দেশের মূল ভূখণ্ডের মধ্যে অন্তর্ভূক্ত থাকে তখন সেই ক্ষুদ্র ভূখণ্ডটি হচ্ছে ছিটমহল।
চেয়ারম্যান স্যার : আমাদের কতটি ছিটমহল আছে?
আমি: আমাদের ১১১ টি ছিটমহল ছিলো যা ২০১৫ সালে মীমাংসিত হয়েছে।
চেয়ারম্যান স্যার: বায়ু বিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কত?
আমি: দূ:খিত স্যার আমার জানা নেই।
চেয়ারম্যান স্যার: আচ্ছা এ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ১ মিনিটে কিছু বলো।
আমি: জলবায়ু পরিবর্তনের করালগ্রাস থেকে পৃথিবীকে মুক্ত করে আনতে ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর এক প্রতিষেধক হতে পারে নবায়নযোগ্য জ্বালানি।... ( স্যার ডাটা ভিত্তিক বক্তব্য আশা করেছিলেন। বলতে না পারায় থামিয়ে দিলেন)।
চেয়ারম্যান স্যার : তুমি তো পুলিশ নিয়ে অনেক কিছু বললে। কিন্তু ইউএন মিশনে কাজ করতে পারবে এটা তো বলনি। এখন বলো বাংলাদেশ প্রথম কবে ইউএন মিশনে যায়? কোন মিশনে যায়।
আমি: স্যার ১৯৮৮ সালে UNIIMOG মিশনে বাংলাদেশ প্রথম অংশ নেয়।
চেয়ারম্যান স্যার : MOG মানে কি?
আমি: Military Obverser Group.
চেয়ারম্যান স্যার: এক্সিলেন্ট! আচ্ছা শেষ প্রশ্ন করে তোমাকে ছেড়ে দিচ্ছি। Qualified Audit Report কি ভালো না খারাপ?(একমাত্র সাবজেক্টিভ প্রশ্ন)
আমি: খারাপ।
চেয়ারম্যান স্যার : কেনো এটি খারাপ?
আমি: ফাইনান্সিয়াল স্টেটমেন্ট একাউন্টিং স্ট্যানডার্ড অনুযায়ী তৈরী করা হলেও কিছু জায়গায় অবজারভেশন আছে। তাই অডিটর এখানে কোয়ালিফাইড রিপোর্ট দিয়েছে।
চেয়ারম্যান স্যার: থ্যাংক ইউ। তাওফিক তোমার ভাইভা শেষ। কাগজ গুলো নিয়ে আসতে পারো।
আমি: ধন্যবাদ স্যার।
( আসসালামু আলাইকুম)
ফলাফল : বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ( মেধাক্রম: ১২)
( পরিশেষে এটাই বলবো রিজিক আল্লাহর হাতে। পরিশ্রম আর ভাগ্য এক হলেই বিসিএস ক্র‍্যাক করা সম্ভব। তাই বেশি বেশি পরিশ্রম করুন এবং আল্লাহকে স্মরণ করুন। একমাত্র তিনি চাইলেই সব সম্ভব।)
এম. তাওফিক ইমাম খান
বিবিএ, এমবিএ(ফিন্যান্স), ঢাকা বিশ্ববিদ্যালয়।
সিনিওর অফিসার - জনতা ব্যাংক পিএলসি।